শিশু খাদ্য চকলেটে বিষ! কিটক্যাট-নেসলেতে কি আছে?
, ০৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩১ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৯ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১৪ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
সম্প্রতি রাজধানীর নিরাপদ খাদ্য আদালতের তদন্তে কয়েকটি বিদেশী ব্রান্ডের চকলেট নিয়ে যে তথ্য প্রকাশ পেয়েছে, তা অভিভাবক এবং খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে।
অভিযোগ উঠেছে বাজারে পাওয়া কিটক্যাট ওয়েফারে এমন সব উপাদান পাওয়া গেছে, যা শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। অনেকেই বিষয়টিকে “খাদ্যে বিষ মেশানোর মতোই অপরাধ” বলে উল্লেখ করেন।
প্রশাসন ও গণমাধ্যম সূত্রে জানা যায়, নেসলে বাংলাদেশের বাজারজাত কিটক্যাট চকলেট কোটেড ওয়েফারের নমুনা পরীক্ষায় ধরা পড়েছে একাধিক গুরুতর অসঙ্গতি। ওয়েফার অংশে অনুমোদিত সীমার দ্বিগুণেরও বেশি অম্লতা পাওয়া গেছে, যা শিশুদের পাকস্থলীর জন্য বিপজ্জনক।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, চকলেট আবরণে দুধের কঠিন পদার্থ ও ফ্যাটের পরিমাণ মানদ-ের তুলনায় অনেক কম। দুগ্ধজাত পণ্য হিসেবে বাজারজাত হওয়া সত্ত্বেও এতে দুধের উপস্থিতি প্রায় নেই বলেই পরীক্ষায় উঠে এসেছে।
খাদ্য পরিদর্শক কামরুল ইসলাম জানান, এই পণ্যটির মান এমন পর্যায়ের নিচে যে তা শিশুদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। ওয়েফার ও চকলেট অংশ- দুই ভাগে পরীক্ষার পরই অনিয়মের বিষয়টি স্পষ্ট হয়।
তিনি আরও বলেন, নিম্নমানের উপাদান ব্যবহারকে ‘জনস্বাস্থ্যের ওপর সরাসরি আঘাত’ হিসেবে দেখা উচিত।
এছাড়াও তদন্তে উঠে এসেছে আরেকটি গুরুতর তথ্য- বাজারে থাকা এই কিটক্যাট পণ্যের বিএসটিআই অনুমোদন নেই।
অনুমোদন ও মান যাচাই ছাড়া পণ্য বাজারজাত করার অভিযোগে আদালত নেসলে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক দীপাল আবে বিক্রমা এবং পাবলিক পলিসি ম্যানেজার রিয়াসাদ জামানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
আদালত মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছে ১৫ ডিসেম্বর। মামলার ফলাফলের দিকে তাকিয়ে আছে অভিভাবকসহ সাধারণ ভোক্তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাগরে নিম্নচাপ, ৬ বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তা, বন্দরগুলোয় সতর্কসংকেত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নারিকেল দ্বীপ রুটে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিন রেঞ্জ ডিআইজিসহ ছয় ডিআইজি পদে রদবদল
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গত ১ মাসে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৫৫ বছর পর পিঠ থেকে বের হলো মুক্তিযুদ্ধের গুলি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অস্বাভাবিক বিলে পল্লী বিদ্যুতের গ্রাহকদের ভোগান্তি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের দায় হাসনাত-সারজিসদেরও আছে’
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিএসসিসির মার্কেটেই মশার কারখানা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পানি সংকটে বাসা ছাড়ছেন মিরপুরের অনেক বাসিন্দা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে পুশ-ইন ঠেকাতে বাড়ানো হয়েছে বিওপি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)