সংসদের শোক প্রস্তাবে দ-প্রাপ্ত যুদ্ধাপরাধীদের নাম, যুক্তফ্রন্টের প্রতিবাদ
, ২৪ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ আশির, ১৩৯৩ শামসী সন , ১৪ মার্চ, ২০২৬ খ্রি:, ২৯ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
দ-প্রাপ্ত যুদ্ধাপরাধীদের নাম সংসদের শোক প্রস্তাবে যুক্ত করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। গতকাল জুমুয়াবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে যুক্তফ্রন্টের পক্ষ থেকে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে একাধিক ন্যক্কারজনক ঘটনা সংঘটিত হয়েছে, যা এই জাতির মুক্তিযুদ্ধ, জাতীয় মর্যাদা এবং ত্রিশ লাখ শহীদের রক্তের সঙ্গে প্রকাশ্য বিশ^াসঘাতকতা।
বিবৃতিতে বলা হয়, ‘সংসদের শোক প্রস্তাবে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে গণহত্যায় অংশগ্রহণকারী আলবদর-রাজাকার বাহিনীর সদস্য দ-িত যুদ্ধাপরাধীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি যে বিএনপি মুক্তিযুদ্ধের কথা বলে জনগণের কাছে ভোট চেয়েছে সেই বিএনপি দলের চিপ হুইপ যুদ্ধপরাধীদের নাম প্রস্তাব করে, যা অত্যন্ত লজ্জার।
যে সংসদ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত এই স্বাধীন বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা, সেখানে শহীদদের হত্যাকারীদের প্রতি শোক প্রকাশ মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা। এটি ইতিহাসের বিরুদ্ধে, ৩০ লাখ শহীদের আত্মত্যাগের বিরুদ্ধে এবং এই জাতির অস্তিত্বের বিরুদ্ধে একটি ঘৃণ্য অপরাধ।’
বিবৃতিতে বলা হয়, সংসদের সভাপতিম-লীর পাঁচ সদস্যের একজন হিসেবে মানবতাবিরোধী অপরাধের দায়ে মতু্যুদ-প্রাপ্ত (অন্তর্বর্তী সরকারের আমলে ক্যাঙ্গারু কোর্টে মুক্তিপ্রাপ্ত) কুখ্যাত যুদ্ধাপরাধী এটিএম আজহারুলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ব্যক্তি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন। তাকে সংসদের সম্মানজনক সভাপতি ম-লীর প্যানেলে অন্তর্ভুক্ত করা কেবল সংসদের মর্যাদাহানিই নয়, মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি রাষ্ট্রীয়ভাবে অবমাননা করা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
১৬ লাখ টন তেল কিনবে সরকার, সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অপরাধীদের ধরতে ‘অ্যাগ্রেসিভ পুলিশিং’ করা হবে -র্যাব
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চৌর্যবৃত্তির অভিযোগ নিয়ে ফের তদন্ত কমিটি, ব্যক্তিগত আক্রোশের অভিযোগ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সব উন্নয়ন কর্তৃপক্ষকে অনলাইনে ভবন নকশা অনুমোদনের নির্দেশ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা -প্রধানমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নবম পে-স্কেলে ১১-২০ গ্রেডে ভাতা বাড়ছে পাঁচ গুণ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাজারে চাল ও নিত্যপণ্যের দাম স্থিতিশীল -বাণিজ্যমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংসদে ‘অশ্লীল’ উপমা, জামাত এমপির বক্তব্য এক্সপাঞ্জ করার নির্দেশ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে -স্বাস্থ্যমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক’
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাতারবাড়ি-চট্টগ্রামে হচ্ছে দেশের প্রথম ‘মুক্ত বাণিজ্য’ অঞ্চল
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ব্যাংক খাতে ‘দুর্দশাগ্রস্ত ঋণ’ প্রায় ১১ লাখ কোটি টাকা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)