শিশু রোজার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি ড্যাবের
, ১৭ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ১৬ মে, ২০২৫ খ্রি:, ৩ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে রোজা মনি নামে ৫ বছর বয়সী একটি শিশু নিখোঁজ হওয়ার পর তার মৃত্যুর ঘটনায় উদ্বেগ জানিয়ে অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার দাবি করেছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ড্যাবের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম বলেন, গত সোমবার (১২ মে) সকালে রাজধানীর ভাড়া বাসা থেকে নিখোঁজ হয় পাঁচ বছরের শিশু রোজা মনি। তার স্বজন ও প্রতিবেশীরা এলাকার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি এবং এলাকায় মাইকিংও করেন। কিন্তু তার সন্ধান মেলেনি। তবে পরেরদিন মঙ্গলবার সকাল ১১টার দিকে রাজধানীর বিজয় সরণি ফ্লাইওভারের নিচে ময়লার স্তূপে বস্তা পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। এরপর বস্তার ভেতরে মেলে রোজা মনির নিথর দেহ। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে। সেদিন বিকাল ৫টার দিকে মর্গ থেকে সিএনজি অটোরিকশায় লাশ নিয়ে তেজকুনি পাড়ায় ফেরেন শিশুটির দুলাভাই মোবারক হোসেন ও স্বজনরা। এটি অত্যন্ত দু:খজনক এবং অমানবিক ঘটনা। এ ধরনের ঘটনায় আমরা ড্যাব ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি বলেন, দেশ আজ যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দেশে মানবতার কোনো জায়গা নেই। আমরা মানবিক রাষ্ট্র চাই। মৃত্যু হলেও সরকারের দায় আছে। সরকার যাতে মৃত ব্যক্তির সৎকারের ব্যবস্থা করে। এরকম অমানবিক ঘটনা আমরা আর দেখতে চাই না, শুনতে ও জানতে চাইনা। শুধু এটুকুই বলতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে যে ৩১ দফা রুপরেখা ঘোষণা দিয়েছেন, সেখানে স্বাস্থ্যখাতের বিষয়ে স্পষ্টভাবে বলা হয়েছে। আমরা যদি সেই আলোকে একটি স্বাস্থ্য নীতি প্রণয়ন করতে পারি ও স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজাতে পারি তাহলে এ ধরনের অরাজকতা ও অমানবিকতা অবশ্যই থাকবে না। আমরা একটি মানবিক স্বাস্থ্য নীতি ও স্বাস্থ্য ব্যবস্থা চাই। যেখানে আমরা চিকিৎসার অধিকার ও নিশ্চয়তা পাবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে রুপরেখা দিয়েছেন আমরা সেটির বাস্তবায়ন চাই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কুয়েত-ইরাক সীমান্ত ভেঙ্গে ফেলা হবে: সশস্ত্র গোষ্ঠীর হুঁশিয়ারি
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কবর থেকে উঠে ঋণ নিলেন মৃত ব্যক্তিরা!
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘মাত্র একটি মোটরসাইকেল বিক্রি হয়েছে’
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পুলিশের এক সাবেক কর্মকর্তার পাচারের টাকায় অন্যদেরও বিলাসী জীবন
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেয়া হবে’
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংবিধান সংশোধনে অচিরেই কমিটি -চিফ হুইপ
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ব্যাংক খাতে রাজনৈতিক প্রভাব বন্ধে কঠোর অবস্থানে গভর্নর
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ঢালাওভাবে টাকা ছাপিয়ে অর্থনীতি সচল রাখার পথে হাঁটবে না সরকার’
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বনদস্যু আতঙ্ক নিয়ে মৌয়ালদের যাত্রা
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সার, ডিজেল-অপরিশোধিত তেল আমদানির অনুমোদন
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)