লাখ লাখ নারী শ্রমিককে অসম্মান: ব্রিটিশ হাইকমিশনারকে বিজিএমইএর চিঠি
, ২২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৭ সামিন, ১৩৯১ শামসী সন , ০৫ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২১ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
দেশের নারী পোশাক শ্রমিককে যৌনকর্মী হিসেবে তুলে ধরে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত একটি সংবাদকে নারীদের জন্যে মানহানিকর উল্লেখ করে ব্রিটিশ হাই কমিশনারকে চিঠি দিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
এতে বলা হয়, গত ২৩ ডিসেম্বর বাংলাদেশের এক নারী পোশাক শ্রমিককে যৌনকর্মী হিসেবে তুলে ধরে ‘ওমেন ম্যাকিং খ্রিষ্টমাস জাম্পারস ফর ইউকে টার্নস টু সেক্স ওয়ার্ক টু পে বিল’ শিরোনামে সংবাদ প্রকাশ করে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। ওই সংবাদে বাংলাদেশের পোশাক শিল্প ও শ্রমিককে যেভাবে তুলে ধরা হয়েছে, তা মিথ্যা ও বানোয়াট। নারী ক্ষমতায়নের এ সময়ে এসে এমন নিবন্ধ অবশ্যই পুরো পোশাক শিল্পের জন্যে অবমাননাকর।
এতে আরও বলা হয়, নারীর ক্ষমতায়নে তৈরি পোশাক শিল্প খাতের ভূমিকাকে উপেক্ষা করে প্রতিবেদনটিতে এ খাতকে একটি নিপীড়ক হিসেবে তুলে ধরা হয়েছে। লাখ লাখ বাংলাদেশি নারী আমাদের অর্থনীতির মেরুদ-। তৈরি পোশাক শিল্পে কাজ করে নারীরা স্বাবলম্বী হয়ে তাদের পরিবারের জীবনযাত্রার ব্যয় নির্বাহের পাশপাশি সন্তানের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। লাখ লাখ সুবিধাবঞ্চিত নারীর জন্য এ শিল্প খাত হচ্ছে প্রধান কর্মসংস্থানের উৎস। এ শিল্প খাত নারীদের কর্মদক্ষতা উন্নয়নে বিপুল অর্থ বিনিয়োগ করেছে। এর ফলে নারীদের সাক্ষরতার হার বেড়েছে।
গার্ডিয়ানের প্রতিবেদনকে পক্ষপাতমূলক উল্লেখ করে বিজিএমইএ চিঠিতে উল্লেখ করেছে, এই প্রতিবেদনের মাধ্যমে লাখ লাখ নারী শ্রমিকের সংগ্রামকে অসম্মান করা হয়েছে।
বাংলাদেশ ভুল প্রতিবেদনের শিকার এবারই প্রথম হয়নি, সেই বিষয়টিও চিঠিতে উল্লেখ করে বলা হয়েছে, এর আগেও দ্য গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনগুলোতে একই রকম চাঞ্চল্যকর তথ্যাদির উল্লেখ করা হয়েছে, যার কোনো সত্যতা নেই। কাজেই আমরা সংবাদকর্মীদের কাছে একটি দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যাশা করি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












