শায়েখমুখী
, ২৩ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০১ ছালিছ, ১৩৯২ শামসী সন , ৩০ জুলাই, ২০২৪ খ্রি:, ১৫ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) কবিতা
হবো আমি শায়েখমুখী।
চির জীবন কাটাবো আমি
উনার নূরানী ছূরত দেখি।
দূরে ছুটে যাবো না কভু
থাকবো শুধু উনাতে মিশি।
অন্তঃকাল রবো আমি
মামদূহ-আহাল উনাদের পাশাপাশি।
চাঁদ হয়ে গো ওই সূর্য হতে
পাবো যে, আলোক দিবা-নিশি।
সেই আলোতেই দেখে নিবো
হাবীবী-রববী নাজরাশি।
এই জীবনের চাবিকাঠি
দিয়েছি মম পিতারে সপি।
শিশু হয়ে ঘুরবো যে আমি
মামদূহ মামদূহ জপি।
উনার ক্বদমে শির রাখিবো
তিনি যে মোর মহামুনীব।
উনার ক্বদম চুমেই বাঁচিবো
এটা যে মোর মহানছীব।
উনার মুবারক জুব্বাতে
লুকিয়ে রবো যে অনুক্ষণ।
ছোট থেকে বড় হবো আমি
উনার ¯েœহেই প্রতিক্ষণ।
ধন্য পূণ্য হবো সেই দিন
যবে আসবে সেই শুভক্ষণ।
মামদূহ-আহাল উনাদের তরে গো
বিলিয়ে দিবো এই জীবন।
মোর জানাযা দাফন-কাফন
হবে আক্বা উনার নিজ করমে।
ইমাম হয়ে পড়ায়ে নামায
রেখে দিবেন গভীর ঘুমে।
চির নিদে রবো চির সুখে
উনার মুবারক সীনা ঘেসে।
ক্ববর হতে উঠবো আমি
মামদূহ আক্বা উনার ক্বদম চুষে।
হাশর-নশরের মহা শাফী
মম পিতা মামদূহ আক্বা।
কিসের চিন্তা কিসের ভয়!
ঘুরাবেন মম বরাতি চাকা।
মীযানেরি পাশে বসে আমি
মামদূহ মামদূহ করবো যিকির।
নেকের পাল্লা ভারি হবে
তাসলীমেতে হবো স্থির।
পুলসীরাতও পাড়ি দিবো
মোর আক্বারি কম্বল ধরি।
জান্নাতেও চলে যাবো
এক চোখেরি পলক ছারি।
বেহেশতের ওই বালাখানায়
আক্বা-আল উনাদের হবো খাদিম।
খিদমত আর জিয়ারতে
রবো চির দায়িমী-ক্বায়িম।
হারিয়ে যাবো আমি সেই দিন
মামদূহ-আহাল উনাদের মাঝেতে।
আবাদুল আবাদ থাকবো আমি
একই তনু এক দেহেতে।
ছাহিবে নিয়ামত মামদূহ ও
আহাল যদি হন আমার,
সবকিছু হবে দু’জাহানে
ভয় পেরেশানী রবে না আর।
ক্ববূল করুন ওগো আক্বা!
এই গোলামের দোয়াখানি।
এই ভিখারীরে ভিক্ষা দানুন,
আপনি যে হন মহাগণি।
-মুহাদ্দিছ মুহম্মদ আল আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গরীবের আবদার
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদ সুলতানা
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছিফতে কুবরা মা
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নিছবতি শিখা
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আরাবী ছাকি
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাদানী হিলাল
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খুন রাঙা কুরবানীর ঈদ!
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অন্তিমকাল
২৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শাহযাদা পানে
২৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হায়রে নিয়তি
২২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সৃষ্টি জগতের মূল
২১ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মিষ্টি হাসির সৃষ্টিকারী
২০ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












