শিল্পের উৎপাদন এখন ২০২৪ জুলাইয়ের স্তরে নেমে এসেছে
নিজস্ব প্রতিবেদক:
গত বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) জুলাই অভ্যুত্থান-পরবর্তী অস্থির পরিস্থিতিতে অর্থনৈতিক কর্মকা-ে স্থবিরতা নেমে এসেছিল। এতে শিল্পোৎপাদনে বড় ধরনের প্রভাব পড়ে। তবে এর পরের প্রান্তিকেই বৃহৎ শিল্পোৎপাদন কিছুটা ঘুরে দাঁড়ায়, যা অব্যাহত ছিল চলতি বছরের প্রথম প্রান্তিকেও। কিন্তু এরপর দ্বিতীয় প্রান্তিক থেকে বৃহৎ শিল্পোৎপাদন আবারো নিম্নমুখী। এমনকি এ বছরের জুনে বৃহৎ শিল্পোৎপাদন সূচক গত বছরের জুলাইয়ের চেয়েও কমে গেছে।
অর্থনীতিবিদদের মতে মূল্যস্ফীতির চাপে ভোক্তার ক্রয়ক্ষমতা হ্রাস পাওয়ার পাশাপাশি দেশের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি শিল্পোৎপাদন বৃদ্ধির জন্য অনুকূল নয়।
দেশের বৃহৎ, মাঝারি ও ক্ষুদ্র শিল্পের উৎপাদন পরিস্থিতি নিয়ে মাসভিত্তিক তথ্য-উপাত্ত প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
সংস্থাটির সর্বশেষ প্রকাশিত শিল্পোৎপাদন সূচকে ৫২৬টি বৃহৎ শিল্পের উৎপাদনের তথ্য বিবেচনায় নেয়া হয়েছে। এতে দেখা যায়, চলতি বছর জুনের শেষে দেশের বৃহৎ শিল্পের উৎপাদন সূচক দাঁড়িয়েছে ২০২.৩৯ পয়েন্টে। গত বছরের জুলাইয়ে এ সূচক ছিল ২০৩.৩৩ পয়েন্ট। গত এক বছরে বৃহৎ শিল্পের উৎপাদন সূচকে কখনো ঊর্ধ্বমুখিতা আবার কখনো নিম্নমুখিতা দেখা গেছে। গত বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সময়ে সূচকটি নিম্নমুখী ছিল। তবে এর পর বৃহৎ শিল্পের উৎপাদন বাড়তে শুরু করে এবং এ বছরের জানুয়ারিতে সূচক দাঁড়ায় ২৫৫.৬১ পয়েন্টে। এর পরের দুই মাসে সূচক কিছুটা হ্রাস পেয়ে মার্চ শেষে হয় ২৩৮.৯৭ পয়েন্ট। যদিও তা গত বছরের চেয়ে ওপরের দিকেই ছিল। কিন্তু এপ্রিলে সূচক আরো কমে ১৮২.১২ পয়েন্টে নেমে আসে, যা গত এক বছরের মধ্যে সর্বনিম্ন।
উদ্যোক্তা ও ব্যবসায়ীদের মতে, দেশের অর্থনৈতিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোটেও সন্তোষজনক নয়। আছে রাজনৈতিক অস্থিরতাও। বিশেষ করে সামনের বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা আরো বাড়ার শঙ্কা রয়েছে।
তারা বলছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ প্রক্রিয়া কোনো কারণে প্রলম্বিত হলে তা ব্যবসা-বাণিজ্যের জন্য মোটেও অনুকূল হবে না। শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন বিঘিœত হওয়ার বেশকিছু ঘটনা গত এক বছরে দেখা গেছে। তাছাড়া সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপকে কেন্দ্র করে দেশের অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছিল। বৈশ্বিক অর্থনীতিতেও এ শুল্ক ও যুদ্ধের প্রভাব পড়েছে। স্থানীয় ও বৈশ্বিক এসব ইস্যু বাংলাদেশের শিল্পোৎপাদনে প্রভাব ফেলেছে।
চাহিদা অনুসারে পর্যাপ্ত গ্যাস ও বিদ্যুৎ না পাওয়ার বিষয়ে দেশের শিল্পোদ্যোক্তাদের অভিযোগ দীর্ঘদিনের। বর্তমানেও গ্যাস সংকটের কারণে অনেক শিল্প-কারখানায় সক্ষমতার চেয়ে কম উৎপাদন হচ্ছে। এ পরিস্থিতিও সার্বিকভাবে বৃহৎ শিল্পোৎপাদন সূচক কমার ক্ষেত্রে ভূমিকা রাখছে বলে মনে করছেন কেউ কেউ।
মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি কামরান তানভিরুর রহমান বলেন, ‘শিল্পোৎপাদন কমে যাওয়ার কারণ হচ্ছে এরই মধ্যে অনেক কারখানা বন্ধ হয়ে আছে। আবার অনেকে সক্ষমতার তুলনায় অনেক কম উৎপাদন করছে। পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় অনেক কারখানা ৪০ থেকে ৫০ শতাংশ সক্ষমতায় চলছে। তাছাড়া বাজারের সমস্যা, কার্যাদেশ না পাওয়ার মতো বিষয়ও থাকতে পারে। কিন্তু গ্যাসের কারণে যে অনেক শিল্পের উৎপাদন কমে গেছে এতে সন্দেহ নেই।
আরও পড়ুন
সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা
ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ
আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ…
কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই
আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্…
খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু
খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক…
স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল…
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা
আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও…
গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও
বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়…
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি
গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু…
বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই…
অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়…
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর
নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।