শান্তি স্থাপনকারী ট্রাম্প তার আসল চেহারা দেখিয়েছে : রাশিয়া
, ১১ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ আশির, ১৩৯৩ শামসী সন , ০১ মার্চ, ২০২৬ খ্রি:, ১৬ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানে হঠাৎ করেই যৌথ হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। গতকাল শনিবার সকালে দেশটির রাজধানী তেহরানসহ বিভিন্ন জায়গায় হামলা হয়। এই হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে শুরু হলো নতুন যুদ্ধ।
তবে যুদ্ধ যেন না বাঁধে সেজন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে চলতি মাসে তিনবার বৈঠক করেছে ইরান। আগামী সপ্তাহে তাদের আবারও আলোচনায় বসার কথা ছিলো। কিন্তু তার আগেই হামলা হয়েছে।
আর আলোচনা চলার মধ্যে ইরানে হামলা চালানোয় এর কঠোর নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটির শক্তিশালী সিকিউরিটি কাউন্সিলের চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট মেদভেদেভ বলেছে, ওই আলোচনা মূলত যুক্তরাষ্ট্রের প্রতারণা ছিলো। আলোচনাকে সামনে রেখে তারা পেছনে পেছনে হামলার প্রস্তুতি নিয়েছে।
এছাড়া সন্ত্রাসী ড্রাম্পেরও কঠোর সমালোচনা করেছে মেদভেদেভ। সে বলেছে, “কথিত শান্তি স্থাপনকারী ড্রাম্প তার আসল চেহারা দেখিয়েছে। ইরানের সঙ্গে হওয়া সব আলোচনা ছিলো প্রতারণার অভিযান। কেউ এনিয়ে সন্দেহ করেনি। (যুক্তরাষ্ট্রের) কেউ আসলে কোনো আলোচনাই করতে চায়নি।” সূত্র: রয়টার্স।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলো ট্রাম্প-মোজতবা খামেনি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৫ বছরের কম বয়সীদের জন্য ‘সামাজিক মাধ্যম’ নিষিদ্ধ করলো আমিরাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে নিষিদ্ধ রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহার করছে দখলদার ইসরাইল
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০৩০ সালের মধ্যে রেলপথে যুক্ত হবে কুয়েত, সৌদি, কাতারসহ ৬ দেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিন্ধু নিয়ে চরম উত্তেজনা, ভারতকে কড়া বার্তা পাকিস্তানের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়ল ২০৫৩ একর এলাকা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভাঙারিতের পরিণত হওয়া দখলদারদের আরেকটি সামরিক যান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)