১৬ ব্যাংকের নগদ অর্থে টান
, ০৯ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ৩০ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ৩০ মে, ২০২৩ খ্রি:, ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
চলতি বছরের প্রথম তিন মাসের (জানুয়ারি-মার্চ) ব্যবসায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৬টি ব্যাংকের ক্যাশ ফ্লো ঋণাত্মক হয়ে পড়েছে। ব্যাংকগুলোর ঋণাত্মক ক্যাশ ফ্লোর পরিমাণ দাঁড়িয়েছে ১৮ হাজার ৯৭২ কোটি টাকা।
যখন একটি প্রতিষ্ঠানের ক্যাশ ফ্লো ঋণাত্মক হয়ে পড়ে, তখন ওই প্রতিষ্ঠানে এক ধরনের নগদ অর্থের সংকট দেখা দেয়। আর্থিক প্রতিবেদন তৈরির সঙ্গে সংশ্লিষ্টরা জানান, যে প্রতিষ্ঠানের ক্যাশ ফ্লো যত বেশি ঋণাত্মক ওই প্রতিষ্ঠানে নগদ অর্থের সংকট তত বেশি। তবে ব্যাংক কোম্পানিতে স্বল্পসময়ে ক্যাশ ফ্লো কিছুটা ঋণাত্মক থাকলে তাতে সমস্যার সৃষ্টি হয় না। কিন্তু দীর্ঘ মেয়াদে ক্যাশ ফ্লো ঋণাত্মক থাকলে বুঝতে হবে ওই ব্যাংক সমস্যার মধ্যে পড়েছে।
ক্যাশ ফ্লো ঋণাত্মক অবস্থায় থাকা ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় ইসলামী ব্যাংক। চলতি বছরের জানুয়ারি-মার্চ সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ঋণাত্মক ৫২ টাকা ৬ পয়সা। এতে প্রতিষ্ঠানটিতে মোট অপারেটিং ক্যাশ ফ্লো রয়েছে ঋণাত্মক ৮ হাজার ৩৮১ কোটি ৬১ লাখ ১৪ হাজার টাকা। গত বছরের তুলনায় ব্যাংকটির মুনাফা কমেছে ৩৩ শতাংশ।
দ্বিতীয় স্থানে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। প্রতিষ্ঠানটির মোট ঋণাত্মক ক্যাশ ফ্লো হয়েছে ৩ হাজার ২৩৬ কোটি ৩৪ লাখ ৯১ হাজার টাকা।
পরের স্থানে রয়েছে এবি ব্যাংক। প্রতিষ্ঠানটির ক্যাশ ফ্লো মোট ঋণাত্মক হওয়ার পরিমাণ ১ হাজার ৪৮৫ কোটি ৮০ লাখ ৩২ হাজার টাকা।
বড় অঙ্কের ঋণাত্মক ক্যাশ ফ্লোর তালিকায় রয়েছে সিটি ব্যাংক। ব্যাংকটির মোট ঋণাত্মক ক্যাশ ফ্লোর পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ২৮৫ কোটি ৮৪ লাখ ৯৮ হাজার টাকা।
গ্লোবাল ইসলামী ব্যাংকের মোট ঋণাত্মক ক্যাশ ফ্লোর পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৩০ কোটি ৬৯ লাখ ৮৯ হাজার টাকা।
চলতি বছরের তিন মাসে আইএফআইসি ব্যাংকের মোট ঋণাত্মক ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৫৪৪ কোটি ৭০ লাখ ২৮ হাজার টাকা।
চলতি বছরের তিন মাসে মিডল্যান্ড ব্যাংকের মোট ঋণাত্মক ক্যাশ ফ্লোর পরিমাণ ৫১ কোটি ১৭ লাখ ৩৫ হাজার টাকা।
ন্যাশনাল ব্যাংকের মোট ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ঋণাত্মক ৭৩০ কোটি ৮৮ লাখ ৮ হাজার টাকা।
এনআরবিসি ব্যাংকের শেয়ারপ্রতি ঋণাত্মক ক্যাশ ফ্লোর পরিমাণ দাঁড়িয়েছে ঋণাত্মক ১০০ কোটি ৭০ লাখ ৬৬ হাজার টাকা।
প্রাইম ব্যাংকের মোট ক্যাশ ফ্লোর পরিমাণ দাঁড়িয়েছে ঋণাত্মক ১৫২ কোটি ৮৫ লাখ ৮২ হাজার টাকা।
চলতি বছরের তিন মাসে পূবালী ব্যাংকের শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ঋণাত্মক ৫৭৩ কোটি ৭৮ লাখ ৮১ হাজার টাকা।
সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের মোট ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ঋণাত্মক ৩৫ কোটি ৪৪ লাখ ২ হাজার টাকা।
সোশ্যাল ইসলামী ব্যাংকের মোট ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ঋণাত্মক ৬০২ কোটি ৯১ লাখ ১৯ হাজার টাকা। গত বছর ব্যাংকটির ক্যাশ ফ্লো পজিটিভি ছিল।
স্ট্যান্ডার্ড ব্যাংকের মোট ক্যাশ ফ্লো ঋণাত্মক হয়ে পড়েছে ২৯৯ কোটি ৫০ লাখ ৫০ হাজার টাকা।
ট্রাস্ট ব্যাংকের মোট ক্যাশ ফ্লোর পরিমাণ দাঁড়িয়েছে ঋণাত্মক ১১৭ কোটি ৫৩ লাখ ৬৬ হাজার টাকা।
উত্তরা ব্যাংকের মোট ক্যাশ ফ্লোর পরিমাণ দাঁড়িয়েছে ঋণাত্মক ৩৪২ কোটি ৭১ লাখ ৩৮ হাজার টাকা।
ব্যাংকের আর্থিক প্রতিবেদন তৈরির সঙ্গে সংশ্লিষ্ট একজন হিসাববিদ বলেন, স্বল্প সময়ের জন্য ব্যাংকের ক্যাশ ফ্লো ঋণাত্মক থাকলে হয়তো বড় সমস্যা হবে না। তবে যদি কোনো ব্যাংকের ক্যাশ ফ্লো দীর্ঘ সময় ধরে ঋণাত্মক থাকে তবে বুঝতে হবে ওই প্রতিষ্ঠান সমস্যার মধ্যে রয়েছে। এ ধরনের ব্যাংক থেকে বড় গ্রাহকরা অর্থ তুলতে গেলে সমস্যায় পড়তে পারেন।
ব্র্যাংক ব্যাংকের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর বলেন, ব্যাংকের ক্যাশ ফ্লো ঋণাত্মক হয়ে পড়লে অবশ্যই নগদ অর্থের সংকট সৃষ্টি হয়। ১৬টি ব্যাংকের ক্যাশ ফ্লো ঋণাত্মক হয়ে পড়ার অর্থ আমি বলবো এটা ব্যাংকখাতের সমস্যার থেকে ওই ব্যাংকগুলোর বড় সমস্যা। ব্যাংকগুলোর ম্যানেজমেন্ট ভালো হয়নি। ক্যাশ ফ্লো কখনোই ঋণাত্মক হতে দেওয়া যাবে না।
আহসান এইচ মনসুর বলেন, আবার যদি কোনো সময় নগদ অর্থ তোলার প্রবণতা বেড়ে যায়, তখন ক্যাশ ফ্লো ঋণাত্মক হয়ে পড়তে পারে। এক্ষেত্রে গ্রাহক ব্যাংক থেকে টাকা তুলতে সমস্যায় পড়তে হতে পারে। যেমনটি হয়েছিল ইসলামী ব্যাংকের ক্ষেত্রে। পরবর্তীসময়ে বাংলাদেশ ব্যাংক থকে ধার দেওয়া হয়েছে। সরকার এভাবে উদ্ধার কার্যক্রম চালিয়ে ধামাচাপা দিতে চায়। আসলে এটা উচিত না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সীমান্তে নতুন সশস্ত্র সংগঠনের আনাগোনা, অবাধে চলাফেরা করতে বিজিবিকে চিঠি
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আইনের ফাঁকে ছাড়া পাচ্ছে অপরাধীরা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আইনের ফাঁকে ছাড়া পাচ্ছে অপরাধীরা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন; কয়টি চুক্তি হবে?
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উত্তাল আজাদ কাশ্মীর, নিহত ২৪
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উত্তরাঞ্চলের ৪ জেলায় বন্যার আশঙ্কা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উত্তরাঞ্চলের ৪ জেলায় বন্যার আশঙ্কা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এনসিপির দুই নেতাকে শোকজ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘এক পাও সরবো না এখান থেকে’ বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে পোল্ট্রির নতুন দুটি জাত উদ্ভাবন, কমবে খাদ্য খরচ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












