রেসিপি: ইলিশ পোলাও
যা যা লাগবে : মাছ ৫-৬ পিস, পেঁয়াজ বাটা আধা কাপ, টকদই ৪ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ, সরিষার তেল ২ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা-চামচ, গুঁড়োদুধ ১ টেবিল চামচ ও লবণ পরিমাণমতো।
পোলাও রান্নার জন্য : চিনিগুড়া চাল ২ কাপ, সরিষার তেল ২ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, আদা বাটা ১ চা-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, দারুচিনি ২ টুকরা, এলাচ ২টি, তেজপাতা ১টি, কাঁচা মরিচ ৮-৯টি, পানি ৩ কাপ, লিকুইড দুধ ১ কাপ ও লবণ পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন : প্রথমে একটি ফ্রাই প্যানে ঘি এবং তেল দিতে হবে। গরম হলে পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা ও ফেটানো টকদই দিতে হবে। খুব ভালো করে মসলা কষিয়ে নিন। তেল ওপরে উঠলে মাছ ও লবণ দিয়ে মাঝারি আঁচে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে পাঁচ মিনিটের জন্য। আবার মাছ উল্টিয়ে ঢেকে রাখুন ১০ মিনিট। নামানোর আগে ৪-৫টা কাঁচা মরিচ দিন। পোলাও রান্নার জন্য একটা হাঁড়িতে তেল ও ঘি দিন। হালকা গরম হলে দারুচিনি, এলাচ, তেজপাতা, পেঁয়াজ কুচি ও পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপর আদা-রসুন বাটা দিয়ে হালকা ভেজে নিয়ে গরম পানি ও তরল দুধ মিশিয়ে নিন। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে ২০ মিনিট। এরপর হালকা আঁচে আরও ১০ মিনিটের জন্য রেখে দিতে হবে। পানি শুকিয়ে পোলাও হালকা ভেজা ভেজা থাকা অবস্থায় রান্না করে রাখা মাছের গ্রেভি ও গুঁড়োদুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। পোলাওয়ের ওপরে মাছগুলো বিছিয়ে দিয়ে ওপরে ৫-৬টি কাঁচা মরিচ ও ঘি দিয়ে মৃদু আঁচে ঢেকে রাখতে হবে ১০ মিনিট। বেরেস্তা দিয়ে নামিয়ে পরিবেশন করুন সুস্বাদু ইলিশ পোলাও।
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য