শিবপুরে আখ চাষে দ্বিগুণ লাভ, কৃষকের মুখে হাসি
, ১৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ রবি’, ১৩৯৩ শামসী সন , ১০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৫ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নরসিংদী সংবাদদাতা:
কালো জাতের আখ চাষ করে সফল হয়েছেন কৃষি উদ্যোক্তা মহসিন। নরসিংদীর শিবপুরে মাত্র একটি চারা দিয়ে শুরু করে আখ চাষ বাণিজ্যিক পর্যায়ে নিয়ে এসেছেন তিনি। এতে কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছেন। কয়েক বছর ধরে দ্বিগুণ লাভ হওয়ায় কৃষকরা আখ চাষে ঝুঁকছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি খরা মৌসুমে নরসিংদী জেলার ৬টি উপজেলায় ১৮২ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের মুনশেফের চর এলাকার আখ চাষি মহসিন ২ বিঘা জমিতে চাষ শুরু করেন। গত বছর ২ বিঘা জমিতে ১ লাখ টাকা খরচ করে প্রায় ৩ লাখ টাকার আখ বিক্রি করেন। চলতি বছরও তার আখের বাম্পার ফলন হয়েছে। এবারও ভালো দাম পাওয়ার আশা করছেন তিনি। তার ক্ষেতে বিভিন্ন জাতের আখ আছে। বর্তমানে বাজারগুলোতে প্রতি পিস আখ বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা দরে।
একই উপজেলার পুটিয়া ইউনিয়নের সৈয়দনগর দড়িপাড়া গ্রামের তরুণ মারুফ হাসান মুরাদ। ৩ বছর আগে শখের বশে বাড়ির আঙিনায় ফিলিপাইনের কালো জাতের একটি আখের চারা রোপণ করেন। আখটি খেতে বেশ সুমিষ্ট, নরম এবং রসালো হওয়ায় আকৃষ্ট হয়ে বাণিজ্যিকভাবে চাষাবাদের পরিকল্পনা করেন। এরপর শুরু হয় চারা তৈরির কাজ। প্রথমে বাড়ির আঙিনায়, পরে জমিতে রোপণ করে চারা তৈরি করতে থাকেন। দীর্ঘ ৩ বছরের মধ্যে তিনি সফল আখ চাষি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী হন। বর্তমানে তিনি নরসিংদী এবং পার্শ্ববর্তী জেলার কৃষকদের নতুন প্রজাতির আখের চারা ও চাষাবাদ পদ্ধতি সম্পর্কে পরামর্শ দিয়ে সহযোগিতা করেন।
স্থানীয় পাইকারি আখ বিক্রেতা ওমর ফারুক বলেন, এ জাতের আখ সাইজে মোটা, লম্বা ও রসালো হওয়ায় বাজারে বেশ চাহিদা আছে। প্রতি পিস আখ পাইকারি ৬০ টাকা দরে কিনে একশ থেকে দেড়শ টাকা বিক্রি করি। এতে বেশ লাভবান হয়েছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাঠে কৃষকের হাহাকার, বাজারে ভোক্তার নাভিশ্বাস
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজধানীর বাজার চড়া, অতিবৃষ্টি ও বন্যার প্রভাব
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যায় ক্ষতিগ্রস্ত লক্ষাধিক, জনপ্রতি সরকারি বরাদ্দ ৩২ টাকা, সঙ্গে ২৭০ গ্রাম চাল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাঁচ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির আভাস
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুক্ত বাণিজ্য অঞ্চলে বিশেষ সুবিধা, কম খরচে দ্রুত আমদানির সুযোগ
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নাতনির লাশ নিয়ে আসতে গিয়ে নানীসহ ২ জন নিহত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সিদ্ধান্ত স্থগিত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফর আটক
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
টিকে থাকতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে -প্রধানমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তালাকের অজুহাতে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না -হাইকোর্ট
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)