মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

রোযায় ঝালকাঠির ‘মুড়িপল্লিতে’ বেড়েছে কারিগরদের ব্যস্ততা

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: রবিবার, ১৭ মার্চ, ২০২৪, রাত ৩:৩৬
ঝালকাঠি সংবাদদাতা:
রমজান উপলক্ষে চাহিদা বেড়েছে মুড়ির। ফলে মুড়ি উৎপাদনে দিন-রাত এক করে কাজ করেছেন ঝালকাঠির নলছিটির কারিগররা। এমনকি দূরের ক্রেতারা বাড়িতে এসে কিনে নিচ্ছেন মুড়ি। রোযার সময় ছাড়া অন্য সময়ে বেচাকেনা তেমন না থাকায় কষ্টে দিন কাটাতে হয় এই শিল্প সংশ্লিষ্টদের। তবে, তাদের জীবনমান উন্নয়নে সহযোগিতার আশ্বাস স্থানীয় বিসিক কর্তৃপক্ষের।
সরেজমিন ঘুরে দেখা গেছে, মাটির পাত্রে ভাজা হচ্ছে মুড়ি। আর কেনার জন্য আগে থেকেই ভিড় করে আছেন ক্রেতারা।
মুড়ি ছাড়া রমজানের ইফতার যেন অসম্পূর্ণ থেকে যায়। তাই তো মুড়ি ভাজার ধূম পড়েছে মুড়ির জন্য বিখ্যাত ঝালকাঠির নলছিটি উপজেলার দশ গ্রামে। প্রাচীনকাল থেকেই জেলার বিভিন্ন স্থানে মুড়ি ভাজার ঐতিহ্য রয়েছে। তবে, পেশা হিসেবে বংশ পরম্পরায় এ কাজ করছে নলছিটি উপজেলার দপদপিয়া ও নাচনমহল নামে ইউনিয়ন দুটির দশ গ্রামে।
এখানকার দপদপিয়া, সরই, সূর্য্যপাশা, কুড়ালিয়া, তীমিরকাঠি ও নাচনমহলসহ কমপক্ষে দশ গ্রামে এখন রমজানকে কেন্দ্র করে মুড়ি ভাজায় সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন কারিগররা। এখানকার অনেক পরিবার পেশা হিসেবে বছরের বারো মাস মুড়ি ভাজলেও রমজানে নাওয়া-খাওয়ারও সময় মেলে না তাদের। বাড়িতে এসে মুড়ি ভেজে নিতে আসছেন দূর-দূরান্তের সাধারণ গৃহস্থসহ মুড়ি ব্যবসায়ীরা।
মুড়ি উৎপাদনের সঙ্গে জড়িতরা জানান, কেউ চাল নিয়ে আসলে মুড়ি ভেজে দিতে কেজি প্রতি ২০ টাকা আর নিজেদের চালসহ মুড়ি ভেজে দিলে ১১০ টাকা নিয়ে থাকেন।
মুড়ি সংগ্রহ করতে আসা লোকজন ও মুড়ি ব্যবসায়ীরা জানায়, সার বা কোনো প্রকার রাসায়নিক দ্রব্য ছাড়াই সনাতন পদ্ধতিতে মাটির চুলায় এসব গ্রামে মুড়ি ভাজা হয়। তাই স্বাদ ও স্বাস্থ্যের দিক বিবেচনা করে এখানকার মুড়ির চাহিদা দিনদিন আশপাশের জেলাগুলোতেও বেড়েই চলছে।
তবে মুড়ি ভাজার সঙ্গে জড়িতরা জানান, চুলার আগুনে মুড়ি ভাজার কাজ বেশ কষ্টসাধ্য। রমজান ছাড়া বাকি সময় এ কাজ করে যা আয় হয় তা দিয়ে সংসার চলে না।
স্থানীয় দপদপিয়া বাজারের পাইকারি মুড়ি বিক্রেতা আব্দুর রহিম বলেন, ‘হাতে ভাজা মুড়ি একটু লালচে রংয়ের হয়। কিন্তু স্বাদ এবং স্বাস্থ্যের দিক বিবেচনায় এক নম্বর। কিন্তু ক্রেতারা মেশিনে ভাজা সার দেয়া সাদা মুড়ির দিকে ঝুঁকছেন। ফলে গ্রামের হাতে ভাজা মুড়ির কদর একটু কম। তবে রমজানে গ্রামে গ্রামে হাতে ভাজা মুড়িই বেশি চলছে।’
এ বিষয়ে ঝালকাঠি বিসিকের শিল্পনগরী কর্মকর্তা মুহম্মদ আল-আমীন বলেন, ‘মুড়ি শিল্পে জড়িতদের তালিকা তৈরি করা হয়েছে। ঝালকাঠির এই ঐতিহ্যবাহী খাবারটিকে টিকিয়ে রাখা এবং এর সঙ্গে জড়িতদের জীবনমান উন্নয়নে সহজ শর্তে ঋণদান ও কারিগরি সহায়তা দেয়া হবে।’

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা ১ ঘণ্টা আগে ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ… ২ ঘণ্টা আগে কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্… ২ ঘণ্টা আগে খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক… ২ ঘণ্টা আগে স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল… ২ ঘণ্টা আগে দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে ২ ঘণ্টা আগে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও… ২ ঘণ্টা আগে গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়… ২ ঘণ্টা আগে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু… ২ ঘণ্টা আগে বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই… ২ ঘণ্টা আগে অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়… ২ ঘণ্টা আগে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল… ২ ঘণ্টা আগে