শিশুদেরও বিবস্ত্র করে আটকে রেখেছে দখলদার সন্ত্রাসী ইসরাইলি বাহিনী
, ১৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ সাবি’ ১৩৯১ শামসী সন , ২৯ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১৪ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
গাজা উপত্যকায় দখলদার সন্ত্রাসী ইসরাইলি বাহিনী পুরুষদের পাশাপাশি শিশুদেরও বিবস্ত্র করে আটকে রাখার তথ্য প্রকাশিত হয়েছে। একটি সূত্রে জানা গেছে, দখলদার সন্ত্রাসী ইসরাইলি বাহিনী উত্তর গাজার একটি স্টেডিয়ামে তাদেরকে জড়ো করে রেখেছে।
সিএনএনের প্রকাশিত এক খবরে বলা হয়, দু’টি শিশুকে কেবল অন্তর্বাস পরে হাত উঁচু করে দখলদার সন্ত্রাসী ইসরাইলি সেনাবাহিনীর সদস্যদের নির্দেশে স্টেডিয়ামের ভেতরে যাচ্ছে।
আরেকটি খবরে বলা হয়, ওই শিশু দু’টি তাদের পোশাক খুলে আরো কয়েকজন কিশোর ও প্রাপ্তবয়স্ক লোকের সাথে লাইনে দাঁড়ায়।
সিএনএন জিওলোকেশনে স্থানটি গাজা সিটির ইয়ারমুক স্টেডিয়াম হিসেবে শনাক্ত করেছে। ইউরো-মেটিটেরিয়ান হিউম্যান রাইটস মনিটর জানিয়েছে, তারা এই স্টেডিয়ামে ফিলিস্তিনিদের আটক রাখার প্রমাণ পেয়েছে।
সূত্রমতে জানা যায়, সবার পোশাক খোলা। অনেকের হাত পেছনে বাঁধা। অনেককে হাত পেছনে বাঁধা অবস্থায় মাটিতে বসে থাকতে দেখা যায়। অনেকের চোখ পর্যন্ত বাঁধা।
তথ্যমতে কয়েকজন নারী বন্দীকেও দেখা যায়। একটি সূত্রমতে জানা যায়, পোশাক পরা কয়েকজন নারীর চোখ বেঁধে রাখা হয়েছে।
সেখানে দখলদার সন্ত্রাসী ইসরাইলি পতাকা, সামরিক যানবাহন ও বুলডোজারও দেখা গেছে।
ইউরো-মেডিটেরিয়ান হিউম্যান রাইটস মনিটর জানিয়েছে, ১০ বছরের বালক থেকে ৭০ বছরের বৃদ্ধকে পর্যন্ত গ্রেফতার করে অন্তর্বাস ছাড়া তাদের সব পোশাক খুলতে বাধ্য করা হচ্ছে। আর তা করা হচ্ছে অবমাননাকর উপায়ে। সংস্থাটি এ ব্যাপারে তদন্ত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া ও চীন সফর: প্রধানমন্ত্রীকে সংসদের ধন্যবাদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন অর্থনৈতিক করিডোরসহ আরও যে সকল প্রস্তাব চীনের
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নদীর পানি বাড়ছে, সাত জেলায় বন্যার আশঙ্কা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা, দ্বীনি চেতনা সুরক্ষা ও সকল ঔপনিবেশিক-দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজারবাগ দরবার শরীফ উনার অনন্য আয়োজন ঐতিহাসিক ৯০ দিনব্যাপী মাহফিল ১৪৪৮ হিজরী উনার উদ্বোধন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












