রেসিপি: রান্না ভাল হয়নি? সুস্বাদু করে তুলুন এক মুঠো টোটকায়-২
২. ভাত শক্ত হলে সেই আধসেদ্ধ ভাতের হাঁড়িতে পরিমাণ মতো আরও পানি অল্প গরম করে মিশিয়ে ৫ থেকে ৭ মিনিট ফোটান। শক্ত ভাব চলে গিয়ে খাওয়ার উপযোগী হয়ে যাবে। তবে ভাত গলে গেলে সত্যি বলতে আর কিছু করার নেই। বড়জোর গলা ভাত উনুনে আরও কিছু ক্ষণ গরম করলে ভাতের পানি পানি ভাব কিছুটা কমে যায়। কিন্তু খেয়াল রাখতে হবে, তলার দিকটা যেন আবার পুড়ে না যায়!
৩. গোশতে ভাল স্বাদ আনতে রান্নার সময়ে যে পরিমাণ গরম মশলা দিয়েছিলেন, নামানোর ঠিক আগে প্রায় ততটাই গরম মশলা আবার ভাল করে মিশিয়ে, ৩০ সেকেন্ড ফুটিয়ে নিন। দেখবেন গোশতের স্বাদ দ্বিগুণ ভাল লাগছে।
৪. রান্না করার সময়ে মাছে আঁশটে গন্ধ? চায়ের কাপের এক কাপ পানিতে এক চা চামচ ভিনিগার মিশিয়ে ভাল করে গুলে নিন। সেই ভিনিগার-পানি মাছের কড়াইয়ে দিয়ে দিন। রান্নার পর দেখবেন মাছে আঁশটে গন্ধ নেই। অথবা, পাতিলেবুর রস এক চা চামচ মাছের কড়াইয়ে মিশিয়ে দিন। এতেও মাছের আঁশটে গন্ধ চলে যাবে।
৫. দুধ ছানা কেটে গেলে তাতে পরিমাণ মতো ল্যাকটিক অ্যাসিড পাউডার অর্থাৎ ছানা কাটানোর পাউডার মিশিয়ে আরও ভাল করে ছানা করে নিন। এর পরে সেই ছানা পিস্ করে কেটে ডালনা রান্না করতে পারেন। অথবা, ছানায় পরিমাণ মতো চিনি দিয়ে শুকনো কড়াইয়ে ভাল করে গরম করুন, যতক্ষণ না পর্যন্ত তাতে লাল রং ধরছে। তার পরে চুলা থেকে নামিয়ে সেই ছানা পিস্ করে কাটুন। বাড়িতেই সন্দেশ রেডি!
আরও পড়ুন
সব ›
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ…
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।