লবণ চাষে ব্যবহৃত কুতুবদিয়ার ১১৩.৫৬ একর জমি বিসিকের অনুকূলে হস্তান্তরের উদ্যোগ
, ০৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৪ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২৩ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৮ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশীখালী এলাকায় ১৯৬১ সাল থেকে লবণ চাষের জন্য ব্যবহৃত ১১৩.৫৬ একর সরকারি জমি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) অনুকূলে নামমাত্র বা প্রতীকী মূল্যে হস্তান্তরের উদ্যোগ নেয়া হয়েছে।
এ লক্ষ্যে বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ গত ৬ আগস্ট শিল্প সচিবের কাছে একটি চিঠি দিয়ে ভূমি মন্ত্রণালয়ে প্রয়োজনীয় সুপারিশ পাঠানোর অনুরোধ জানিয়েছেন।
চিঠিতে আয়োডিনযুক্ত লবণ আইন, ২০২১ এবং জাতীয় লবণনীতি, ২০২২-এর আলোকে দেশের লবণ শিল্পের টেকসই উন্নয়ন, আধুনিকায়ন এবং লবণচাষিদের স্বার্থ সুরক্ষায় জমিটি বিসিকের অনুকূলে হস্তান্তরের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, কুতুবদিয়ার লেমশীখালী এলাকায় লবণ প্রক্রিয়াজাতকরণ ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্দেশ্যে ১৯৬১ সালে জমি অধিগ্রহণের উদ্যোগ নেওয়া হয়। ওই ১১৩.৫৬ একর জমিতে আধুনিক লবণ প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, প্রশিক্ষণ ও গবেষণার সমন্বয়ে একটি আধুনিক অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
বর্তমানে বিসিকের লবণ শিল্প উন্নয়ন কর্মসূচির আওতায় ১২টি লবণ কেন্দ্রের মাধ্যমে কক্সবাজারের সব উপজেলা এবং চট্টগ্রামের বাঁশখালী উপজেলার লবণচাষিদের প্রযুক্তিগতসহ সার্বিক সহায়তা দেওয়া হচ্ছে।
বিসিকের মতে, জমিটি স্থায়ীভাবে কর্পোরেশনের অনুকূলে হস্তান্তর করা হলে লবণের গুণগত মান উন্নয়ন, উৎপাদনোত্তর ক্ষতি কমানো, সংরক্ষণ সক্ষমতা বৃদ্ধি এবং বাজারজাতকরণ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। একই সঙ্গে আধুনিক প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে লবণচাষিদের দক্ষতা বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
এ বিষয়ে বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ বলেন, ১৯৬১ সাল থেকে লবণ চাষে ব্যবহৃত এই ঐতিহাসিক জমি বিসিকের অনুকূলে হস্তান্তর করা হলে কুতুবদিয়াকে দেশের অন্যতম আধুনিক লবণ প্রক্রিয়াজাতকরণ ও প্রশিক্ষণ কেন্দ্রে পরিণত করা সম্ভব হবে। এর মাধ্যমে জাতীয় লবণ শিল্পের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ঠিকমতো সার পাই না-তেলের দামও বাড়ছে, এ বছর কী হয় আল্লাহই জানে’
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইন্দোনেশিয়ায় ওষুধ ও তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে জোর
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাবেক ওসি রাকিবুলের অডিওর সত্যতা মিলেছে
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যন্ত্রাংশ ঘোষণায় বন্দরে এলো বিএমডব্লিউ রেসিং কার ও ৫ ট্রাক
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিক্ষক-কর্মকর্তাদের বেতন আটকে দিলেন চুয়েট ভিসি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিল্ডিং রেগুলেটরি অথরিটিকে শক্তিশালী করা হচ্ছে -গণপূর্তমন্ত্রী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নির্বাচিত সরকারকে বিপাকে ফেলতে চায় ‘পতিত দোসররা’ -রিজভী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিষিদ্ধ দলের কর্মকান্ড চালাতে দেয়া হবে না -ডিবি প্রধান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রবীণদের মর্যাদাপূর্ণ পারিবারিক ও সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্মার্ট ঢাকা নয়, আগে বাসযোগ্য ঢাকা চাই -রাজউক চেয়ারম্যান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পুনর্নবা উদ্ভিদের ছোট ছোট গোলাপি-বেগুনি ফুলের গুচ্ছ ও সবুজ পাতা। ভেষজ উদ্ভিদটি ‘লাল মাকড়সা’ নামেও পরিচিত। ছবিটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়ন চব্বিশ এলাকার রাস্তার ধার থেকে তোলা।
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)