মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরাবীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা

শরীয়তের দৃষ্টিতে কোন রোগই ছোঁয়াচে নয়, ছোঁয়াচে বিশ্বাস করা কুফরী

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, রাত ৩:২৯ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ২:০৭
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ اَبِـىْ هُرَيْرَةَ رَضِىَ اللهُ تَعَالـٰى عَنْهُ عَنِ النَّبِـىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا عَدْوٰى وَلَا طِيَرَةَ وَلَا هَامَةَ وَلَا صَفَرَ.
অর্থ: হযরত আবু হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, ছোঁয়াচে রোগ বলে কিছু নেই, অশুভ বলতে কিছু নেই, পেঁচার মধ্যে কোন কুলক্ষণ নেই এবং সম্মানিত ছফর শরীফ মাসে কোন খারাপী নেই। সুবহানাল্লাহ! (বুখারী শরীফ, হাদীছ শরীফ নং ৫৭৫৭, ৫৩১৬, এবং ৫৪২৫, উমদাতুল ক্বারী ৩১/৩৮২, নুযহাতুল আলবাব ৪/২৪০৯ ইত্যাদি)
কাজেই মুসলমানদেরকে আক্বীদা শুদ্ধ করতে হবে, কেননা এটাও কাফির-মুশরিকদের একটা ষড়যন্ত্র। যে মুসলমানদেরকে ছোঁয়াচে বিশ্বাস করিয়ে ঈমানহারা করা। মূলত, শরীয়তের দৃষ্টিতে ছোঁয়াচে রোগের কোন অস্তিত্ব নেই। ছোঁয়াচে রোগ বিশ্বাস করা জায়িয নেই।

ওয়াক্বিয়া থেকে শিক্ষা: ‘উত্তম ধারণা হচ্ছে উত্তম ইবাদত’

নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, ‘কোনো মুসলমান ভাইকে তুচ্ছ জ্ঞান করা মহাপাপ।’ (কিমিয়ায়ে সা’য়াদাত)
তিনি আরো ইরশাদ মুবারক করেন, ‘উত্তম ধারণা হচ্ছে উত্তম ইবাদত।’ সুবহানাল্লাহ!
একজন দরবেশ লোক বহু ইবাদত করেছে বলে নিজেকে শ্রেষ্ঠ মনে করে, অপরাপর লোককে তুচ্ছ জ্ঞানে ঘৃনা করে তাদের প্রতি বদগুমান (খারাপ ধারণা) রাখে। নাউযুবিল্লাহ! আর এক ব্যক্তি অপর একজন মুসলমান ভাইকে নিজের চেয়ে শ্রেষ্ঠ ধারণা করে এবং মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি ও নৈকট্য মুবারক পাওয়ার জন্য তাদেরকে মুহব্বত করে। এই দুই ব্যক্তির মধ্যে অনেক পার্থক্য আছে।
আবার এমনও আশঙ্কা আছে যে, মহান আল্লাহ পাক তিনি উক্ত দরবেশ লোকটির যাবতীয় ইবাদত-বন্দেগী, যিকির-ফিকির উনার মর্যাদা সেই বদগুমান (খারাপ ধারনা) কৃত লোকটিকে দান করে উক্ত দরবেশকে স্বীয় ইবাদতের কল্যাণ হতে বঞ্চিত রাখতে পারেন।
প্রসঙ্গত: উল্লেখ্য যে, বণি ইসরাঈল উনার একজন শ্রেষ্ঠ আবিদ (ইবাদতকারী) ব্যক্তি এবং আর একজন সর্বাপেক্ষা জঘণ্য পাপী ব্যক্তি ছিল। একদিন উক্ত আবিদ ব্যক্তি কোন একস্থানে বসে ছিলেন। এক খ- মেঘ উনার মাথার উপরে ছায়া দিচ্ছিল। এটা দেখে উক্ত পাপী ব্যক্তি মনে মনে বলতে লাগল, এই দরবেশ ছাহেব স্বীয় ইবাদত-বন্দেগী, যিকির-ফিকির, রিয়াজত-মুশাক্কাতের দ্বারা মহান আল্লাহ পাক উনার এমনি সন্তুষ্টি রেযামন্দি হাছিল করেছেন যে, মহান আল্লাহ পাক তিনি উনাকে ছায়া প্রদানের জন্য এক খ- মেঘকে নির্ধারণ করেছেন। আমি এই আবিদ লোকটির পার্শ্বে বসলে উনার ছোহবতের বরকতে হয় তো মহান আল্লাহ পাক তিনি আমার প্রতি দয়া করে আমাকে ক্ষমা করবেন। এই ভেবে পাপী লোকটি আবিদের পার্শ্বে গিয়ে বসলো। তাকে দেখামাত্র আবিদ লোকটি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তিরস্কার পূর্বক বললো, ‘এই লোকটি কে? কোন সাহসে আমার পাশে বসেছে? লোকটি তো বড়ই বেয়াদব। যাও, দূর হও। পাপী লোকটি হতাশ হয়ে নিতান্ত দুঃখিত মনে সেখান থেকে উঠে চলে গেল। আর সঙ্গে সঙ্গে মেঘ খন্ডটিও পাপী ব্যক্তির মাথার উপর ছায়া প্রদান করে চললো। সুবহানাল্লাহ!
তৎকালে যিনি বণি ইসরাঈল বংশের নবী ছিলেন, মহান আল্লাহ পাক তিনি উনাকে ওহী মুবারক করলেন যে, উক্ত ফাসিক (পাপীব্যক্তি) ও আবিদ উভয় ব্যক্তিকে বলে দিন তারা যেন উভয়ে নতুনভাবে ইবাদত-বন্দেগী, যিকির-ফিকির আরম্ভ করে। ফাসিক ব্যক্তি যা কিছু পাপ কার্য করেছিল, অনুতপ্ত হয়ে ঈমান পরিপক্ক করার দরুণ আমি তার সমস্ত পাপ মার্জনা করেছি। আর আবিদ ব্যক্তি যা কিছু ইবাদত-বন্দেগী, যিকির-ফিকির করেছিল, বদগুমান এবং অহংকারের কারণে তার সবকিছুই বাতিল করে দিয়েছি।’ (কিমিয়ায়ে সা’য়াদাত)
এর থেকে শিক্ষা হলো; একজন মুসলমান নিজেকে সব সময় ছোট মনে করতে হবে, ইবাদত-বন্দেগী, যিকির-ফিকির সবকিছুই করতে হবে। অন্য মুসলমান ভাই, বোনদের প্রতি সুধারণা পোষণ করতে হবে। তাহলে তার জন্য আল্লাহওয়ালা-আল্লাহওয়ালী হওয়া সহজ হবে।
প্রত্যেকের উচিত হবে যদি কেউ তার থেকে অপেক্ষাকৃত কম জ্ঞানী লোককে দেখে তা হলে যেন মনে করে- বেচারা মূর্খ, নির্বোধ, দোষ-ত্রুটি ও পাপ সমন্ধে তার বহু ওযর গ্রাহ্য হবে, অনেক দোষত্রুটি মার্জিত হবে। কিন্তু আমার জ্ঞান থাকাবশত: আমি সে সৌভাগ্য হতে বঞ্চিত থাকবো। অতএব, এ ব্যক্তি আমার চেয়ে উত্তম। আবার নিজের তুলনায় অধিক জ্ঞানী ব্যক্তিকে দেখলে মনে করবে, তিনি এমন বিষয়ের জ্ঞান রাখেন, যা আমি জানি না। কাজেই তিনি আমার অপেক্ষা শ্রেষ্ঠ। নিজের চেয়ে অধিক বৃদ্ধ লোককে দেখলে মনে করবে, তিনি আল্লাহ পাক উনার ইবাদত আমার অপেক্ষা অনেক বেশি করেছেন, অতএব তিনি আমার থেকে শ্রেষ্ঠ। আর কোন অল্প বয়স্ক বালককে দেখতে পেলে মনে মনে ধারনা করবে, আমি দীর্ঘদিন বেঁচে বহু পাপ কাজ করেছি। কিন্তু এ নিষ্পাপ বালকটি এখন পর্যন্ত পাপ কাকে বলে জানেই না। অতএব সে আমার থেকে অনেক ভালো। মূলত: তাছাউফের সমস্ত কিতাবেই এ শিক্ষাই দেয়া হয়েছে। সুবহানাল্লাহ!
মহান আল্লাহ পাক তিনি যেন আমাদেরকে কাফির-মুশরিকদের প্রতি বিদ্বেষ পোষণ করার, মুসলমানদেরকে মুহব্বত করার, সুধারণা পোষণ করার, অহংকার, ফখর, রিয়া ও মুনাফেকিসহ সমস্ত বদস্বভাব থেকে বেঁচে থাকার তাওফীক দান করেন। আমীন!
-০-

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পাঠ্যবই ও সিলেবাসে যদি ইসলামী শিক্ষা না থাকে, তাহলে কোথায় থাকবে? পাঠ্যবই ও সিলেবাসে যদি ইসলামী শিক্ষা না থাকে, তাহলে কোথায় থাকবে? ১৯ ঘণ্টা আগে পবিত্র সুন্নতী পোশাক বনাম আরবীয় পোশাক অনেকক্ষেত্রে ওহাবী-সালাফীসহ বিভিন্ন বাতিল আক্বীদার অন্তর্ভুক্তরা দাবি করে থাকে- “সুন্নতী পোশাক হচ্ছে আরবীয় পো… ৪ নভেম্বর, ২০২৬ ভূ-রাজনৈতিক বাস্তবতা ও জাতীয় নিরাপত্তা: নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খ-ের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ। স… ২ নভেম্বর, ২০২৬ চাঁদ গবেষক ও একজন দর্শকের পর্যালোচনা দর্শক: আপনারা যারা চাঁদ নিয়ে কাজ করেন প্রায়শই বলে যাচ্ছেন, লিখে যাচ্ছেন- সউদী সরকার চাঁদ না দেখে মাস শুরু কর… ১ নভেম্বর, ২০২৬ ক্বলবের সৌন্দর্যই আসল সৌন্দর্য মানুষ বাহ্যিকভাবে সুন্দর ও পরিচ্ছন্ন পোশাক দ্বারা নিজেকে সাজিয়ে নিজের সুন্দর ছুরত প্রকাশ করে থাকে। পোশাক অপরি… ৩১ অক্টোবর, ২০২৬ নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খন্ডের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ।… ২৮ অক্টোবর, ২০২৬ আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়... আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়... ২৩ অক্টোবর, ২০২৬ ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২) কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ… ১৯ অক্টোবর, ২০২৬ ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১) ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত… ১৮ অক্টোবর, ২০২৬ বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১) বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব… ১৪ অক্টোবর, ২০২৬ পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম… ১৩ অক্টোবর, ২০২৬ মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা… ১১ অক্টোবর, ২০২৬