শিক্ষকদের জন্য আসছে নতুন বিধি, বন্ধ হচ্ছে রাজনীতিতে জড়ানোর সুযোগ
, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
শিক্ষাঙ্গনে রাজনীতিমুক্ত পরিবেশ তৈরি এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নতুন আচরণবিধি প্রণয়ন করছে সরকার।
প্রস্তাবিত এ আচরণবিধিতে শিক্ষকতার পাশাপাশি দলীয় রাজনীতিতে সক্রিয়তা, শিক্ষাবহির্ভূত পেশায় যুক্ত থাকার বিষয়ে স্পষ্ট সীমাবদ্ধতা নির্ধারণ করে দেওয়া হচ্ছে। একইসঙ্গে একজন শিক্ষকের পেশাগত মর্যাদারসঙ্গে কোন কোন কর্মকা- সাংঘর্ষিক এবং চাকরিতে বহাল থেকে কী কী করা যাবে বা যাবে না, সে বিষয়ে একটি সুনির্দিষ্ট বিধি তৈরি করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি সরকারের নির্দেশনার পর এমপিওভুক্ত শিক্ষকদের জন্য আচরণবিধির খসড়া তৈরির কাজ শুরু হয়েছে। খসড়া পর্যালোচনা ও পরিমার্জনের পর চূড়ান্ত বিধিমালা প্রণয়ন করা হবে।
জানা গেছে, আলোচনা ও কর্মকর্তাদের বিভিন্ন প্রস্তাবের পর শিক্ষার মানোন্নয়নে ১৫ দফা অনুশাসন দেওয়া হয়। পরে ৬ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সভার ‘রেকর্ড অব নোটস’ ও কার্যবিবরণী শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। এসব নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের বলা হয়। এরই ধারাবাহিকতায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরসহ শিক্ষা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর ১৫ দফা অনুশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিক্ষাঙ্গনে রাজনৈতিক প্রভাব কমানো এবং শিক্ষকদের শিক্ষাবহির্ভূত কর্মকা- থেকে মুক্ত রাখা। এর অংশ হিসেবে শিক্ষকদের আচরণবিধি সংশোধন বা নতুন করে প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন বিধিতে শিক্ষকতার সঙ্গে সাংঘর্ষিক কর্মকা- কোনগুলো এবং একজন শিক্ষক তার পেশাগত পরিচয়ের বাইরে কতটুকু কর্মকা-ে যুক্ত হতে পারবেন, সেটি স্পষ্ট করার চেষ্টা চলছে।
অবশ্য, বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতার পাশাপাশি স্থানীয় রাজনীতি কিংবা দলীয় কর্মকা-ে সক্রিয় থাকার অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে। বিভিন্ন সময়ে রাজনৈতিক পরিচয় বা প্রভাব ব্যবহার করে শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকা-ে প্রভাব বিস্তার করেন, এমন অভিযোগও সামনে এসেছে। সরকারের নতুন উদ্যোগে এই জায়গাটিতেই একটি নির্দিষ্ট সীমারেখা তৈরির চেষ্টা করা হচ্ছে।
রাজনীতির পাশাপাশি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টিও নতুন আচরণবিধি নিয়ে আলোচনায় এসেছে। কোনো শিক্ষক সরাসরি দলীয় রাজনীতিতে যুক্ত না থেকেও স্থানীয় বা জাতীয় নির্বাচনে প্রার্থী হলে তার পেশাগত অবস্থানের সঙ্গে রাজনৈতিক কর্মকা-ের সম্পর্ক কীভাবে নির্ধারণ করা হবে, এ প্রশ্নও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নতুন বিধিতে শিক্ষকতার সঙ্গে প্রত্যক্ষ রাজনৈতিক সম্পৃক্ততার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে নির্বাচনে প্রার্থী হওয়া, রাজনৈতিক পদ গ্রহণ কিংবা সক্রিয় রাজনৈতিক প্রচারণায় যুক্ত হওয়ার বিষয়গুলোও বিধির আওতায় আসতে পারে।
সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, শুধু রাজনীতিই নয়, শিক্ষকতার বাইরে অন্য পেশা ও কর্মকা-ের ক্ষেত্রেও নতুন আচরণবিধিতে বিধিনিষেধ আসার সম্ভাবনা রয়েছে। নির্দেশনা অনুযায়ী শিক্ষকদের শিক্ষাবহির্ভূত কাজ থেকে মুক্ত রাখার ইঙ্গিত দেওয়া হয়েছে। এর ফলে শিক্ষকতার পাশাপাশি এমন কোনো ব্যবসা, পেশা বা কর্মকা-ে যুক্ত থাকা, যা নিয়মিত পাঠদান ও প্রতিষ্ঠানের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করে, সেটিও নতুন বিধির আওতায় আসতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাস-ট্রাকের নিরাপত্তা নিয়ে পরিবহন মালিক সমিতির জরুরি সতর্কতা
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আইফোনের জন্য’ কুবি শিক্ষকের ছেলে খুন!
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩ সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী’
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে -প্রতিমন্ত্রী অমিত
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে -ত্রাণমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মানসম্মত মাছের খাদ্য নিশ্চিতে কঠোর নজরদারি চালাচ্ছে সরকার -মৎস্য প্রতিমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জমির মৌজার সঠিক মূল্য নির্ধারণের জন্য কমিটি হচ্ছে -মীর শাহে আলম
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘসময় ধরে দেশের শিক্ষাব্যবস্থার মান ক্ষতিগ্রস্ত করা হয়েছে -রিজভী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমিষ বাদ দিচ্ছেন নিম্ন আয়ের মানুষ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












