সউদীকে ৭৩০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র, সন্ত্রাসী ইসরায়েল পাচ্ছে ৩০ অ্যাপাচি হেলিকপ্টার
, ১২ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ তাসি, ১৩৯৩ শামসী সন , ০১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ১৮ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে যখন চরম উত্তেজনা, সেই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসী ইসরায়েল ও সউদী আরবের কাছে প্রায় ১৫ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। এর মধ্যে আছে অ্যাপাচি হেলিকপ্টার ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র। এর আগে, সউদী আরবকে অত্যাধুনিক প্রযুক্তির এফ-৩৫ যুদ্ধবিমান দেওয়ার কথাও জানিয়েছিলো যুক্তরাষ্ট্র।
বার্তা সংস্থা রয়টার্সের খবর-মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা সন্ত্রাসী ইসরায়েলের কাছে ৩০টি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার বিক্রির অনুমোদন দিয়েছে। এই অস্ত্রচুক্তির মূল্য ৩ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার। বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, ‘মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসী ইসরায়েলের নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সন্ত্রাসী ইসরায়েল যেন শক্তিশালী ও প্রস্তুত আত্মরক্ষা সক্ষমতা গড়ে তুলতে এবং তা ধরে রাখতে পারে- এতে সহায়তা করা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘এই প্রস্তাবিত অস্ত্র বিক্রি সেই লক্ষ্যগুলোর সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ।’ এই প্যাকেজের আওতায় সন্ত্রাসী ইসরায়েলের কাছে আরও ১ দশমিক ৮ বিলিয়ন ডলারের যৌথ লাইট ট্যাকটিক্যাল যান (জয়েন্ট লাইট ট্যাকটিক্যাল ভেহিকল) বিক্রির অনুমোদনও দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র প্রতিবছর সন্ত্রাসী ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম সরবরাহ করে থাকে, যার বেশির ভাগই সরাসরি সহায়তা হিসেবে দেওয়া হয়, বিক্রির মাধ্যমে নয়।
একই দিনে মার্কিন পররাষ্ট্র দপ্তর সউদী আরবের কাছেও ৯ বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দেয়। এই চুক্তির আওতায় সউদী আরব ৭৩০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাবে, যা আকাশপথে আসা হামলা প্রতিহত করতে ব্যবহৃত হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)