সম্পাদকীয়-১
শিশুদের খাদ্য নিরাপত্তাহীনতা মূলতঃ এদেশের শিশু মৃত্যু বাড়িয়ে ও প্রতিবন্ধী তৈরি করে, যা মুসলিম জনসংখ্যার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র সরকারী বেসরকারী পর্যায়ে যুৎপতভাবে এ বিষয়ে সচেতন ও সক্রিয় হতে হবে। ইনশাআল্লাহ!
, ০৯ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ খমীছ, ১৩৯৩ শামসী সন , ০২ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১৮ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
সন্তানের খাবার জোগাড় করতে বাবার কঠোর পরিশ্রম, মায়ের কত আয়োজন। কত দরিদ্র বাবা-মা নিজেরা না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দেন। ধনী পিতা-মাতা শহরের সেরা ও দামি রেস্টুরেন্ট থেকে নানারকম বিলাসী খাদ্যদ্রব্য কিনে তুলে দেন সন্তানের মুখে। এসব কিছুই শিশুকে সুস্থভাবে বাঁচিয়ে রাখার জন্য, তার শরীর ও মন ভালো রাখার জন্য।
কিন্তু আসলেই কি আমাদের দেশের শিশুরা এমনকি বড়রা যে খাবার খায় তা স্বাস্থ্যকর ও সঠিক পুষ্টিসম্পন্ন? ভেজালমিশ্রিত খাবার খেয়ে স্বাস্থ্য রক্ষা তো দূরের কথা আমাদের শিশুরা বরং বেশী বেশী রোগাক্রান্ত হচ্ছে।
শিশুর প্রধান খাদ্য দুধ। শিশুর জীবন রক্ষা ও বৃদ্ধিতে সহায়তা ও পুষ্টির যোগান দেয় দুধ। গুঁড়ো বা তরল দুধে সাধারণত পানি, ময়দা, কর্নফ্লাওয়ার ইত্যাদি মিশিয়ে দুধের পরিমাণ বাড়ানো হয়। এ ধরনের ভেজাল মিশ্রণে শিশুর শরীরে পুষ্টির ঘাটতি হলেও মারাত্মক প্রতিক্রিয়া বা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ কোনো রোগ হয় না। কিন্তু দুধ হিসেবে ছোট্ট সোনামনিদের আমরা যা পান করাই তা যদি দুধ না হয়ে ইউরিয়া, তরল ডিটারজেন্ট, একটু চিনি, ভেজিটেবল অয়েল, দূষিত পানি ইত্যাদির মিশ্রণে সৃষ্ট একটি তরল সাদা পদার্থ হয় তাহলে সেটা হয় শিশুর জীবনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
পরিসংখ্যানে দেখা যায়, প্রতি বছর দেশে যত শিশু মারা যায়, তার ১০ শতাংশ মারা যায় খাদ্যে ভেজালের কারণে। এছাড়া শিশুদের খাদ্য ভালোভাবে প্রক্রিয়াজাত করা হচ্ছে না। চলতি বছরে প্রকাশিত বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপ থেকে জানা যায়, দেশে ৬ থেকে ২৩ মাস বয়সী শিশুদের মধ্যে প্রায় ৫০ শতাংশ চরম অস্বাস্থ্যকর খাবার খাচ্ছে। এসব খাবারের মধ্যে রয়েছে- অতিরিক্ত চিনিযুক্ত কোমল পানীয়, মাত্রাতিরিক্ত লবণ এবং প্রক্রিয়াজাত খাবার। যার ফলে শিশুরা নানান ধরনের ক্ষতিকর অনুজীব কর্তৃক সংক্রামক রোগে আক্রান্ত হচ্ছে। এখনই যদি শিশুদের খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে ভবিষ্যতে বিকলাঙ্গ জাতি তৈরি হবে।
দেশে খাদ্যদ্রব্যে ভেজাল বন্ধ করার জন্য ২০১৩ সালে আইন পাশ করা হয়। উক্ত আইনে বলা হয়েছে, ভেজাল খাদ্য বিক্রির জন্য সর্বনিম্ন এক বছর থেকে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদ- হতে পারে। বাস্তবে এসব আইনের কার্যকর ব্যবহার নেই বললেই চলে।
এজন্য খাদ্যদ্রব্যের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে সতর্কতা বাড়াতে হবে। বিশুদ্ধ খাদ্য আদালতের পরিধি ও কার্যক্রম বাড়াতে হবে। জনসচেতনতা বাড়াতে হবে।
বিশেষ করে অনুধাবন করতে হবে ভেজাল খাদ্যে শিশু মৃত্যু অথবা শিশু প্রতিবন্ধি তৈরি মূলতঃ বাংলাদেশের মুসলমান শিশু কমিয়ে আনার কঠিন ষড়যন্ত্রেরই বড় অংশ। গাজায়ও নারী-শিশু শাহাদাতই হয়েছে এ লক্ষ্যেই। যাতে নতুন ফিলিস্তীনি প্রজন্ম না তৈরি হয়।
এদেশেও নারীদের অপ্রয়োজনীয় সিজারিয়ান এবং ভেজাল খাদ্যে নারী শিশুর মৃত্যুহার পরোক্ষভাবে চরম বাড়ানো হচ্ছে। এ ষড়যন্ত্র রুখতে সরকারী-বেসরকারী পর্যায়ে যুৎপত সচেতন ও সক্রিয় হতে হবে ইনশাআল্লাহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ উনার বিরোধিতাকারীরা গুমরাহ ও উলামায়ে ‘সূ’র অন্তর্ভুক্ত। এদেরকে পরিহার করা ফরয-ওয়াজিব।
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত সিবত্বতু রসূল আল ঊলা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস।
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছ থেকে শুধু পরকালীন শাফায়াত ই একমাত্র চাওয়া পাওয়া নয়;
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার সংস্পর্শে নাগরিকদের সংশোধনের জন্য পাঠাতে হবে
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার আলাইহাস সালাম উনার নিসবাতুল আযীম শরীফ দিবস।
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
“মুসলিম বিশ্ব যদি ডলারের পরিবর্তে নিজেদের মধ্যে ‘ইসলামী দিনার’ চালু করে, তবে তা পশ্চিমাদের জন্য পারমাণবিক বোমার চেয়েও বড় ভয়ের কারণ হয়ে দাঁড়াবে।”
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আর জুলাই সনদের ৮ নং অনুচ্ছেদ খএইঞছ এর পরিপূর্ণ প্রতিফলন। তারপরেও ঈমান বিক্রী করে, ইসলামের ধ্বংস ডেকে তথাকথিত ইসলামী দল কী করে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আন্দোলনের ঘোষণা দিতে পারে? জুলাই সনদ বাস্তবায়ন বি.এন.পির নির্বাচনী ইশতেহারে এর সাথে সাংঘর্ষিক। ইসলামী অনুভূতির প্রতি সহযোগী মনোভাবের চরম খেলাফ।
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমান মায়েরা কেন সন্তানকে বুকের দুধ খাওয়াতে গাফলতি করবে?
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মূল্যবৃদ্ধির চাপে পিষ্ট জনগণ উৎপাদন বৃদ্ধি নয়, শুধুমাত্র মধ্যস্বত্য ভোগী, তথা সিন্ডিকেট নির্মূলেই দ্রব্যমূল্য সুলভ করা সম্ভব।
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভবনের ছাদে সৌরবিদ্যুৎ বছরে সাশ্রয় করতে পারে ১ বিলিয়ন ডলার।
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংক শোষণের কারণে শুধু একজন মালিকই নয় বা লাখ লাখ শ্রমিকই নয় বরং গোটা আর্থ-সামাজিক খাত হয় ক্ষত-বিক্ষত, বিপর্যস্ত, লা’নতগ্রস্ত, বেকারত্বে জর্জরিত।
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবস উদযাপনে বাংলাদেশের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












