রোহিঙ্গা ক্যাম্পে ওআইসি মহাসচিব:
রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকবে ওআইসি
, ০৯ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ৩০ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ৩০ মে, ২০২৩ খ্রি:, ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)'র মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকালে মধুরছড়া ৪ এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছালে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।
এ সময় তিনি রোহিঙ্গা যুবকদের নিয়ে পরিচালিত ইয়ুথ সেন্টার, বৃক্ষরোপণ প্রকল্প, মানব বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প সহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পরে ৪ এক্সটেনশন ক্যাম্পের কনফারেন্স রুমে রোহিঙ্গা প্রতিনিধিদের সাথে মতবিনিময়সভায় মিলিত হন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সংগঠন ওআইসির এই প্রধান।
যেখানে অংশ নেন বিভিন্ন ক্যাম্প থেকে আসা কমিউনিটি নেতা, যুবক, ইমাম, নারী অধিকার কর্মী সহ ২৫ জন রোহিঙ্গা প্রতিনিধি।
এ সময় রোহিঙ্গারা নাগরিকত্ব নিয়ে নিজ দেশে ফিরে যেতে সহযোগিতা চাওয়ার পাশাপাশি ওআইসির মহাসচিবের কাছে বিভিন্ন মতামত তুলে ধরেন।
সভায় ওআইসির প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশকে কৃতজ্ঞতা জানান পাশাপাশি রোহিঙ্গা সংকট ওআইসির জন্য একটি শীর্ষ অগ্রাধিকার বিষয় উল্লেখ তিনি বলেন প্রত্যাবাসনে সবসময় রোহিঙ্গাদের পাশে আছে মুসলিম বিশ্বের সংগঠনটি।
সভা শেষে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানান, ওআইসি প্রধান রোহিঙ্গাদের আশ্বস্ত করেছেন আন্তর্জাতিক বিচার আদালতে চলমান কার্যক্রম তরান্বিত করতে সংগঠনটির তৎপরতা অব্যাহত আছে।
উল্লেখ্য গত শনিবার পাঁচ দিনের সফরে ঢাকায় আসেন ওআইসি মহাসচিব। বাংলাদেশ সফরকালে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন তিনি। এছাড়াও ইসলামিক ইনস্টিটিউট অব টেকনোলজির ৩৫ তম সমাবর্তনে বক্তব্য রাখবেন ওআইসির এই ১২ তম মহাসচিব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সীমান্তে নতুন সশস্ত্র সংগঠনের আনাগোনা, অবাধে চলাফেরা করতে বিজিবিকে চিঠি
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আইনের ফাঁকে ছাড়া পাচ্ছে অপরাধীরা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আইনের ফাঁকে ছাড়া পাচ্ছে অপরাধীরা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন; কয়টি চুক্তি হবে?
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উত্তাল আজাদ কাশ্মীর, নিহত ২৪
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উত্তরাঞ্চলের ৪ জেলায় বন্যার আশঙ্কা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উত্তরাঞ্চলের ৪ জেলায় বন্যার আশঙ্কা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এনসিপির দুই নেতাকে শোকজ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘এক পাও সরবো না এখান থেকে’ বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে পোল্ট্রির নতুন দুটি জাত উদ্ভাবন, কমবে খাদ্য খরচ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)