শূন্যরেখায় এখনো আটকে ‘ওরা ২৮ জন’
, ১৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৬ জুন, ২০২৬ খ্রি:, ২৩ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা:
গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা করেছিল বিএসএফ। বিজিবির বাধায় সেটি সম্ভব হয়নি। এ নিয়ে বিজিবি ও বিএসএফের দুই দফা পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। ফলে ওই ২৮ জন এখন পর্যন্ত শূন্য রেখায় অবস্থান করছেন।
গত ৩ জুন দিবাগত রাত থেকে গতকাল জুমুয়াবার দুপুর পর্যন্ত তারা শূন্য রেখায় আম গাছের নিচেই অবস্থান করছেন।
নওগাঁ ব্যাটালিয়নের সহকারী পরিচালক রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ২৮ জনের অবস্থা পূর্বের মতোই। বিষয়টির কোনো সুরাহা হয়নি।
এদিকে বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুন) ভোর আনুমানিক ৩টার দিকে বাঙ্গাবাড়ি বিওপির সীমান্ত পিলার ২০৩/৬-আর দিয়ে ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের জোয়ানরা পুশ ইনের চেষ্টা চালায়। ভুক্তভোগী ২৮ জনের দলে ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৬ জন শিশু রয়েছে বলে জানা যায়।
পুশ ইনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বাঙ্গাবাড়ি বিওপির একটি চৌকস টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের শনাক্ত করে এবং বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাধা দেয়। ফলে তারা সীমান্তের শূন্য রেখায় অবস্থান নেন। এরপর দুইবার পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবি বিএসএফকে স্পষ্ট জানায়, বাংলাদেশি কোনো নাগরিক ভারতে থেকে থাকলে তাদেরকে প্রয়োজনীয় আইন অনুযায়ী দুই দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মিলে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু রাতের আঁধারে কাউকে পুশ ইন মেনে নেবে না বিজিবি।
বিএসএফ জানায়, তারা দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তাদেরকে ভারতে ফেরত নেবে না। এর ফলে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় পতাকা বৈঠক। এতে করে সীমান্তের শূন্য রেখায় অবস্থান করতে হচ্ছে ওই ২৮ জনকে। বিজিবির অনুরোধে তাদের দুপুরের খাবার দেয় বিএসএফ।
রাতভর বৃষ্টি হওয়ায় ওই ২৮ জন আমগাছের নিচে বৃষ্টিতে ভিজেই রাত পার করেছেন। এ সময় শূন্যরেখা থেকে তাদের কান্নার আওয়াজ শোনা যায়।
স্থানীয় জনপ্রতিনিধি নাসিরুল ইসলাম জানান, গভীর রাত থেকে ২৮ জন ব্যক্তি শূন্য লাইনে আটকে আছে। বিএসএফ তাদেরকে বাংলাদেশে পুশ ইন করতে চায় কিন্তু বিজিবি তাদেরকে প্রবেশ করতে দিচ্ছে না। এতে শূন্য লাইনে রাতভর তারা অবস্থান করছে। ভয় আর শঙ্কায় তাদের সময় পার হচ্ছে। খাওয়া দাওয়া ছাড়া এবং গরমে তাদের অমানবিক জীবন পার করতে হচ্ছে। এছাড়া স্থানীয় লোকজন বিজিবির সাথে সীমান্ত অবস্থান নিয়েছে বলেও জানান তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিমের ডজন ১৫০ টাকা, সবজিও এখনো চড়া
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাহাড়কে অস্থিরতার ছক ৩ গোষ্ঠীর সীমান্তে ‘পুশইন’ নকশা ভারতের
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীতাকুন্ডের শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ জন নিহত
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১ জেলাতেই ১৭১ কারখানার উৎপাদন বন্ধ, কর্মহীন লক্ষাধিক শ্রমিক
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের ১নং ইউনিটের উৎপাদন বন্ধ
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এবার বন্ধ হলো সামিটের এলএনজি টার্মিনাল, তীব্র গ্যাস সংকট
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ (১২ই রবীউল আউওয়াল শরীফ) পালনসহ ১৬ দফা দাবীতে সমাবেশ
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পঞ্চগড়ে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে শ্রমিকের মৃত্যু, মামলা দায়ের
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইতালি থেকে স্বপ্ন ফিরল কফিনবন্দি হয়ে, একসঙ্গে তিন কবর দেখেনি কেউ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭৫০টির বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা ইন্দোনেশিয়ার
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বোমা মেরে দিল্লি হাইকোর্ট উড়িয়ে দেয়ার হুমকি, নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ভারতের রাজধানী
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












