লক্ষ্মীপুরে বন্যা: এখনও পানিবন্দি আড়াই লাখ মানুষ
, ১৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২২ রবি , ১৩৯২ শামসী সন , ১৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ০৪ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
লক্ষ্মীপুরে চলমান বন্যা পরিস্থিতিতে এখনও দুই লাখ ৩৯ হাজার ৫শ মানুষ পানিবন্দি হয়ে আছে। আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন বন্যাকবলিত এলাকার প্রায় ৫ হাজার মানুষ।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।
এ ছাড়া এদিন সদর উপজেলার লাহারকান্দি, মান্দারী, বাঙ্গাখাঁ, দিঘলী ইউনিয়নের কয়েকটি এলাকা পরিদর্শন করেও বন্যা পরিস্থিতি লক্ষ্য করা গেছে। দীর্ঘ এক মাস পার হলেও এসব এলাকার কোথাও কোথাও এখনও মানুষ বন্যার পানিতে আটকা পড়ে আছে।
অন্যদিকে জেলার কমলনগরের চরকাদিরা এবং রামগতির চরবাদাম, চর রমিজ ও চরপোড়াগাছা ইউনিয়নের ভুলুয়া নদীর দুইপাড়ের লক্ষাধিক বাসিন্দা গত দেড় মাস ধরে পানিবন্দি হয়ে রয়েছে।
গেল সপ্তাহের টানা বৃষ্টিতে দ্বিতীয় দফা বন্যার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আবার খাল-বিলে নানা প্রতিবন্ধকতা থাকায় লোকালয় থেকে পানি নামতে না পারার কারণেও পানিবদ্ধতা সৃষ্টি হয়ে আছে। ফলে ওইসব অঞ্চলের বাসিন্দারা এখনও চরম দুর্ভোগে রয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইউনুস মিয়া বলেন, গত সাপ্তাহের বৃষ্টির কারণে দ্বিতীয় দফা বন্যা চলছে। এখনো দুই লাখ ৩৯ হাজার ৫শ মানুষ পানিবন্দি হয়ে আছে। আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন ৪ হাজার ৮০৪ জন মানুষ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উদ্বোধনের পর থেকে পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হত্যা মামলায় জামায়াত নেতাসহ প্রধান দুই আসামি কারাগারে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেফতার
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পদ্মা সেতুর ঋণের ১৬ কিস্তি পরিশোধ, যত টাকা টোল আদায়
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অনলাইন বেটিং, ম্যাচ-স্পট ফিক্সিংয়ে সর্বোচ্চ ৭ বছরের জেল, কোটি টাকা অর্থদণ্ড
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে পারেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পুনর্নির্বাচন হলে আসলাম চৌধুরীর প্রার্থী হতে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
থামছে না রাশিয়ার হামলা, পাল্টা আঘাত বাড়াচ্ছে ইউক্রেন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কমলো ফার্নেস অয়েলের দাম, লিটার কত?
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)