শিক্ষা প্রতিষ্ঠান চলাকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর
, ১২ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০১ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১৮ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
রাজধানীতে স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনে ব্যক্তিগত গাড়ির ভিড় কমিয়ে কীভাবে সুশৃঙ্খল যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করা যায়, সে বিষয়ে দ্রুত প্রস্তাবনা তৈরির পরামর্শ দিয়েছেন তিনি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠক শেষে অতিরিক্ত প্রেস সচিব জানান, রাজধানীর স্কুলগুলোতে শিক্ষার্থীদের যাতায়াতের সময় যে ভয়াবহ যানজট সৃষ্টি হয়, তা নিয়ে প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন। উদাহরণ হিসেবে আলোচনায় উঠে আসে যে, রাজধানীর কোনও কোনও স্কুলে মাত্র দেড়শ শিক্ষার্থীর জন্য প্রায় একশটি ব্যক্তিগত গাড়ি স্কুলের সামনে ভিড় করে। এর ফলে মূল সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়, যা সাধারণ মানুষের পাশাপাশি খোদ শিক্ষার্থীদেরও সময়মতো প্রতিষ্ঠানে পৌঁছাতে বাধাগ্রস্ত করে।
এই সমস্যাগুলো গভীরভাবে চিহ্নিত করে আধুনিক ও কার্যকর বিকল্প ব্যবস্থা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পালিয়ে যাচ্ছে হাজার হাজার ইসরায়েলি
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন ক্লাস নেয়া হবে
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সারাজীবন ভারতের বিরুদ্ধে রাজনীতি করে ভারতের সঙ্গে গোপনে মিটিং করেন’
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শিশুদের মৃত্যু নিয়ে দুঃখ প্রকাশ, সীমাবদ্ধতার কথা জানালেন স্বাস্থ্য সেবার সচিব
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মধ্যপ্রাচ্যের যুদ্ধ : সর্বশেষ পরিস্থিতি
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ প্রণালি দখলের মার্কিন-ইসরায়েলি স্বপ্ন চিরতরে সমাহিত হবে: ইরান
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকাসহ আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাম্পে পাম্পে ভিড়, ‘ট্যাগ অফিসার’ নিয়ে ধোঁয়াশা
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আড়াই লাখ টন জ্বালানি কিনছে সরকার
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সন্ত্রাসী মার্কিন স্থল সেনাদের ‘আগুনে পুড়িয়ে’ মারার হুমকি ইরানের
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুলাই আন্দোলনে পুলিশের অর্ধেকের বেশি গাড়ি পুড়ে গেছে -স্বরাষ্ট্রমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি তেল সরবরাহে ‘ফুয়েল পাস’ চালুর উদ্যোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)