শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় সবই করবে সরকার -পররাষ্ট্র উপদেষ্টা
, ১৪ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ১৮ অক্টোবর , ২০২৪ খ্রি:, ০২ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সবই করবে অন্তর্বর্তী সরকার। গতকাল বৃহস্পতিবার বিকেলে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের এ কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা নিজ মন্ত্রণালয়ে সাম্প্রতিক কূটনৈতিক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। তাকে ফেরানোর বিষয়ে সরকারের অবস্থান কী, তা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘পাঁচ মিনিট আগে আমি খবরটা জেনেছি। আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আদালত এক মাস সময় দিয়েছেন। এ সময়ের মধ্যে তাকে (শেখ হাসিনা) ফেরত আনার জন্য যা যা প্রয়োজন, সেটি অবশ্যই আমরা করব।’
শেখ হাসিনাকে কোন প্রক্রিয়ায় ফেরত আনা হবে? এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কীভাবে আনা হবে, সেটি গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো, কোর্ট (আদালত) বলেছেন গ্রেপ্তার করতে। পরোয়ানা তো আমার কাছে আসেনি, এসেছে পুলিশের কাছে। কিন্তু পুলিশ সেটি পারবে না, কারণ, তিনি (শেখ হাসিনা) দেশে নেই। যখন আমাদের কাছে (পরোয়ানা) আসবে, তখন দেখা যাবে।’
বর্তমানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্ট্যাটাস বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘মাত্র খবরটা (গ্রেপ্তারি পরোয়ানা) এসেছে। সামনে হয়তো হালনাগাদ তথ্য পাব। বিস্তারিত এলে হয়তো জানাতে পারব।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বৃষ্টি-ঢলে ২০ হাজার কৃষকের শতকোটি টাকার ধান পচে নষ্ট
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৃষ্টির দাপট থাকতে পারে আরও কয়েকদিন
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল কক্ষ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চট্টগ্রামে একীভূত ৫ ব্যাংকের শাখায় তালা দিয়েছেন আমানতকারীরা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি -বিমান প্রতিমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার -তথ্যমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নতুন বেতনকাঠামো ১ জুলাই থেকে আংশিক বাস্তবায়ন হতে পারে
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগকারীদের টানতে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে ডিসিদের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অটোরিকশা-রিকশায়ও শেয়ার রাইড অ্যাপ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)