র্যাবের নাম বদলে হচ্ছে এসআরবি, আসছে নতুন আইন
, ১৬ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
আলোচিত-সমালোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নাম পরিবর্তন করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) করার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে বাহিনীটির জন্য নতুন আইন প্রণয়নের লক্ষ্যে একটি খসড়া প্রস্তুত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংশ্লিষ্টদের মতামত নিয়ে শিগগিরই খসড়াটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং বিশেষায়িত বাহিনীর কার্যক্রমকে আরও জবাবদিহির আওতায় আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন আইনের মাধ্যমে র্যাব বিলুপ্ত করে এসআরবি নামে বাংলাদেশ পুলিশের সহায়ক একটি বিশেষায়িত বাহিনী গঠনের প্রস্তাব রাখা হয়েছে।
খসড়া আইনের প্রস্তাবনায় বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সুসংহত রাখা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধ্যাদেশ, ১৯৭৯’-এর অধীনে গঠিত র্যাব বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন বাহিনী গঠন, পরিচালনা, নিয়ন্ত্রণ, শৃঙ্খলা ও রক্ষণাবেক্ষণের জন্য আইন প্রণয়ন প্রয়োজন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, খসড়া আইনটি বর্তমানে প্রস্তুতি পর্যায়ে রয়েছে। এতে কিছু কারিগরি পরিবর্তন আসতে পারে, তবে মৌলিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। মন্ত্রিসভার প্রাথমিক অনুমোদনের পর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের ভেটিং শেষে এটি আবার মন্ত্রিসভায় নীতিগত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। পরে সংসদে বিল আকারে উত্থাপন করা হলে পাসের মাধ্যমে তা আইনে পরিণত হবে।
নতুন আইনে র্যাবের সব সম্পদ, দায়-দায়িত্ব, চুক্তি, কর্মকর্তা-কর্মচারী এবং প্রশাসনিক কাঠামো এসআরবির অধীনে স্থানান্তরের বিধান রাখা হয়েছে। একই সঙ্গে নতুন বিধিমালা প্রণয়ন না হওয়া পর্যন্ত র্যাবের বিদ্যমান বিধিমালা কার্যকর থাকবে।
এসআরবির দায়িত্বের মধ্যে থাকবে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, গোয়েন্দা তথ্য সংগ্রহ, অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, মাদকবিরোধী অভিযান, সন্ত্রাস দমন, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা এবং সরকার বা আদালত নির্দেশিত তদন্ত কার্যক্রম পরিচালনা। বাহিনীটিকে প্রবেশ, তল্লাশি ও গ্রেপ্তারের ক্ষমতাও দেওয়া হচ্ছে।
র্যাব ২০০৪ সালের ২৬ মার্চ প্রতিষ্ঠিত হয় এবং একই বছরের ১৪ এপ্রিল প্রথম অপারেশনাল দায়িত্ব পালন শুরু করে। বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, কোস্টগার্ড এবং আনসার-ভিডিপির সদস্যদের সমন্বয়ে গঠিত এ বাহিনী দীর্ঘদিন ধরে সন্ত্রাস ও সংগঠিত অপরাধ দমনে কাজ করে আসছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মধ্যপ্রাচ্যে আরও এক বিমানবাহী রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ফের যুদ্ধ শুরুর আভাস?
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দৌলতপুরে ৩ দিনে তিনটি পৃথক হত্যাকাণ্ড, জনমনে আতঙ্ক
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শেষ পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেই এসেছে ইউরেনিয়ামবাহী বিমান
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কিশোরগঞ্জের হাওরে মাছ ধরা নিয়ে সংঘর্ষ, আহত ৩০
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শাহজালালে কাস্টমসের অভিযানে ৩৩ লাখ টাকার বিদেশি পণ্য আটক
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
থানায় ৮ চোরের সঙ্গে দেখা করতে এসে আরও ২ চোর গ্রেপ্তার
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুবদলের বহিষ্কৃত নেতা সাইমন চার দিনের রিমান্ডে
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাতে ঢাকায় আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হুতির বিভিন্ন অবস্থান লক্ষ্য করে দফায় দফায় বিমান হামলা
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুসলিম নারী ফাতিমা আল-ফিহরির হাতে গড়া বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












