শাকসবজিও এখন বিলাসী পণ্য
, ০৭ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ১২ অক্টোবর , ২০২৪ খ্রি:, ২৬ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
সবজির বাজারে যেন লাগাম দেয়ার কেউ নেই। নতুন করে কয়েকটির দাম আরও বেড়েছে। ফলে হাতেগোনা তিন-চারটি ছাড়া বেশির ভাগ সবজির দর শতক ছাড়িয়েছে। শুধু শহর নয়, উৎপাদন এলাকায়ও চড়া দাম শাকসবজির। ফলে সীমিত আয়ের মানুষের কাছে সবজিও হয়ে উঠেছে অনেকটা বিলাসী পণ্য। তাতে বেশ হিমশিম খেতে হচ্ছে নিম্ন ও মধ্য আয়ের পরিবারগুলোকে।
ইতোমধ্যে ঢাকায় অনেক সবজির দামই এখন ১০০ টাকার বেশি।
গত বৃহস্পতিবার ঢাকা কারওয়ান বাজার, মহাখালী ও বনানী কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, ১০০ টাকার কমে পাওয়া যাচ্ছে চারটি সবজি। এর মধ্যে প্রতি কেজি ঢ্যাঁড়শ ৮০-৯০, পটোল ৬০-৮০, পেঁপে ৫০-৬০ ও মুলা ৭০-৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া বেশির ভাগ সবজির দাম ১০০ টাকার ওপরে। যেমন বরবটির কেজি বিক্রি হচ্ছে ১০০-১৪০ টাকা দরে। গোল বেগুন বিক্রি হচ্ছে ১৪০-১৬০ টাকা দরে। মাসখানেক আগে বরবটি ও গোল বেগুনের কেজি কেনা গেছে যথাক্রমে ৬০ ও ৭০ টাকার আশপাশের দরে। এক মাস আগে কাঁকরোল ও উচ্ছের কেজি ছিল ৬০ থেকে ৭০ টাকা। সবজি দুটি কিনতে ক্রেতাকে এখন গুনতে হচ্ছে অন্তত ১০০-১২০ টাকা। ঝিঙা ও ধুন্দলের কেজি বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকা দরে। দুই সপ্তাহ আগেও সবজি দুটি কেনা গেছে ৭০ টাকার আশপাশের দরে।
তবে কাঁচামরিচের বাজারে অস্থিরতা চলছেই। কারওয়ান বাজারের মতো পাইকারি বাজারে কাঁচামরিচের কেজি ৩০০-৩২০ টাকায় বিক্রি হলেও বনানী কাঁচাবাজারে বিক্রি হয়েছে ২৮০-৩০০ টাকা দরে। তিন দিন আগে কাঁচামরিচের কেজি ছিল ২০০-২৪০ টাকা।
বাংলাদেশ পাইকারি কাঁচামাল আড়ত মালিক সমিতির সভাপতি ইমরান মাস্টার বলেন, এ বছর ঘন ঘন বৃষ্টি হচ্ছে। কোথাও বৃষ্টির পরিমাণ অস্বাভাবিক। তাতে সবজি ক্ষেত ডুবে গেছে। উঁচু এলাকায় না ডুবলেও গাছের গোড়ায় পানি জমে গাছ পচে যাচ্ছে। তিনি বলেন, বছরের এ সময় শীতের কিছু সবজি আগাম বাজারে আসে। যেমন ফুলকপি, বাঁধাকপি ও শিম। এসব সবজি উত্তরবঙ্গ, নোয়াখালী, কুমিল্লা, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলে বেশি হয়। কিন্তু সেসব এলাকায় পানির কারণে বীজ লাগানো যাচ্ছে না। সার্বিকভাবে সবজির সরবরাহ কমছে। তাছাড়া এ সময় শ্রমিকদের মজুরিও বেশি দিতে হয়। সেজন্য উৎপাদন এলাকায় কৃষকরাও এখন তুলনামূলক দাম বেশি নিচ্ছেন।
বগুড়ার মহাস্থানহাটের পাইকাররা ঢাকাসহ বিভিন্ন জেলায় প্রতিদিন ২৫-৩০ ট্রাক সবজি নিয়ে গেলেও উৎপাদন কম থাকায় এখন পাঁচ-ছয় ট্রাকের বেশি নিতে পারেন না। এখানকার পাইকারি ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, তিনি প্রতিদিন কমপক্ষে তিন ট্রাক সবজি নিয়ে যান ঢাকা কারওয়ান বাজারে। এখন মাত্র এক ট্রাক নিচ্ছেন। বগুড়া সদরের শেখেরকোলা এলাকার সবজি চাষি আফজাল হোসেন বলেন, তিনি পটোল ও বেগুন চাষাবাদ করেন দুই বিঘা জমিতে। লাগাতার বৃষ্টিতে সবজি গাছের ফুল পচে গেছে, তাতে উৎপাদন কমে গেছে। এখন যা উৎপাদন হচ্ছে, তা দিয়ে খরচ উঠছে না।
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার বলেন, বর্ষাকালে বৃষ্টি কম হলেও হঠাৎ আশ্বিন মাসে অসময়ে লাগাতার বৃষ্টি হচ্ছে। এ কারণে সবজির ফুল পচে যাচ্ছে। এ ছাড়া কৃষকরা আগাম শীতকালীন সবজি চাষ করার জন্য অনেক জমি পতিত রাখায় উৎপাদন কমেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিএনপি করায় অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি -ইশরাক
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতির পালাবদল হয়, কিশোর গ্যাংয়ের ‘বড় ভাই’ বদলায় না
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক ঘন্টার ঈদের নামাজ পড়তে না দেয়া কলকাতার রেড রোড পূজায় বন্ধ চার দিন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ছেলের ঘরে একটু ঠাঁই চাই’- অসুস্থ মায়ের আকুতি
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দেশবিরোধী চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামালপুরে আরও দুই কূপে মিলবে গ্যাস, অনুমোদনের অপেক্ষায় বাপেক্স
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ আটক ৪
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রণী ব্যাংকের গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতি মণ পেঁপে ২৫০-৩০০, লোকসানের শঙ্কায় চাষিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের বিক্ষোভ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












