লেবাননে যুদ্ধবিরতি না হলে ইসরায়েলে ভয়াবহ হামলার ছক ছিলো ইরানের
, ০১ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২০ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৭ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
লেবাননে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে চলমান সংঘাত নিরসনে যদি সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তিটি সফল না হতো, তবে সন্ত্রাসী ইসরায়েলের অভ্যন্তরে বড় ধরনের সামরিক অভিযান চালানোর চূড়ান্ত প্রস্তুতি নিয়েছিলো ইরান। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এক বিশেষ প্রতিবেদনে এই দাবি করেছে।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, তেহরান তার সামরিক কৌশল হিসেবে পরগাছা ইসরায়েলের নির্দিষ্ট কিছু কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ড্রোন ও মিসাইল ইউনিটগুলোকে সম্পূর্ণ প্রস্তুত রেখেছিলো। মূলত লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতেই ইরান এই পাল্টা চাপের কৌশল গ্রহণ করেছিলো।
ইরানের একটি উচ্চপদস্থ সূত্র তাসনিম নিউজকে জানায়, “আমাদের পরিকল্পনা ছিলো অত্যন্ত সুনির্দিষ্ট। যদি লেবাননের ওপর বর্বর হামলা অব্যাহত থাকতো এবং কোনো কূটনৈতিক সমাধান না আসতো, তবে ইরান সরাসরি হস্তক্ষেপে দ্বিধা করতো না। সন্ত্রাসী ইসরায়েলকে একটি কঠোর শিক্ষা দেওয়ার জন্য আমাদের অপারেশনাল প্ল্যান তৈরি ছিলো।”
বিশ্লেষকদের মতে, লেবাননে যুদ্ধবিরতি কার্যকরের ক্ষেত্রে ইরানের এই সম্ভাব্য হামলার হুমকি একটি বড় ‘লিভারেজ’ বা প্রভাবক হিসেবে কাজ করেছে। ইরান স্পষ্ট করে দিয়েছিলো, তাদের মিত্র হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যের যুদ্ধের পরিধি আরও বিস্তৃত হবে।
বর্তমানে লেবাননে যুদ্ধবিরতি বলবৎ থাকলেও ইরান হুঁশিয়ারি দিয়ে রেখেছে, সন্ত্রাসী ইসরায়েল বা তার মিত্ররা যদি চুক্তির শর্ত লঙ্ঘন করে, তবে তাদের সেই পুরনো ‘অ্যাটাক প্ল্যান’ পুনরায় সচল করা হতে পারে। তেহরানের এই অবস্থান মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যোদ্ধাদের সামনে দখলদারদের কথিত ‘আয়রন ডোম’ প্রতিরক্ষা নিজেই যখন প্রতিরক্ষাহীন হয়ে পড়ে।
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পুঁতে রাখা বোমা বিস্ফোরণে সেনাবাহী গাড়ি ধ্বংস
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা আগামীকাল
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সচল হচ্ছে ইরানের আকাশপথ: তেহরানসহ ৬ প্রধান বিমানবন্দর চালু
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফের হরমুজ প্রণালি বন্ধ করলো ইরান
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মেটা থেকে ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হাজার হাজার মৌমাছি, আতঙ্কে ঘরবন্দী দখলদারগুলো
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তুরস্কে বৈশ্বিক কূটনীতির বড় আয়োজন, যোগ দিচ্ছে ১৫০ দেশের নেতারা
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধ ঘিরে ব্রিটিশ সামরিক বাহিনীর দুর্বলতা প্রকাশ
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে অব্যাহত হামলা সন্ত্রাসী ইসরায়েলের
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যতক্ষণ দখলদার থাকবে, ততক্ষণ প্রতিরোধ চালিয়ে যাবে হিজবুল্লাহ
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাজা যুদ্ধবিরতি নিয়ে হামাস-যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনায়
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












