ছররা গুলির যন্ত্রণায় কাতরাচ্ছেন মাছুম
ভোলা সংবাদদাতা:
২০২৪ সালের ৫ই আগস্ট। তখন সরকারের পতনের একদফা দাবিতে ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল ছিল রাজধানী ঢাকা। ছাত্র-জনতার সেই আন্দোলনে যোগ দেন মাছুম বিল্লাহ নামে ২৮ বছর বয়সী এক যুবক। লক্ষ্য যেকোনো মূল্যে সরকারের পতন। তবে আন্দোলনে যোগ দেয়ার ৩০ মিনিটের মাথায় পুলিশের ছোড়া প্রায় চারশত ছররা গুলি তার শরীরের বাম পাশের পা থেকে কাঁধ পর্যন্ত বিদ্ধ হয়। এরপর জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে সঙ্গে থাকা আন্দোলনকারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে নিলেও এ পরিস্থিতিতে চিকিৎসা পাননি মাছুম। পরে বাধ্য হয়ে একটি ইনজেকশন নিয়েই ফিরতে হয় তাকে। শরীরের ভেতর থাকা সেসব গুলির তীব্র যন্ত্রণায় এখন কাতরাচ্ছেন তিনি।
মাছুম ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জনতাবাজার এলাকার মহির উদ্দিন হাওলাদার বাড়ির মাকসুদুর রহমান সেন্টুর ছেলে।
তিনি জানান, পরে ঢাকা মেডিকেল কলেজে দেশের পরিস্থিতির কারণে চিকিৎসা পাইনি। পরদিন আমার আত্মীয়-স্বজনরা ফের ঢাকা মেডিকেল কলেজে নেন। সেখানে আমার শরীরে বিদ্ধ হওয়া কেবল ৪-৫টি গুলিই বের করা সম্ভব হয়। এরপর ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে গেলে সেখানেও কয়েকটি গুলি বের করা হয়। সেখান থেকে সবশেষ যাই সিএমএইচ-এ। সব হাসপাতাল ঘুরে ৫০টির মতো গুলি বের করা সম্ভব হয়। এখনো আমার শরীরের বাম পাশের পা থেকে কাঁধ পর্যন্ত অন্তত সাড়ে তিনশত ছররা গুলি রয়ে গেছে। মাছুম আরো জানান, স্বপ্ন ছিল পড়ালেখা শেষে একটি চাকরি করে স্ত্রী-সন্তানদের নিয়ে সুন্দরভাবে চলবো। তা আর হলো কই, এখন আমার বেঁচে থাকা নিয়েই শঙ্কা দেখা দিয়েছে। তাই আমি সরকারের কাছে আমার উন্নত চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানাচ্ছি। একইসঙ্গে আমার স্ত্রী-সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও অনুরোধ করছি।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।