লিবিয়ার ‘গেম ঘর’ থেকে মিশরের জেলখানায় ৬ বাংলাদেশি
, ২৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১১ রবি, ১৩৯৪ শামসী সন , ০৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২৫ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
ইউরোপে পৌঁছানোর উদ্দেশ্যে লিবিয়ার তোব্রুক থেকে রাবারের নৌকায় চেপে ভূমধ্যসাগরে পাড়ি দিয়েছিলেন ৬ বাংলাদেশিসহ ৩৮ যুবক। কিন্তু যাত্রার ২৮ ঘণ্টার মাথায় হঠাৎ ফুটো হয়ে যায় নৌকার তলা। দ্রুত ভেতরে ঢুকতে শুরু করে পানি। দালালদের দেয়া মোবাইল নম্বরে একের পর এক ফোন করেও মেলেনি কোনো সাড়া।
সামনে উত্তাল ভূমধ্যসাগর, পেছনে ফেরার কোনো সুযোগ নেই। মুহূর্তেই ইউরোপযাত্রার স্বপ্ন পরিণত হয় বেঁচে থাকার লড়াইয়ে।
অবশেষে সাগরে চলাচলকারী ফ্রান্সের ‘থেমিস’ নামের একটি বাণিজ্যিক জাহাজ তাদের দেখতে পেয়ে উদ্ধার করে। পরে তাদের নিয়ে যাওয়া হয় মিশরের দমিয়েত্ত বন্দরে। বর্তমানে তারা দামিয়েত্ত জেলার একটি অস্থায়ী আটককেন্দ্রে রয়েছেন।
উদ্ধার হওয়া অভিবাসন প্রত্যাশীদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২ আগস্ট লিবিয়ার তোব্রুক থেকে একটি রাবারের নৌকায় করে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন ৩৮ জন। তাদের মধ্যে ১৭ জন মিশরের নাগরিক, ৬ জন বাংলাদেশি, ৬ জন সুদানের, ৬ জন ইথিওপিয়ার এবং ৩ জন দক্ষিণ সুদানের নাগরিক ছিলেন।
নৌকাটিতে ছিল না কোনো আধুনিক দিকনির্দেশনা বা নেভিগেশন ব্যবস্থা। সমুদ্রপথ সম্পর্কে পর্যাপ্ত ধারণা ছাড়াই তাদের পাঠিয়ে দেওয়া হয় ভয়ংকর এই যাত্রায়।
যাত্রার প্রায় ২৮ ঘণ্টা পর তারা বুঝতে পারেন, নৌকার নিচের অংশ ফুটো হয়ে গেছে। মুহূর্তের মধ্যেই পানি ঢ়ুকতে শুরু করে নৌকায়। আতঙ্কে সবাই প্রাণ বাঁচানোর চেষ্টা করতে থাকেন।
বিপদ বুঝতে পেরে দালালদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন তারা। কিন্তু দেওয়া মোবাইল নম্বরে একাধিকবার ফোন করেও কাউকে পাওয়া যায়নি।
এরপর ভূমধ্যসাগরে চলাচলকারী বিভিন্ন বাণিজ্যিক জাহাজের দৃষ্টি আকর্ষণের চেষ্টা শুরু করেন তারা। দীর্ঘ অপেক্ষার পর ফ্রান্সের ‘থেমিস’ নামের একটি বাণিজ্যিক জাহাজ তাদের দেখতে পায় এবং উদ্ধার করে।
উদ্ধারস্থল থেকে মিশরের দামিয়েত্তা বন্দরে পৌঁছাতে তাদের সময় লাগে প্রায় দেড় দিন। অর্থাৎ রাবারের নৌকা ও উদ্ধারকারী জাহাজ-দুই মিলিয়ে প্রায় তিন দিন ভূমধ্যসাগরের বুকে কাটাতে হয়েছে তাদের।
উদ্ধার হওয়া ছয় বাংলাদেশির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা ২০২৬ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের দিকে বাংলাদেশ ও লিবিয়ার দালালদের মাধ্যমে লিবিয়ায় যান।
ইউরোপে পৌঁছানোর আশায় প্রত্যেকেই দালালদের দিয়েছেন প্রায় ১৩ লাখ টাকা। বিপুল এই অর্থ জোগাড় করতে কেউ জমিজমা বিক্রি করেছেন, কেউ ঋণ করেছেন, আবার কেউ আত্মীয়-স্বজনের কাছ থেকে ধারদেনা করেছেন।
কিন্তু লিবিয়ায় পৌঁছানোর পর ইউরোপে পাঠানোর পরিবর্তে তাদের প্রায় ছয় মাস দালালদের নিয়ন্ত্রিত একটি আস্তানায় আটকে রাখা হয়। দীর্ঘ এই সময়ে তারা কোনো কাজও পাননি।
সমুদ্রপথে ইউরোপযাত্রার মাত্র তিন দিন আগে তাদের একটি নির্দিষ্ট ঘরে নিয়ে রাখা হয়। দালালদের কাছে ওই ঘরটি পরিচিত ছিল ‘গেম ঘর’ নামে। সেখান থেকেই গত ২ আগস্ট তাদের রাবারের নৌকায় তুলে দেওয়া হয়। শুরু হয় জীবনের সবচেয়ে ভয়ংকর যাত্রা। যে যাত্রার জন্য লাখ লাখ টাকা খরচ করেছিলেন, সেই যাত্রাই শেষ পর্যন্ত তাদের ঠেলে দেয় মৃত্যুর মুখোমুখি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তান ও ৭টি মুসলিম দেশ গাজা থেকে ফিলিস্তিনিদের বহিষ্কারের নিন্দা জানিয়েছে
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দুই শিশুর পেট থেকে সাড়ে ৬ হাজার ইয়াবা উদ্ধার
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাদকের টাকার জন্য স্ত্রীকে নির্মম নির্যাতন
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সৌর বিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে ৬ মাস কর ছাড়
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তন হচ্ছে না -বিমানমন্ত্রী
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মন্ত্রীর কাছ থেকে শুনি, তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে যায়’
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৭ মাসে ২ হাজারের বেশি শিশু এখনো নিখোঁজ, উদ্বিগ্ন মহিলা পরিষদ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীতে কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত -তথ্য উপদেষ্টা
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পঞ্চগড়ে শরতের আকাশে হঠাৎ কুয়াশার দেখা
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লোডশেডিংয়ের প্রভাব সড়কবাতিতেও, রাতে চলাচলে ভোগান্তি
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রায় অর্ধকোটি মানুষকে নিয়ে সরকারের বড় পরিকল্পনা
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












