শিগগির গাজায় ঢুকতে যাচ্ছে ইসরায়েলি সেনা
, ০৫ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২২ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ২১ অক্টোবর, ২০২৩ খ্রি:, ০৫ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ফ্রন্টলাইনে পজিশনে থাকা সেনাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলো। একই দিন ফ্রন্টলাইনে যান ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্ট। সেনাদের উদ্দেশ্যে সে বলেচে, গাজাকে আপনারা এখন দূর থেকে দেখছেন। শিগগির ভেতর থেকে দেখবেন। নির্দেশ আসছে।
গাজায় ঢুকার জন্য উপত্যকাটির উত্তর, পূর্ব ও পূর্ব-দক্ষিণে প্রায় ৩ লাখ ৬০ হাজার ইসরায়েলি সেনা অপেক্ষা করছে। পশ্চিমে ভূমধ্যসাগরে প্রস্তুত রয়েছে রণতরি। আরেকটু দূরে পূর্ব ভূমধ্যসাগরে সার্বিক সহায়তায় মোতায়েন করা হয়েছে যুদ্ধবিমানবাহী যুক্তরাষ্ট্রের দুটি রণতরি।
এ দুই রণতরিতে প্রায় ১০ হাজার সেনা রয়েছে। তা ছাড়া ইসরায়েলের উপকূলে আরও ২ হাজার সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে ইসরায়েল উপকূলে যুক্তরাষ্ট্রের সেনা সংখ্যা দাঁড়াতে যাচ্ছে প্রায় ১২ হাজার।
এখন যুদ্ধকালীন জরুরি সরকারের নির্দেশ পেলেই পজিশনে থাকা ইসরায়েলি সেনারা প্রায় চারদিক থেকে গাজায় ঢুকবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে গাজার উত্তর দিকে প্রাথমিকভাবে তারা অভিযান চালাচ্ছে।
ইসরায়েলের গাজা অভিযান ‘নজিরবিহীন বিপর্যয়’ ডেকে আনবে বলে হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ।
ইসরায়েল গাজায় স্থল অভিযান শুরু করলে যুদ্ধ অন্য ফ্রন্টেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরান বারবার এমন হুঁশিয়ারি দিয়েছে।
লেবানন, ইরাক, সিরিয়া ও ইয়েমেনে ইরানের প্রক্সি বাহিনী রয়েছে। তারা ইসরায়েলে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মধ্যপ্রাচ্যে আরও এক বিমানবাহী রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ফের যুদ্ধ শুরুর আভাস?
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দৌলতপুরে ৩ দিনে তিনটি পৃথক হত্যাকাণ্ড, জনমনে আতঙ্ক
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শেষ পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেই এসেছে ইউরেনিয়ামবাহী বিমান
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কিশোরগঞ্জের হাওরে মাছ ধরা নিয়ে সংঘর্ষ, আহত ৩০
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শাহজালালে কাস্টমসের অভিযানে ৩৩ লাখ টাকার বিদেশি পণ্য আটক
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
থানায় ৮ চোরের সঙ্গে দেখা করতে এসে আরও ২ চোর গ্রেপ্তার
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুবদলের বহিষ্কৃত নেতা সাইমন চার দিনের রিমান্ডে
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাতে ঢাকায় আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হুতির বিভিন্ন অবস্থান লক্ষ্য করে দফায় দফায় বিমান হামলা
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুসলিম নারী ফাতিমা আল-ফিহরির হাতে গড়া বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)