শিপিং লাইনের মাধ্যমে অর্থপাচার হচ্ছে -নৌপ্রতিমন্ত্রী
, ০৩ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৪ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২৪ মে, ২০২৩ খ্রি:, ১১ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, শিপিং লাইনের মাধ্যমে অর্থ দেশের বাইরে পাচার হয়ে যাচ্ছে। আমরা এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছি। বাংলাদেশের অর্থ যেন বিদেশে পাচার হতে না পারে আমরা ব্যবস্থা নিচ্ছি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) নৌ নিরাপত্তা দিবস উপলক্ষে ‘নদী আমাদের মা’ শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন। নোঙর ট্রাস্টের আয়োজনে জাতীয় প্রেসক্লাবে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের নদীমাতৃক বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছে, সেটা কী আমরা কখনো গবেষণা করেছি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান কারাগার থেকে বের হয়ে এসে বলেছিলেন, নদীর নাব্যতা ফিরিয়ে আনতে হবে।
খালিদ মাহমুদ বলেন, ২০০৮ সাল পর্যন্ত বিআইডব্লিউটিএ সাতটা থেকে আটটা ড্রেজারে হচ্ছে না। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর নদীর নাব্যতা নিয়ে ভাবা হয়নি।
বিএনপির আমলে নদী ও রেলর অবস্থা উল্লেখ করে তিনি বলেন, নদীকে বাদ দিয়ে, রেলকে বাদ দিয়ে সড়কের জন্য খরচ করা হয়েছে, কেন? গাড়ি আমদানি করার জন্য। এতে সরকারের লোকজনের মুনাফা হবে। তারা সেটাই করেছে।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, পৃথিবীর কোনো রাজনৈতিক দলের ইশতেহারে আছে কিনা, আমরা ১০ হাজার কিলোমিটার নৌ-পথ করে দেবো। আওয়ামী লীগ তাদের ইশতেহারে বলেছে। এজন্য জনগণ নৌকা প্রতীকে ভোট দিয়েছে। বঙ্গবন্ধু বলেছিলেন, ১৯৭২ সালে, ১৯৯৬ সালে বঙ্গবন্ধুকন্যা বললেন, ঢাকার চারপাশে সার্কেল নদী হবে। এটা পৃথিবীর কোথাও নাই।
প্রতিমন্ত্রী বলেন, এতগুলো ব্রিজ তৈরি করা হয়েছে, যার নেভিগেশন নাই। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন, বিআইডব্লিউটিএর অনুমোদন ছাড়া ব্রিজ হবে না। এটা কেউ আগে ভেবেছে? এটা শেখ হাসিনা ভেবেছে, আওয়ামী লীগ ভেবেছে।
তিনি বলেন, আগামী অক্টোবর ও নভেম্বরের মধ্যে একটি ক্রুস ভেসেল দেশে আসছে। এর মাধ্যমে বিদেশিদের নদী দেখানো যাবে বলেও জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)