সংঘবদ্ধ অপরাধ চক্রে জড়াচ্ছে কিছু গৃহকর্মী!
, ০২ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২২ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৮ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
বর্তমান সময়ের প্রেক্ষাপটে গৃহকর্মী ছাড়া অনেক পরিবারের জীবন কল্পনাই করা যায় না। কিন্তু ঢাকা মহানগরীসহ সারা দেশে এক শ্রেণির গৃহকর্মীর ভয়ংকর হয়ে উঠছে। তারা সরাসরি অপরাধচক্রের সদস্য হিসেবে কাজ করছে। নিরীহ বেশভূষা ধারণ করে কোনো বাসায় কাজ নিয়ে অনেক গৃহকর্মী পরিকল্পিতভাবে চুরি, ডাকাতি থেকে শুরু করে নির্যাতন, মারধর এমনকি হত্যাকা-ের মতো ঘটনাও ঘটাচ্ছে। এমন পরিস্থিতিতে দুশ্চিন্তা বাড়ছে গৃহকর্তা ও গৃহকর্ত্রীদের। বিশেষ করে যারা বাসায় শিশু ও বয়জ্যেষ্ঠদের রেখে যান তাদের দুশ্চিন্তা আরো বেশি। পুলিশ সূত্র জানায়, সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় খুন, চুরি-ডাকাতি ও পরিকল্পিত প্রতারণার মতো অন্তত পাঁচটি গুরুতর অপরাধের ঘটনা ঘটেছে যেগুলোর সঙ্গে গৃহকর্মীরা সংশ্লিষ্ট ছিলেন।
পুলিশ ও সংশ্লিষ্টদের কাছ থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, গৃহকর্মীর ছদ্মবেশে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে বাসাবাড়ির তথ্য সংগ্রহ করছে একটি সংঘবদ্ধ অপরাধী চক্র। তাদের সহায়তা করার অভিযোগ রয়েছে বেশকিছু বাসার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত দারোয়ান ও কেয়ারটেকারের বিরুদ্ধে।
সম্প্রতি একটি গোয়েন্দা সংস্থা বিষয়টি সরকারের দায়িত্বশীল পর্যায়ে জানানোর পর নড়েচড়ে বসেছেন প্রশাসনের ঊর্ধ্বতনরা। ঐ সংস্থার পক্ষ থেকে বেশকিছু সুপারিশও করা হয়েছে। সেখানেও সঠিক নাম-ঠিকানা যাচাই-বাছাই করেই তারপর গৃহকর্মী নিয়োগের কথা বলা হয়েছে। এছাড়া বাড়ির মালিক-ভাড়াটিয়াদের পাশাপাশি গৃহকর্মীদের তথ্যও ক্রিমিনাল ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট সিস্টেমে (সিআইএমএস) ইনপুট করতে হবে।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, বাসাবাড়িতে গৃহকর্মী একটা গুরুত্বপূর্ণ অংশ। তিনি বলেন, আমার অনুরোধ, নিয়োগের আগে পরিচয় যাচাই, কর্মীর সঠিক নাম, ঠিকানা ও ফোন নম্বর সংগ্রহ করুন এবং তাদের দেওয়া তথ্য যাচাই করুন। পরিচিত কারো সুপারিশ থাকলে ভালো। পূর্ববর্তী কাজের রেফারেন্স, তিনি আগে কোথায় কাজ করেছেন এবং কেন ছেড়েছেন, তা জেনে নিন। কোনো এজেন্সির মাধ্যমে নিয়োগ করলে, সেই এজেন্সির বিশ্বস্ততা যাচাই করুন এবং তাদের দেওয়া তথ্য নিশ্চিত করুন। পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নির্ধারিত ফরম পূরণ করে নিকটস্থ থানায় জমা দিন। এটি আইনি বাধ্যবাধকতা ও নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাস-ট্রাকের নিরাপত্তা নিয়ে পরিবহন মালিক সমিতির জরুরি সতর্কতা
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আইফোনের জন্য’ কুবি শিক্ষকের ছেলে খুন!
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩ সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী’
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে -প্রতিমন্ত্রী অমিত
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে -ত্রাণমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মানসম্মত মাছের খাদ্য নিশ্চিতে কঠোর নজরদারি চালাচ্ছে সরকার -মৎস্য প্রতিমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জমির মৌজার সঠিক মূল্য নির্ধারণের জন্য কমিটি হচ্ছে -মীর শাহে আলম
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘসময় ধরে দেশের শিক্ষাব্যবস্থার মান ক্ষতিগ্রস্ত করা হয়েছে -রিজভী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমিষ বাদ দিচ্ছেন নিম্ন আয়ের মানুষ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)