শোকরগোযারী দ্বারা নিয়ামত বৃদ্ধি পায় শোকর গোযার না করলে নিয়ামত বন্ধ হয়
জলীলুল ক্বদর রসূল হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম তিনি সামনে অগ্রসর হলেন। কিছুদূর গিয়ে ধন-সম্পদশালীনী সেই মহিলার সাক্ষাত হলো। হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম তিনি সে মহিলাকে মহান আল্লাহ পাক উনার পয়গাম পৌঁছে দিলেন। বললেন, হে মহিলা! আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করবেন না। তাহলে আপনার ধন-সম্পদ আপছে আপ কমে যাবে।
মহিলা বললেন, তা কিভাবে সম্ভব হতে পারে?
মহান আল্লাহ পাক উনার শুকরিয়া আদায় না করে আমি কিভাবে থাকতে পারি? তিনি তো আমাকে অনেক নিয়ামতরাজী দান করেছেন। মহিলার কথায় মহান আল্লাহ পাক তিনি অত্যন্ত খুশী হলেন। ফলে উনার ধন-সম্পদ আরো কয়েকগুণ বৃদ্ধি পেল। সুবহানাল্লাহ!
জলীলুল ক্বদর রসূল হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম তিনি সবশেষে অভাবগ্রস্থ মহিলার নিকটবর্তী হলেন। মহান আল্লাহ পাক উনার নির্দেশ মুবারক শুনালেন এবং বললেন- হে মহিলা! তুমি মহান আল্লাহ পাক উনার শুকরিয়া বেশী বেশী করে করো তাহলে তোমার ধন-সম্পদ বৃদ্ধি পাবে। এ কথা শুনে উক্ত মহিলা দুঃখে, ক্ষোভে ফেটে পড়লো। বললো-আমি কিসের শুকরিয়া আদায় করবো। আমার তো কোন কিছুই নেই। আমার অর্থ-কড়ি, ধন-দৌলত, ঘর-বাড়ী কিছুই তো নেই, আমি কিসের শুকরিয়া আদায় করবো? মহিলার কথা শেষ হতে না হতেই জোড়ে বাতাস প্রবাহিত হলো। মহিলাকে সহ তার যা ছিল সবকিছু বাতাসে উড়িয়ে নিয়ে গেল। মহিলার অবস্থানের জায়গা, ঘর-বাড়ী কোন কিছু আর বাকী রইল না। সে সহ সবকিছুই ধ্বংস হয়ে গেল। নাউযুবিল্লাহ!
মহান আল্লাহ পাক তিনি সেটাই ইরশাদ মুবারক করেছেন-
لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ
অর্থ: “যদি তোমরা শুকরিয়া কর, তাহলে অবশ্যই অবশ্যই আমি (নিয়ামত) বাড়িয়ে দেব। আর যদি কুফরী কর (শুকরিয়া না কর) তাহলে জেনে রেখ, আমার আযাব অত্যন্ত কঠিন। (পবিত্র সূরা ইবরাহীম শরীফ: পবিত্র আয়াত শরীফ ৭)
মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন-
وَقَلِيلٌ مِنْ عِبَادِيَ الشَّكُورُ
অর্থ: “আমার শোকর গোযার বান্দা খুবই কম। ” (পবিত্র সূরা সাবা শরীফ : পবিত্র আয়াত শরীফ ১৩)
আরও পড়ুন
সব ›
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ…
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।