‘হাত কেটে ফেলব’, সিন্ধু নদীর পানি নিয়ে ভারতকে পাক মন্ত্রীর হুঁশিয়ারি
ভারতের সঙ্গে সিন্ধু নদীর পানি বণ্টন চুক্তি (ইন্ডাস ওয়াটারস ট্রিটি) ঘিরে উত্তেজনার মধ্যে এবার কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তনমন্ত্রী মুসাদিক মালিক। তিনি বলেছেন, পাকিস্তারের ন্যায্য পানির অংশে কেউ হাত দিতে চাইলে ‘সেই হাত কেটে দেওয়া হবে’।
, ১৪ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০১ ছানী, ১৩৯৪ শামসী সন , ৩০ জুন, ২০২৬ খ্রি:, ১৬ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
তিনি বলেন, পাকিস্তারের ৪০ থেকে ৫০ শতাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। তাই পানির প্রবাহ বন্ধ করে দেওয়ার অর্থ শুধু পানি আটকে দেওয়া নয়, বরং দেশের খাদ্যনিরাপত্তা, কর্মসংস্থান এবং অর্থনীতিকে হুমকির মুখে ফেলা।
মালিক আরও বলেন, পাকিস্তার আগেই ঘোষণা করেছে, কেউ যদি দেশটিকে তার পানির ন্যায্য অংশ থেকে বঞ্চিত করার চেষ্টা করে, তাহলে তাকে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে।
তার ভাষায়, ‘আমরা শুধু ঘোষণা করিনি, প্রয়োজনে নিজেদের রক্ষা করতে পারি। কেউ যদি আমাদের পানির অংশে হাত দেয়, তাহলে সেই হাত কেটে দেওয়া হবে।’
ভারত ও পাকিস্তানের পানি চুক্তি নিয়ে তিনি বলেন, বিশ্বের অনেক অঞ্চলে কোনো আনুষ্ঠানিক চুক্তি না থাকলেও আন্তর্জাতিক রীতিনীতি অনুযায়ী উজানের দেশ ভাটির দেশের পানির প্রবাহ বন্ধ করে না। সেখানে ভারত ও পাকিস্তারের মধ্যে তো একটি বৈধ চুক্তি রয়েছে।
মুসাদিক মালিক বলেন, আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তার এই বিষয়টি উত্থাপন করবে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী ন্যায়বিচার ও ভাটির দেশের মানুষের পানির অধিকার নিশ্চিত করার দাবি জানাবে।
‘সিন্ধু পানি চুক্তি বহাল রয়েছে’
একই সংবাদ সম্মেলনে পাকিস্তারের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, ইন্ডাস ওয়াটারস ট্রিটি তথা সিন্ধু পানি চুক্তি এখনও আইনগতভাবে কার্যকর রয়েছে এবং এটি একতরফাভাবে স্থগিত, বাতিল বা সংশোধন করা সম্ভব নয়।
তিনি দাবি করেন, আন্তর্জাতিক আইন পাকিস্তানের অবস্থানকে সমর্থন করে। তার ভাষায়, ‘এই চুক্তি একতরফাভাবে বাতিল বা পরিবর্তন করা যায় না।’ আতাউল্লাহ তারার আরও বলেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির একাধিকবার বলেছেন, ‘পানি আমাদের জীবনরেখা এবং এটি আমাদের লাল রেখা (রেড লাইন)।’
ভারতের অবস্থান
কয়েক সপ্তাহ আগে ভারতের কেন্দ্রীয় জলসম্পদমন্ত্রী সি আর পাটিল এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে ভারত সিন্ধু নদীর পানিতে নিজেদের প্রাপ্য অংশ পুরোপুরি ব্যবহার করবে এবং ভারতের প্রাপ্য এক ফোঁটা পানিও পাকিস্তারে যেতে দেওয়া হবে না।
গত বছরের এপ্রিলে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর ভারত সিন্ধু পানি চুক্তির কার্যকারিতা স্থগিত রাখার ঘোষণা দেয়। নয়াদিল্লির দাবি, পাকিস্তান সীমান্তপারের সন্ত্রাসবাদে রাষ্ট্রীয় মদদ পুরোপুরি বন্ধের বিশ্বাসযোগ্য পদক্ষেপ না নেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।
বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ১৯৬০ সালে ভারত ও পাকিস্তারের মধ্যে সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় সিন্ধু নদ এবং এর শাখা নদীগুলোর পানি বণ্টন ও ব্যবহার নিয়ে দুই দেশের অধিকার ও দায়িত্ব নির্ধারণ করা হয়েছে। দীর্ঘ কয়েক দশক ধরে দুই দেশের মধ্যে পানি বণ্টনের প্রধান ভিত্তি হিসেবে এই চুক্তি কার্যকর রয়েছে।
তথ্যসূত্র: এনডিটিভি
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর ঘোষণা মালয়েশিয়ার
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বৃদ্ধা মাকে ঘরে রাখতে নারাজ ছেলে, ভরণপোষণ চেয়ে ইউএনওর দ্বারস্থ মা
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিরোধীদলের মূল লক্ষ্য অরাজকতা ছড়ানো ও সমাজ নষ্ট করা’
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ-লিথুয়ানিয়ার মধ্যে এফওসি নিয়ে সমঝোতা স্মারক সই
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত এস এম নাজমুল হুদা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় টানা চার বছর, বাকৃবির পাঁচ গবেষকের ধারাবাহিক সাফল্য
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিক্ষোভের আগের রাতে থমথমে দিল্লি, ট্রেনের পর ইন্টারনেটও বন্ধ ঘোষণা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অসদাচরণের দায়ে অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী বরখাস্ত
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বুকে পাথর বেঁধে সবকিছু সহ্য করে যাই’
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












