সংখ্যালঘু নির্যাতন ‘মিথ্যা’ সংবাদ ও মানববন্ধন অপতৎপরতার নেপথ্যে ভারত
, ০৭ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ ছালিছ, ১৩৯২ শামসী সন , ১৩ আগষ্ট, ২০২৪ খ্রি:, ২৯ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
‘ছাগল নাচে খুঁটির জোরে; কুকুর নাড়ায় লেজ,
বিকেল বেলায় সূর্য হারায় দুপুর বেলার তেজ’।
কবির এই কবিতার মতোই পতিত আওয়ামী লীগে কর্মী-সমর্থক ও দিল্লির তাঁবেদার সাংবাদিক-বুদ্ধিজীবী-শিক্ষাজীবীদের অবস্থা। একদিকে সংখ্যালঘু নির্যাতনের গুজব মেশিন সক্রিয়। সোশ্যাল মিডিয়ায় ঘণ্টায় ঘণ্টায় নানা গুজব ছড়ানো হচ্ছে। ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। রাজধানীর শাহবাগ, গোলাপগঞ্জসহ বিভিন্ন জায়গায় সংখ্যালঘু নির্যাতনের ফানুস উড়িয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার মিটিং-মিছিল চলছে। এমনকি গোলাপগঞ্জে সেনাবাহিনীর জওয়ানদের ওপর আক্রমণ করা হয়েছে। এ সবগুলোই হচ্ছে ‘ছাগল নাচে খুঁটির জোরে, কুত্তা নাড়ায় লেজ’ কবিতার মতোই। সবগুলোর নেপথ্যে রয়েছে হিন্দুত্ববাদী ভারত। দিল্লির শাসকদের প্রত্যক্ষ মদতে দেশের কিছু মুখচেনা ব্যক্তি সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অভিযোগ তুলে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। শুধু তাই নয়, লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে কয়েকশ’ হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ-শিশুকে নো ম্যানসল্যান্ডে নিয়ে গিয়ে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হচ্ছে। অতঃপর ওই সব গরিব মানুষের হাতে ৫শ’/হাজার টাকা ধরিয়ে দিয়ে হিন্দু নির্যাতন হচ্ছে বলতে শিখিয়ে দেয়া হচ্ছে। মোটা টাকা খরচ করে শাহবাগে হিন্দু ধর্মাবলম্বীদের সমাবেশ করে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ প্রচার করা হচ্ছে। অথচ এসব মিথ্যা তথ্যের ভিডিও, তথাকথিত মিছিলে দাবি ও অভিযোগ আন্তর্জাতিক গণমাধ্যমে ধরা পড়ছে। বিবিসি, আল জাজিরাসহ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম অনুসন্ধান করে দেখেছে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের চিত্র ফেইক। বাংলাদেশে কোনো সংখ্যালঘুর বাসা-বাড়িতে হামলা হয়নি। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে ১৫ বছর ধরে যারা মানুষের ওপর জুলুম-নির্যাতন করেছে সেই মুসলিম ও হিন্দু ধর্মীয় নেতাদের বাসা-বাড়িতে হামলা ভাঙচূরের ঘটনা ঘটেছে।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানাদাশ গুপ্ত বলেছে, ‘সংখ্যালঘুদের বাসা-বাড়ি, মাদরাসা-স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রহরা দিচ্ছেন দৃশ্যটা দেখে ভালো লাগছে। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছি।’ বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক বলেছে, ‘বাংলাদেশে চলমান পরিস্থিতির সুযোগ নিয়ে সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগ নেতারা হামলা চালাচ্ছেন। শেখ হাসিনা যখনই কোনো সংকটময় পরিস্থিতিতে পড়েন ওই মুহূর্তে হিন্দুদের ঘাড়ের ওপর চেপে সংকট থেকে মুক্তি পেতে চেষ্টা করে। বর্তমান সময়ে এখন দেখতে পাচ্ছিÑ ভারতের কিছু নেতাদের আশ্বাসে উত্তরবঙ্গের বেশ কিছু হিন্দু সীমান্তে গিয়ে জমা হয়েছে। তারা সেখান থেকে ভিডিও করে ছবি তুলে ফেরত পাঠিয়ে দিয়েছে। এই ২ থেকে ৩ দিন তারা সীমান্তে অবস্থান করেছে, তাদের একটু পানিও দেয়া হয়নি। অথচ ভারতের এক নেতা বলছে, ভারতে এক কোটি লোককে আমরা শরণার্থী হিসেবে নেবো।
এভাবে উস্কানি দিয়ে এই কাজগুলো করছে।’ গোবিন্দ প্রামাণিক বলেছে, ‘বর্তমানে কিছু নিরীহ হিন্দুদের ওপর হামলা হচ্ছে। যাদের টাকা-পয়সা আছে, বাসার আশপাশে কিছু জমিজমা নিয়ে বিরোধ আছে তাদের ওপর কিছু দুষ্কৃতকারী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ নিয়ে চাঁদাবাজি ও ছিনতাই করছে। এর মধ্যে আমাদের দক্ষিণাঞ্চলের একটা বাড়িতে ডাকাতি হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রাম, যশোর এলাকায় বিএনপির সহযোগী সংগঠন যুবদল লেখা টি-শার্ট পরে হিন্দুদের বাড়িতে হামলা করছে। পরে হামলাকারীদের ধরে জিজ্ঞাসাবাদ করলে তারা জানান, আওয়ামী লীগের স্থানীয় নেতা টাকা দিয়ে বিএনপির স্লোগান দিয়ে হামলার নির্দেশনা দিয়েছে। ১০ আগস্ট শাহবাগে সংখ্যালঘুদের সমাবেশে একাধিক ব্যক্তির বক্তব্য ভিডিও করা হয়। সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়া ওইসব ভিডিওতে দেখা যায় হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তি তার বাড়ি ও মন্দিরে হামলার দাবি করছে। বলছে, আমার ৪০ বছরের সংসারের সবকিছু পুড়িয়ে দিয়েছে। তার বাড়ির ঠিকানা জানতে চাইলে সে আমতা আমতা করে এবং ক্যামেরার সামনে থেকে সটকে পড়ে।
১০ আগস্ট বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরাম, জাতীয় হিন্দু যুব ফোরাম, জাতীয় হিন্দু ছাত্র ফোরামের ব্যানারে মানববন্ধন করা হয়। এ সময় ‘সংখ্যালঘু সুরক্ষা আইন’ প্রণয়নসহ ৮ দফা দাবি তুলে ধরা হয়। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীতের পাশাপাশি বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নীত করার দাবি জানানো হয়। এর আগের দিন ৯ আগস্ট চার দফা দাবিতে শাহবাগে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ করে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ রাখে। বাংলাদেশ হিন্দু মহাজোট, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদসহ সনাতনীদের বিভিন্ন সংগঠনের শতাধিক নেতা-কর্মী ও সনাতনীরা জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগে সমাবেশ করে। তাদের ৪ দফা দাবি হলো সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন; সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন; সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সকল প্রকার হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন এবং সংখ্যালঘুদের জন্য ১০ শতাংশ সংসদীয় আসন বরাদ্দের দাবি। এসব মানববন্ধন ও সমাবেশে অর্থের জোগানদাতা হচ্ছে ইস্কন। নরেন্দ্র মোদিও এই ইস্কন অনুসারী। সমাবেশগুলোতে খাওয়া-দাওয়ার আয়োজন ছিল।
আন্তর্জাতিক গণমাধ্যমের সরেজমিন প্রতিবেদন, ফ্যাক্ট-চেকারদের তথ্য হিন্দুদের ওপরে ‘ব্যাপক অত্যাচার’ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার বেশির ভাগই ভারতীয় বিভিন্ন অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় ফ্যাক্ট-কোররা নিশ্চিতকরণ, সীমান্তে কয়েকশ’ হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে ভিডিও করে সংখ্যালঘু নির্যাতন প্রচার, শাহবাগে সমাবেশ করে মিথ্যা তথ্য প্রচার ইত্যাদিতে পরিস্কার এসব ফেইক নিউজের নেপথ্যে রয়েছে ভারত এবং তাদের এদেশীয় পোষ্য এজেন্টরা। শেখ হাসিনা পালানোর পর বিক্ষুব্ধ কিছু মানুষ ভাঙচূর জ্বালাও- পোড়াও করেছে ঠিকই। তবে হিন্দু সম্প্রদায়ের মানুষ হিসেবে কারো বাড়িতে এবং মন্দিরে হামলা হয়নি। মূলত আওয়ামী লীগ নেতা হওয়ার কারণেই দলটির মুসলিম ও হিন্দু ধর্মাবলম্বী নেতাদের বাড়িতে হামলা হয়েছে। পাশাপাশি এসব হামলার বিরুদ্ধে এরই মধ্যে সামাজিক প্রতিরোধ তৈরি হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কমলো ফার্নেস অয়েলের দাম, লিটার কত?
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘হাত কেটে ফেলব’, সিন্ধু নদীর পানি নিয়ে ভারতকে পাক মন্ত্রীর হুঁশিয়ারি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে: মন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈশি^ক অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফরমালিনের নামে যারা ফল নষ্ট করেছিল তাদের বিচারের আওতায় আনা উচিত
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আবারও ৫ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে আরাকান আর্মি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ১৩ দেশে অনুরোধ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির পথে বাংলাদেশ -ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য থাকছে ফ্ল্যাট রেটে ভ্যাট
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












