শাহী ইহসান
নূরী খাইরান
ইমামুছ ছালিছ তাশরীফ আনেন ধরা করে গুলশান,
তয়বা জুড়েই রহে নূরে নূরে ইহসানী আরমান।
আজ মাদানী ঘরে ঘরে,
খুশির ঝরণা ঝরে ঝরে,
ইহা খাছ অনুদান,
পাঁচই শা’বান।
নয়নাভিরাম হৃদি আতমাম রসূলী পাক দুলাল,
ইমামুছ ছালিছ স্বয়ং রইছ ইসলামী আকমাল।
বড় খোশরবি সাইয়্যিদুশ শাবাবী রাব্বানী রায়হান,
তামাম পৃথিবী গ্রহে গৌরবী নও সাজে সাজুয়ান।
আহলে বাইতি হৃদে হৃদে
গরকে দীপ্তি ঈদে ঈদে,
এলেন যে দুলহান
পাঁচই শা’বান।
আজ জান্নাতী বাতায়ন খুলে বহিতেছে সমীরণ,
মদীনা শরীফে পঠিছে তারিফ হামিশাই অগণন।
জাবালে অহুদী ভাজে ভাজে আজ ঝকমকী পরিবেশ
করে আহবান শুনো মু’মিনান নেই এতে বিদ্বেষ।
লখতে জিগার দেখ দেখ,
ওহে কাতিবান লেখ লেখ
উনি শাহী ইহসান,
পাঁচই শা’বান।
ওই পাক যাহরায়ী হৃদয়ী মানিক দীপ্ত তাবাচ্ছুমে,
তাশরীফ আনেন তাবারুক দানেন পুরোটাই ইরহামে।
ইহা সুবহানী নেয়ামত জানি মকবুলে আবাদান,
বেহেশতী বীর সুন্নী আমির ইমামুছ ছালিছান।
খুশি মিঠাই জনে জনে,
হাবীব বাটেন আলোড়নে
মহা আয়োজন গুলিস্তান
পাঁচই শা’বান।
ওই মহাবীর পাক হায়দারী মহানূরী শাহী লাল,
ইমামুছ ছালিছ হাদিয়া খালিছ ত্বলায়াল ত্বলায়াল।
আল কুরাইশী আল হাশিমী সাইয়্যিদী ইত্তেসাল,
স্বয়ং ইমাম নূরী পয়গাম মুস্তফা আহওয়াল।
গগন ভুবন চমকে চমকে
পঠিছে ক্বাছীদা জওকে শওকে
ইহা শাহী ঈদীয়ান
পাঁচই শা’বান।
কামালে কামাল অনন্তকাল ইমামুছ ছালিছী খোদ,
পাক বিলাদত হচ্ছে তাবৎ নেই এতে নির্বোধ।
বেহেশত-আরশ যমীন আসমানে মহারওনকে আজ,
ঈদে ছালিছী রহে যে উপছি বরকতি মিনহাজ
দেখ মাখলুক মিলে মিলে
নূরে নূরে ওই হেলে দুলে
পঠিতেছে শুকরান
পাঁচই শা’বান।
আরও পড়ুন
সব ›
জানি আপনি বে-নিয়াজী
শুনরে হতচ্ছাড়া
শুনরে হতচ্ছাড়া, নাছারা-নাস্তিক-ইহুদী-মুশরিকীন, রই হাকীকতে মোরা ঐক্যতে, তামাম মুসলিমীন। রই কুরআন-হাদীছ দুই বাহ…
ইশকেরই মালা
কোথায় আপনি কোথায় আমি
ভারতে খিলাফত
আজীমী উৎসব
ঈদের কলতান আনন্দের বানে দুই সেরা মুসকান নিসবতী শানে মারহাবা মারহাবান সমস্ত জবানে বাহারী কারুকাজে আজীমী উৎসব হৃ…
“মুবারক ইছনাইনিল আযীম”
আজ ভরপুর ২২শে জুমাদাল ঊলা শরীফ রহমত অফুরান, খালিক মালিক আল্লাহ উনার শাহী খাছ বরকত জাহিরান। বিরল উজ্জল রহেন ছলছ…
নূর ভিখারী
নূর ভিখারী আমি নূর ভিখারী নিছবতি নূর চাহি সরাসরি আম্মাজি আপনিতো পাক দিশারী মুর্শিদী নিয়ামত বণ্টনকারী প্রিয় ম…
বিকশিত সংবাদ
মোরা নওজোয়ান সাজাই বাগান, পুরো দেশময় গড়ি উদ্যান, গর্বো করার মতো, মোরা অলসতা ছেড়ে রইবো জুড়ে, ঐক্যতানের শিক…
সুনামির তান্ডব
আসলো ধেয়ে সুনামি হামলা সমুদ্র হিল্লোলে, আসমান ছুই তান্ডব চালায় হিংস্রতা উত্তালে। ক্ষীপ্র পবন ঘূর্ণি প্রলয়ে …
প্রতিবাদী তাকবীর
আমরা শ্রমিক-ছাত্র-জনতা করছি মিছিল নির্ভয়ে, পরওয়া করি না পুলিশি প্রহার আসুক না নির্দয়ে। জেল-জুলুমের করি না ক…
হকেই ইস্তেকামত