স্মার্ট ঢাকা নয়, আগে বাসযোগ্য ঢাকা চাই -রাজউক চেয়ারম্যান
, ২৬ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৯ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০৮ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৩ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
উচ্চপ্রযুক্তিনির্ভর স্মার্ট নগর গড়ার আগে ঢাকাকে মানুষের বসবাসের উপযোগী করে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম।
তিনি বলেন, স্মার্ট সিটির নামে শুধু প্রযুক্তিনির্ভর অবকাঠামো তৈরি করলেই হবে না। নাগরিকদের দৈনন্দিন জীবন সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করার সক্ষমতাই হওয়া উচিত নগর উন্নয়নের প্রধান মানদ-। স্মার্ট নগরের মূল লক্ষ্য হওয়া উচিত নাগরিকদের জন্য ন্যূনতম সুযোগ-সুবিধা নিশ্চিত করে একটি বাসযোগ্য শহর তৈরি করা।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীতে আয়োজিত ‘ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্মার্ট সিটি ধারণার ব্যাখ্যা দিতে গিয়ে রিয়াজুল ইসলাম বলেন, স্মার্ট শব্দটির উপযুক্ত বাংলা খুঁজতে গিয়ে আমি ‘চৌকস’ শব্দটি পেয়েছি। তবে নগর ব্যবস্থাপনার ক্ষেত্রে তার কাছে শব্দটির চেয়ে মানুষের জীবনযাত্রার মান নিশ্চিত করাই বেশি গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, আমরা একটি বাসযোগ্য ঢাকা তৈরি করতে চাই, যেখানে অন্তত ন্যূনতম সুযোগ-সুবিধা নিয়ে বাস করা সম্ভব হয়। একটি শহরকে বাসযোগ্য করতে শুধু ভবন নির্মাণ বা সড়ক উন্নয়ন যথেষ্ট নয়। আবাসন, যোগাযোগ, স্বাস্থ্য, পয়োনিষ্কাশন ও গণপরিবহনসহ নাগরিক জীবনের সঙ্গে যুক্ত বিভিন্ন সেবাকে সমন্বিতভাবে বিবেচনায় নিতে হবে।
রাজধানীতে প্রতিদিন মানুষের চাপ বাড়ছে উল্লেখ করে প্রকৌশলী রিয়াজুল ইসলাম বলেন, মানুষের ঢাকামুখী প্রবাহের সঙ্গে নতুন নতুন বস্তিও গড়ে উঠছে। তাই শুধু আইন প্রয়োগ করে এসব সমস্যা মোকাবিলা করা যাবে না; নগর ব্যবস্থাপনায় বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ঠিকমতো সার পাই না-তেলের দামও বাড়ছে, এ বছর কী হয় আল্লাহই জানে’
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইন্দোনেশিয়ায় ওষুধ ও তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে জোর
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাবেক ওসি রাকিবুলের অডিওর সত্যতা মিলেছে
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যন্ত্রাংশ ঘোষণায় বন্দরে এলো বিএমডব্লিউ রেসিং কার ও ৫ ট্রাক
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিক্ষক-কর্মকর্তাদের বেতন আটকে দিলেন চুয়েট ভিসি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিল্ডিং রেগুলেটরি অথরিটিকে শক্তিশালী করা হচ্ছে -গণপূর্তমন্ত্রী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নির্বাচিত সরকারকে বিপাকে ফেলতে চায় ‘পতিত দোসররা’ -রিজভী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিষিদ্ধ দলের কর্মকান্ড চালাতে দেয়া হবে না -ডিবি প্রধান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রবীণদের মর্যাদাপূর্ণ পারিবারিক ও সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পুনর্নবা উদ্ভিদের ছোট ছোট গোলাপি-বেগুনি ফুলের গুচ্ছ ও সবুজ পাতা। ভেষজ উদ্ভিদটি ‘লাল মাকড়সা’ নামেও পরিচিত। ছবিটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়ন চব্বিশ এলাকার রাস্তার ধার থেকে তোলা।
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে নতুন পে-স্কেল বাস্তবায়নের পথে আরেক ধাপ
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)