র’এর চিঠি: গাজায় অন্ধ-নীতি বন্ধ করুন -মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি কর্মীদের
, ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৭ সাবি’ ১৩৯১ শামসী সন , ১৬ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ৩০ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের প্রধান আলেহান্দ্রো মায়োর্কাসকে লেখা এক চিঠিতে অবরুদ্ধ গাজা উপত্যকার ব্যাপারে মার্কিন প্রশাসনের চোখ বন্ধ করা নীতি পরিবর্তনের আহ্বান জানিয়েছে ওই বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
দপ্তরের অন্তত ১৩৯ জন কর্মকর্তা কর্মচারী এক চিঠিতে হোমল্যান্ড সিকিউরিটি প্রধান মায়োর্কাসকে লেখা চিঠিতে বলেছে, গাজার ব্যাপারে বাইডেন প্রশাসন এবং হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট চোখ বন্ধ রাখার নীতি নিয়েছে, যার প্রেক্ষাপটে দখলদার ইসরাইলি সেনারা গাজায় বর্বর আগ্রাসন চালিয়ে সেখানে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করছে। মার্কিন প্রশাসন দখলদার ইসরাইলি বাহিনীর প্রতি নিরঙ্কুশ সমর্থন দেয়ার বিষয়ে এসব কর্মকর্তা-কর্মচারি হতাশা ব্যক্ত করে এ পরিস্থিতির অবসান ঘটানো এবং ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান জানিয়েছে।
এছাড়া, দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি হামলায় গাজায় যে ১৮ হাজার মানুষ শহীদ হয়েছেন তাদের জন্য শোক প্রকাশের আহ্বান জানিয়েছে। চিঠিতে বলা হয়েছে, গাজা এবং পশ্চিম তীরে যে গুরুতর মানবিক সঙ্কট চলছে তাতে এই বিভাগ সাধারণত ভিন্ন উপায়ে প্রতিক্রিয়া জানায়। কিন্তু হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের নেতৃত্ব আপাতদৃষ্টিতে শরণার্থী শিবির, হাসপাতাল, অ্যাম্বুলেন্স এবং বেসামরিক নাগরিকদের ওপর বোমা হামলার বিষয়ে চোখ বন্ধ করে রেখেছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এই চিঠির মধ্যদিয়ে গাজার ইস্যুতে জো বাইডেন প্রশাসনের মধ্যকার বিভক্তি আবারো পরিষ্কার হলো। এর আগে ইউএসএআইডির এক হাজার কর্মী একই ধরনের একটি চিঠি দিয়েছে বাইডেনের কাছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)