‘আরুরির হত্যাকারীরা বিনা শাস্তিতে পার পাবে না’
লেবাননে যুদ্ধ হলে কোনো নিয়মনীতি মানবে না হিজবুল্লাহ -হাসান নাসরুল্লাহ
, ২৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৮ সামিন, ১৩৯১ শামসী সন , ০৬ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২২ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের মাটিতে হামাস নেতা সালেহ আল-আরুরিকে যারা শহীদ করেছে তারা শাস্তি পাবে। লেবাননের রাজধানী বৈরুতে গত মঙ্গলবার রাতে এক ড্রোন হামলায় আরুরি শহীদ হন। এরপর গত বুধবার রাতে এক গুরুত্বপূর্ণ ভাষণ দেন সাইয়্যেদ নাসরুল্লাহ।
ভাষণে তিনি সালেহ আল-আরুরি ও তার পাঁচ সহকর্মীর পরিবারবর্গকে শোক ও সমবেদনা জানান। আরুরিকে একজন ‘ভাই’ ও একজন ‘মহান কমান্ডার’ উল্লেখ করে তিনি এই হামাস নেতার হত্যাকা-কে লেবাননের ভূমিতে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইহুদিবাদী ইসরাইলের ‘নির্লজ্জ হামলা’ বলে বর্ণনা করেন।
হিজবুল্লাহ নেতা বলেন, সালেহ আল-আরুরির হত্যাকারীদের শাস্তি দেয়া হবে। তিনি সুস্পষ্টভাবে বলেন “এই বিপজ্জনক অপরাধের হোতারা বিনা জবাবে ও বিনা শাস্তিতে পার পাবে না।”
বৈরুতের দক্ষিণে দাহিয়ে এলাকাটি হিজবুল্লাহর নিয়ন্ত্রিত এলাকা হিসেবে পরিচিত এবং সালেহ আল-আরুরি হিজবুল্লাহর নিরাপত্তা বলয়ে থাকা অবস্থায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি হামলার শিকার হন। হিজবুল্লাহ নেতা এ সম্পর্কে বলেন, ২০০৬ সালের যুদ্ধের পর দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল এর আগে আর কখনও ওই এলাকায় হামলা করার সাহস দেখায়নি।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, গাজা যুদ্ধের অজুহাতে লেবাননের মাটিতে সরাসরি যেকোনো হামলার কঠোর শাস্তি দেয়া হবে। সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, “শত্রু যদি লেবাননের ভূমিতে যুদ্ধ করতে চায় তাহলে আমরা কোনো নিয়মনীতির তোয়াক্কা করব না। সেক্ষেত্রে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলকে চড়া মূল্য দিতে হবে।”
দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইহুদিবাদী ইসরাইল গত ৭ অক্টোবর গাজা উপত্যকার বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার পর থেকে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল-লেবানন সীমান্তে গোলাগুলি বিনিময় হলেও এখন পর্যন্ত দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের সঙ্গে বড় ধরনের সংঘাতে যাওয়া থেকে বিরত রয়েছে হিজবুল্লাহ। তেলআবিবকে গাজা আগ্রাসন বন্ধ করতে বাধ্য করার জন্য হিজবুল্লাহ নিয়মিত দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে গোলা নিক্ষেপ করে যাচ্ছে।
সাইয়্যেদ নাসরুল্লাহ তার ভাষণে বলেন, হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি সেনারা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হলেও তারা এ সংক্রান্ত তথ্য গোপন করছে। গাজা আগ্রাসন থেকে বিশ্ব সন্ত্রাসী আমেরিকা ও দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল কোনো কিছুই অর্জন করতে পারবে না বলেও তিনি সতর্ক করে দেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া ও চীন সফর: প্রধানমন্ত্রীকে সংসদের ধন্যবাদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন অর্থনৈতিক করিডোরসহ আরও যে সকল প্রস্তাব চীনের
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নদীর পানি বাড়ছে, সাত জেলায় বন্যার আশঙ্কা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা, দ্বীনি চেতনা সুরক্ষা ও সকল ঔপনিবেশিক-দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজারবাগ দরবার শরীফ উনার অনন্য আয়োজন ঐতিহাসিক ৯০ দিনব্যাপী মাহফিল ১৪৪৮ হিজরী উনার উদ্বোধন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












