রেসিপি: খাশির আস্ত রান রেঁধে ফেলুন নিমেষেই
উপকরণ:
৫০০ গ্রাম ছোট খাসির লেগ পিস, লবণ স্বাদমতো, ৪ চাচামচ পাতিলেবুর রস, ৫০ গ্রাম আদা-রসুনবাটা, ২ চাচামচ হলুদ গুঁড়ো, ২.৫ চাচামচ লাল মরিচ গুঁড়ো, ২ চাচামচ ধনে গুঁড়ো, ১০০ গ্রাম দই, ১০০ মিলি সরিষার তেল, ২০০ গ্রাম দেশি ঘি, ২ চা চামচ গোটা জিরা, ৪ টি ছোট এলাচ, ১ ইঞ্চি দারচিনি, ২ চা চামচ ধনে গুঁড়ো, ৩ টি লবঙ্গ, ১টি তেজপাতা, ২০০ গ্রাম কুচোনো পেঁয়াজ, ১ টেবিলচামচ কাঁচামরিচ কুচি, ৪ টেবিলচামচ ধনেপাতা কুচি।
পদ্ধতি:
খাসির লেগ পিসটি কাঁটাচামচ দিয়ে ভালোভাবে ফুটো করে নিন। এরপর তাতে লবণ, পাতিলেবুর রস, আদা-রসুনবাটা, গুঁড়ো মশলা, দই ও তেল একসঙ্গে করে ভালো করে মাখান। ৪ ঘণ্টা এইভাবে রেখে দিন। একটি বড়ো, গভীর পাত্রে ঘি গরম করুন। বাকি সব উপাদানগুলি তার মধ্যে দিয়ে দিন। পেঁয়াজ সোনালি রঙের না হওয়া পর্যন্ত ভাজুন ও তারপর সব মশলা মাখানো লেগ পিসটি এর মধ্যে দিয়ে দিন। উপর থেকে ঘি আর মশলাগুলি দিন, গোশতে ভালোভাবে মাখান চামচ দিয়ে। খুব কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করুন। যখন রানটা অর্ধেক সেদ্ধ হয়ে যাবে, তখন ঢাকনা খুলে জোরালো আঁচে রেখে অনেকটা শুকনো করে ফেলুন। অথবা গরম পানি দিয়ে পুরোপুরি সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন। হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন।
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।