বুধবার

হিজরী
১৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১০ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০১
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৬ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‌‘নিয়ে নেব’, হুমকি বিজেপি নেতাররপ্তানির জন্য রাশিয়ার বাজারে আরও বেশি প্রবেশাধিকার চায় বাংলাদেশনভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ৮০ লাখ ডলারপূর্বানুমতি ছাড়া বিচারকদের সরকারি গাড়ি কর্মস্থলের বাইরে না নেয়ার নির্দেশরোহিঙ্গা গণহত্যা: যুক্তরাজ্যের আহ্বানে বুধবার বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকপাকিস্তান ও বাংলাদেশের স্পিকারের বৈঠক: সংসদীয় কূটনীতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকারবেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাসরাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল জাহাংগীর আলমকে প্রত্যাহারইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা বন্ধে মামদানির কড়া বার্তা

শুরুতেই হোঁচট খেল এনসিপির জোট

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, সকাল ১১:৩১

নিজস্ব সংবাদদাতা:
শুরুতেই হোঁচট খেল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও আমার বাংলাদেশ (এবি) পার্টির নেতৃত্বাধীন নতুন জোট। গত বৃহস্পতিবার জোটের আত্মপ্রকাশ করার কথা থাকলেও তা হয়নি। সকালে শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশনে নতুন জোটের আত্মপ্রকাশ নিয়ে বৈঠক হওয়ার কথা থাকলেও সেটি স্থগিত করা হয়।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নতুন এ জোট গঠনের আলোচনা থাকলেও শেষ মুহূর্তে এনসিপির আপত্তিতে আপ বাংলাদেশকে সঙ্গে না নেওয়ার সিদ্ধান্তে স্থগিত হয়ে গেছে প্রস্তাবিত রাজনৈতিক জোটের ঘোষণা। ফলে চার দলের প্রত্যাশিত জোট গঠনের উদ্যোগ পেছাতে বাধ্য হয়েছে।
আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, জোট গঠন প্রক্রিয়া পিছিয়েছে। কিছুদিন পরে এ জোটের আত্মপ্রকাশ ঘটবে। সবকিছু ঠিকঠাক হলে আমরা আপনাদের (গণমাধ্যম) জানাব।
জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি-জামাতের বাইরে তৃতীয় ধারার একটি জোট গঠনের দিকে এগোচ্ছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)। সবকিছু ঠিকঠাকই ছিল। জোটের একটি বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে জোটের ঘোষণার কথা ছিল। কিন্তু এনসিপির আপত্তির কারণে তা ভেস্তে যায়।
এনসিপি সূত্র জানিয়েছে, বুধবার রাতে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আলোচনায় আপ বাংলাদেশকে জোটে নিতে রাজি হয়নি দলের একাংশ। জোটে আপ বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়টি বৈঠকে পাস করাতে পারেনি এনসিপি। যে কারণে আপাতত জোটের আত্মপ্রকাশ পিছিয়ে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির দুজন যুগ্ম আহ্বায়ক জানিয়েছেন, বুধবার রাতের বৈঠকে এনসিপির কয়েকজন নেতা আপ বাংলাদেশকে নিয়ে জোট করতে চাননি। শেষে এনসিপি সিদ্ধান্ত নিয়েছে আপ বাংলাদেশকে নিয়ে জোট করবে না। এখন জোট সম্ভাবনার অন্য দল যদি বলে তারা আপ বাংলাদেশ ছাড়া জোট করবে না তাহলে তো জোট অনিশ্চয়তার মধ্যে পড়বে। এজন্য আলোচনা চলছে। সে কারণে সব ধরনের প্রস্তুতি থাকার পরও জোটের ঘোষণা করা হয়নি।
ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, ‘জোট গঠন প্রক্রিয়া পিছিয়েছে। আলাপ-আলোচনা চলছে। কনফার্ম হলে জানাতে পারব।’ এনসিপি নাকি আপ বাংলাদেশকে নিয়ে জোট করতে চায় না। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের আনুষ্ঠানিকভাবে এমন কিছু জানানো হয়নি এনসিপির পক্ষ থেকে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
আফগানিস্তানে মাটির নিচে ৩ লাখ কোটি ডলারের সম্পদ আফগানিস্তানে মাটির নিচে ৩ লাখ কোটি ডলারের সম্পদ ৩ ঘণ্টা আগে এআই খাতের মন্দা চীনের অর্থনীতির জন্য হুমকি, ‘বিপদের মুহূর্ত’ জিনপিংয়ের আল ইহসান ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে অর্থনীতিকে নতুন পথে এগিয়ে নিতে চায় চীন।… ৩ ঘণ্টা আগে বগুড়ায় আলুর কেজি ৭-৯ টাকা, লোকসানে দিশাহারা কৃষক বগুড়ায় আলুর কেজি ৭-৯ টাকা, লোকসানে দিশাহারা কৃষক ৪ ঘণ্টা আগে পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, তাপমাত্রা ১৪ ডিগ্রি পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, তাপমাত্রা ১৪ ডিগ্রি ৪ ঘণ্টা আগে রাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল জাহাংগীর আলমকে প্রত্যাহার রাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল জাহাংগীর আলমকে প্রত্যাহার ৪ ঘণ্টা আগে লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি ৪ ঘণ্টা আগে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ ৪ ঘণ্টা আগে ‘শেখ হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে- সেই আলোচনা ভারতের সঙ্গে’ নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানে নাকি হেঁটে বাংলাদেশে আসবেন সেই আলোচনা শেখ হাসিনা… ৪ ঘণ্টা আগে দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি -রিজভী নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মুক্তিযুদ্ধ কি পাকিস্তানের শাসন থেকে বের… ৪ ঘণ্টা আগে ১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয় -পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। তবে তার এই ইচ্ছা… ৪ ঘণ্টা আগে দেরি করবেন কেন, আগে আসলে সমস্যা কী নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনা তাড়াতাড়ি দেশে আসুন এমনটি চাইছেন জানিয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বল… ৪ ঘণ্টা আগে শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা -চিফ প্রসিকিউটর নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ফিরতে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদ-প্রাপ্ত ক্ষমতা… ৪ ঘণ্টা আগে