শাহবাগে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ
, ১৭ জুন, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
রাজধানীর শাহবাগ ও কাঁটাবনের মধ্যবর্তী এলাকায় গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ভোরে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল চলাকালে শাহবাগ সড়ক সংলগ্ন বঙ্গবন্ধু হলের পকেট গেটের সামনে ককটেল বিস্ফোরণের বিকট আওয়াজ শোনা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলটি ভোর আনুমানিক ৫টা ৫০ মিনিটে শাহবাগ মোড় থেকে শুরু হয়ে কাঁটাবন মোড় গিয়ে শেষ হয়। ছাত্রলীগের ব্যানারে করা এই আকস্মিক মিছিলে ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে দেশে বীরের বেশে’ ইত্যাদি স্লোগান দিতে থাকে নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী বিলায়েত শেখ জানান, ভোরে হঠাৎ ‘জয় বাংলা’ এবং ‘শেখ হাসিনা’-র স্লোগানে ঘুম ভেঙে যায়। আনুমানিক ৫টা ৫০ মিনিটে মিছিলটি শাহবাগ থেকে এসে বঙ্গবন্ধু হলের পকেট গেট পর্যন্ত পৌঁছায়। পরিবাগ মোড়ে পনেরো-বিশজনের একটি দলকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, পরে তারা বিভিন্ন গলিতে সরে যায়। এর কিছুক্ষণ পরেই আমাদের হলের পকেট গেটের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, আমরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মিছিল কাঁটাবন মোড় এলাকায় অনুষ্ঠিত হতে দেখি। মিছিলটির স্থায়ীত্ব ছিল মাত্র ৩০ সেকেন্ড। আমরা ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। ইতোমধ্যে আমরা একজনকে গ্রেফতারও করেছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সেনাবাহিনীর আধুনিকায়নে যে পরিকল্পনা সরকারের
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘স্যার আপনাকে আব্বু ডাকলাম, কয়টা নাম্বার দেন’ উত্তরপত্রে ছাত্রীর আবেদন
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাইক রাইড শেয়ারিং সার্ভিসে অস্থিরতা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতেই মাদকের খোলা হাট!
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২৫ কোটি গাছ রোপণের মহাপরিকল্পনা: স্যাটেলাইট ও ড্রোনে হবে পর্যবেক্ষণ
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: জরিপ
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২০২৫ সালে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ এফডিআই প্রবৃদ্ধি বাংলাদেশের : আঙ্কটাড
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাসযোগ্য শহরের তালিকায় তলানিতে ঢাকা!
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশের মিশনে বড় রদবদল হচ্ছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিসি পদে ফের বড় রদবদল আসছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষার মোহনীয় ফুল দোলনচাঁপা। রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজ রোডের একটি বাড়ির সামনের ছোট্ট বাগান থেকে তোলা ছবি।
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)