লিফলেট বিতরণে বিএনপি, ধীরলয়ে মাঠ গোছানোর প্রক্রিয়া
, ০৩ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৬ তাসি’, ১৩৯১ শামসী সন , ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ৩০ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
ঘোষিত ছয় দিনের কর্মসূচির প্রথম দিন গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সারা দেশে লিফলেট বিতরণ করেছে বিএনপি। ‘ডামি নির্বাচনে ডামি সরকারের আমলে দ্রব্যমূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান খুন, ধর্ষণ, গ্যাস ও জ্বালানি সংকটের’ প্রতিবাদ জানিয়ে এ কর্মসূচির ডাক দিয়েছে দলটি। এতে ‘গণতন্ত্র ও মানবাধিকার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষারও’ আহ্বানও জানানো হয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) কর্মসূচির প্রথম দিন ঢাকাসহ দেশের সব মহানগরে গণসংযোগ কর্মসূচি চলছে। রাজধানীতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ মহানগরের নেতারা প্রচারণায় অংশ নেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দুপুরে রাজধানীর পল্লবী এলাকার ২ নম্বর ওয়ার্ডে লিফলেট বিতরণ করেন মহানগর কমিটি উত্তরের সদস্য সচিব আমিনুল হক। এসময়ে তার সঙ্গে পল্লবী থানা বিএনপি সহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা সাধারণ মানুষের কাছে, রিকশা, ভ্যান ও বিভিন্ন গাড়ি চালক, পথচারী, দোকানদারদের হাতে লিফলেট বিতরণ করেন।
গত ১১ ফেব্রুয়ারি নতুন করে বিএনপির ছয় দিনের কর্মসূচির কথা জানান রুহুল কবির রিজভী। এগুলোর মধ্যে রয়েছে, ‘১৩ ও ১৪ ফেব্রুয়ারি ঢাকাসহ দেশের সব মহানগরে গণসংযোগ ও লিফলেট এবং ভারত ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন দেশের অভ্যন্তরে শহিদ বাংলাদেশিদের স্মরণে ১৬ ফেব্রুয়ারি জুমার নামাজের পর দেশের সব মসজিদে দোয়া ও মাগফিরাত কামনা; ১৭ ফেব্রুয়ারি সব জেলা শহরে গণসংযোগ ও লিফলেট বিতরণ; সব উপজেলা, থানা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হবে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি।
বিএনপির সঙ্গে মিল রেখে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে গণতান্ত্রিক বাম ঐক্য, এলডিপি। যুগপৎ আন্দোলনে যুক্ত গণতন্ত্র মঞ্চ এই প্রচারণায় নেই, তবে আগামী ১৬ ফেব্রুয়ারি কর্মসূচি রয়েছে জোটটির। শায়রুল কবির খান জানান, গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মতিঝিলের দিলকুশা এলাকায় প্রচারণা করেছে জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মীরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভবিষ্যতে কম জ্বালানিনির্ভর শিল্পে গুরুত্ব দেওয়া হবে: শিল্পমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের রিজার্ভ বাড়ল
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকা মেডিকেল সংলগ্ন ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের নাম পরিবর্তন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন সিআইডি প্রধান হলেন মুহম্মদ মোশাররফ হুসাইন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
টেকনাফে দিনদুপুরে অস্ত্রের মুখে বাড়ি থেকে চিকিৎসক অপহরণ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নীলফামারীতে নিম্নাঞ্চল প্লাবিত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক থেকে এসপি পর্যন্ত ২১ কর্মকর্তাকে বদলি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












