রেল কর্তৃপক্ষের আশ্বাসে সিলেটে রেলপথ অবরোধ প্রত্যাহার
, ০২ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রুটে নতুন ট্রেন চালু, বন্ধ স্টেশন পুনরায় চালু করা এবং আন্তনগর ট্রেনে অতিরিক্ত বগি সংযোজনসহ আট দফা দাবিতে মৌলভীবাজারের কুলাউড়ায় রেলপথ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছে আন্দোলনকারীরা। রেল কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে এ অবরোধ প্রত্যাহার করা হয়।
গতকাল শনিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।
বৈঠকে রেল কর্মকর্তারা সিলেট রুটের সব আন্তনগর ট্রেনে দুটি করে অতিরিক্ত বগি সংযোজন এবং উন্নত ইঞ্জিন স্থাপনের প্রতিশ্রুতি দেন। এছাড়া ডিসেম্বর-জানুয়ারি মাসের মধ্যে সিলেট-আখাউড়া রেলপথের বন্ধ স্টেশনগুলো পুনরায় চালু করা ও ওই সেকশনে দুটি লোকাল ট্রেন চালুর আশ্বাস দেওয়া হয়।
রেল কর্মকর্তারা আরও জানান, আগামী ৭২ ঘণ্টার মধ্যে কুলাউড়া থেকে সিলেট পর্যন্ত আন্তনগর পারাবত এক্সপ্রেসে ৬০ আসনবিশিষ্ট একটি বগি স্থায়ীভাবে সংযোজন করা হবে। এর মধ্যে কুলাউড়া জংশন স্টেশনে ৪০টি এবং শ্রীমঙ্গল স্টেশনে ২০টি আসন বরাদ্দ থাকবে।
তারা জানান, সিলেট-আখাউড়া রেলপথ সংস্কারের জন্য ১ হাজার ৭৩৯ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে, যার দরপত্র চলতি নভেম্বরেই আহ্বান করা হবে। পাশাপাশি ২০২৬ সালের জানুয়ারির মধ্যে সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রুটে দুটি নতুন ট্রেন চালু করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বন্যাজনিত ক্ষয়ক্ষতি কমাতে সঠিক বন্যা পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণ অপরিহার্য
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫ দেশের পাসপোর্ট, তুর্কি পরিচয়, কিছুই রক্ষা করল না বেনজীরকে
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাঁস চুরির অপরাধে যুবককে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে নতুন ডিজি, পরিবহন পুলে কমিশনার
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে -পানিসম্পদ মন্ত্রী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্বার্থান্বেষী গোষ্ঠীকে রক্ষা করা অগ্রহণযোগ্য -প্রতিমন্ত্রী ইশরাক
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক মণ দুধ দিয়ে গোসল করে জামাত নেতার দলত্যাগ
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বর্তমান সরকারের প্রতি বিদায়ী রাষ্ট্রপতি সবসময় শ্রদ্ধা প্রকাশ করেছেন’
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পদত্যাগপত্রে বিদায়ী রাষ্ট্রপতি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টবে ফুটে আছে ইউফোরবিয়া মিলি। রাজশাহী নগরীর সাগরপাড়া এলাকার একটি ছাদবাগান থেকে তোলা।
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন ঘোষণায় বাংলাদেশের উপর ১০ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)