গাজা যুদ্ধে ইসরাইল ও পশ্চিমারা অচলাবস্থার মুখে পড়েছে -প্রেসিডেন্ট আসাদ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছে, গাজা এখন শুধু মধ্যপ্রাচ্য অঞ্চলের জন্য নয় সেইসঙ্গে গোটা বিশ্বের ‘প্রধান ইস্যুতে’ পরিণত হয়েছে। তিনি গতরাতে সিরিয়ার রাজধানী দামেস্কে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে এক সাক্ষাতে এ মন্তব্য করেন।
প্রেসিডেন্ট আসাদের সঙ্গে আমির-আব্দুল্লাহিয়ানের সাক্ষাতে ইরান ও সিরিয়ার দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা হয়। এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনি জনগণকে তাদের প্রতিরোধ সংগ্রামে পৃষ্ঠপোষকতা দেয়ার ক্ষেত্রে সিরিয়া ফ্রন্ট লাইনে রয়েছে।
সাক্ষাতে প্রেসিডেন্ট আসাদ বলেন, গাজা যুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের পাশাপাশি পশ্চিমা দেশগুলি মারাত্মক অচলাবস্থার মুখে পড়েছে। এই অচলাবস্থা থেকে বের করে ইসরাইলকে রক্ষা করার জন্য পশ্চিমা দেশগুলো ফিলিস্তিন, সিরিয়া ও লেবাননের ওপর আগ্রাসন চালাতে তেল আবিবকে সংকেত দিয়েছে বলে তিনি মন্তব্য করেন।
সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, আমাদেরকে নিজেদের সর্বোচ্চ সক্ষমতা নিয়ে ফিলিস্তিনি জনগণের পাশে থাকতে হবে। কারণ, ফিলিস্তিনিরা চলমান যুদ্ধে যা অর্জন করেছে তা বিগত কয়েক দশকেও অর্জিত হয়নি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক দেশগুলো সফরের দ্বিতীয় পর্যায়ে রোববারই বৈরুত থেকে দামেস্কে যান। বৈরুতে তিনি লেবাননের প্রধানমন্ত্রী ও সংসদ স্পিকারের পাশাপাশি লেবানন ও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর নেতাদের সঙ্গে আলোচনা এবং গাজা পরিস্থিতিসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।