সংসদে প্রধান বিরোধী দল থাকার সাংবিধানিক বাধ্যবাধকতা নেই
, ২৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৩ সামিন, ১৩৯১ শামসী সন , ১১ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২৭ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
দ্বাদশ জাতীয় সংসদের প্রধান বিরোধীদল কে বা কারা হচ্ছে- এনিয়েই এখন সর্বত্র আলোচনা। ৭ জানুয়ারির নির্বাচনে বর্তমান একাদশ সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) চেয়ে স্বতন্ত্ররা প্রায় পাঁচগুণ বেশি আসন পাওয়ার কারণেই এবার এই আলোচনা নতুন মাত্রা পেয়েছে কিংবা সামনে এসেছে। তবে, সংসদে প্রধান বিরোধীদল কিংবা বিরোধীদল থাকার বা রাখার বিষয়ে সাংবিধানিক কোনো বাধ্যবাধকতা নেই।
দল হিসেবে আওয়ামী লীগের পর এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়েছে জাপা। দলটি ১১টি আসনে জয়ী হয়েছে। কিন্তু, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন ৬২টি আসনে। এই পরিস্থিতিতে জাপা বা স্বতন্ত্রদের জোট, যারাই প্রধান বিরোধীদল হোক না কেন, সংসদে সরকারের বিরোধিতাকারী কোনো পক্ষ আসলে থাকবে কিনা, তা নিয়ে প্রশ্ন এসেছে সামনে। কারণ, এবারের নির্বাচনের মাধ্যমে যেই সংসদ গঠিত হতে যাচ্ছে তা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে অভূতপূর্ব। এর আগে কোনো সংসদে এতসংখ্যক স্বতন্ত্র সংসদ সদস্য ছিলেন না। জয়ী হওয়া স্বতন্ত্রদের প্রায় সবাই আওয়ামী লগের পদধারী নেতা। এর বাইরে সংসদে আওয়ামী লীগের বাইরে প্রতিনিধিত্ব থাকছে কেবল চারটি দলের। আবার এই চারটি দলও প্রত্যক্ষ-পরোক্ষভাবে আওয়ামী লীগের রাজনৈতিক বা নির্বাচনি মিত্র।
জাতীয় সংসদে সরকারের বিরোধিতাকারী দলগুলো বিরোধীদল হিসেবে পরিচিত। বিরোধীদল হতে হলে ন্যূনতম কতজন সংসদ সদস্য থাকতে হবে, তাও সংবিধান কিংবা সংসদের কার্যপ্রণালী বিধিতে উল্লেখ নেই। তবে, বিরোধীদলের নেতা কে হবেন তা উল্লেখ আছে কার্যপ্রণালী বিধিতে।
সংসদে বিরোধীদল কিংবা বিরোধীদলীয় নেতা নির্বাচনের বিষয়ে দেশের সংবিধানে কিছু বলা নেই। এবিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সংসদের স্পিকারের। সংসদের কর্যপ্রণালী বিধির ২(১)(ট)- তে বলা বলা হয়েছে, “‘বিরোধীদলীয় নেতা’ অর্থ স্পিকারের বিবেচনামতে যে সংসদ সদস্য সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য লইয়া গঠিত ক্ষেত্রমতে দল বা অধিসঙ্গের নেতা”। বিরোধী দলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) আইনেও একই সংজ্ঞা দেওয়া আছে। একজন পূর্ণমন্ত্রীর জন্য প্রযোজ্য বেতন, ভাতা ও অন্যান্য বিশেষাধিকার পেয়ে থাকেন বিরোধীদলীয় নেতা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া ও চীন সফর: প্রধানমন্ত্রীকে সংসদের ধন্যবাদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন অর্থনৈতিক করিডোরসহ আরও যে সকল প্রস্তাব চীনের
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নদীর পানি বাড়ছে, সাত জেলায় বন্যার আশঙ্কা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা, দ্বীনি চেতনা সুরক্ষা ও সকল ঔপনিবেশিক-দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজারবাগ দরবার শরীফ উনার অনন্য আয়োজন ঐতিহাসিক ৯০ দিনব্যাপী মাহফিল ১৪৪৮ হিজরী উনার উদ্বোধন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












