রেলে যাত্রী খাতে আয় বেড়েছে, ইঞ্জিনসংকটে কমেছে পণ্য রাজস্ব
, ০৫ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২১ ছানী, ১৩৯৪ শামসী সন , ২০ জুলাই, ২০২৬ খ্রি:, ০৫ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
যাত্রী পরিবহন থেকে উল্লেখযোগ্য রাজস্ব বৃদ্ধির সুবাদে ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ রেলওয়ের আয় বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৬ কোটি ৩৮ লাখ টাকায়। আগের ২০২৪-২৫ অর্থবছরে রেলওয়ের আয় ছিল ১ হাজার ৮৪৫ কোটি টাকা। অর্থাৎ, এক বছরে আয় বেড়েছে ২২১ কোটি টাকা। তবে ইঞ্জিনসংকটের কারণে পণ্য পরিবহন খাতে আয় কমেছে ৮ কোটি ৩৪ লাখ টাকা।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান রেলওয়ের আয়-ব্যয়ের এসব তথ্য জানান।
রেলওয়ে জানিয়েছে, নানা প্রতিকূলতা সত্ত্বেও বিভিন্ন উদ্যোগ ও প্রচেষ্টার ফলে চলতি অর্থবছরে রেলের আয় বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি অবদান যাত্রী পরিবহন খাতের। ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে আয় বেড়েছে ২৫৬ কোটি টাকা।
অন্যদিকে, ইঞ্জিনের অভাবে মালামাল পরিবহন থেকে আয় কমেছে ৮ কোটি ৩৪ লাখ টাকা। পরিবহন ও বাণিজ্যিক খাত, যার মধ্যে ভেন্ডিং লাইসেন্স ও বিবিধ আয় অন্তর্ভুক্ত, সেখানেও রাজস্ব কমেছে প্রায় ২৪ কোটি ৩৪ লাখ টাকা।
তবে অন্য কয়েকটি খাতে আয় বেড়েছে। এর মধ্যে ভূসম্পত্তি খাতে আয় বেড়েছে তিন কোটি টাকা এবং রেলওয়ের অপটিক্যাল ফাইবার লিজ থেকে আয় বেড়েছে ১১ কোটি ৫২ লাখ টাকা।
রেলওয়ের পরিচালন ব্যয়, যার মধ্যে বেতন-ভাতা, পেনশন, রেলপথ ও রোলিং স্টক রক্ষণাবেক্ষণ ব্যয়সহ অন্যান্য ব্যয় অন্তর্ভুক্ত, ২০২৫-২৬ অর্থবছরে হয়েছে ৩ হাজার ৯৫৫ কোটি টাকা। ফলে ব্যয় ও আয়ের অনুপাত (অপারেটিং রেশিও) দাঁড়িয়েছে ১.৯১। আগের অর্থবছরে এই অনুপাত ছিল ২.৯। অর্থাৎ, এক বছরে আয়-ব্যয়ের ব্যবধান কমেছে।
তবে রেলওয়ের দাবি, প্রতিবছর প্রায় এক হাজার কোটি টাকা পেনশন খাতে ব্যয় হয়, যা পরিচালন ব্যয় হিসেবে বিবেচনা করা সমীচীন নয়। কারণ, এটি সরাসরি পরিচালন ব্যয়ের অংশ নয়। এই ব্যয় বাদ দিলে পরিচালন ব্যয় দাঁড়ায় প্রায় ২ হাজার ৯৫৫ কোটি টাকা এবং অপারেটিং রেশিও নেমে আসে ১.৪৩-এ। অর্থাৎ পেনশন ব্যয় বাদ দিলে রেলের ব্যয় আয়ের তুলনায় ৪৩ শতাংশ বেশি।
রেলওয়ে আরও জানায়, বাংলাদেশ রেলওয়ে একটি রাষ্ট্রীয় গণপরিবহন প্রতিষ্ঠান এবং এর ভাড়া রেয়াতি হারে নির্ধারিত। ২০১৬ সালের পর থেকে এখন পর্যন্ত যাত্রীভাড়া বাড়ানো হয়নি। অথচ এ সময়ে রেলপথ ও ট্রেন রক্ষণাবেক্ষণে ব্যবহৃত উপকরণ এবং ডলারের বিনিময় হার বৃদ্ধির কারণে আমদানিনির্ভর সামগ্রী, কর্মচারীদের বেতন-ভাতা, পেনশন ও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
রেলওয়ের মতে, প্রায় এক দশক ধরে ভাড়া অপরিবর্তিত থাকায় বর্তমান বাজারদর ও অন্যান্য পরিবহনব্যবস্থার ভাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে যৌক্তিকভাবে ভাড়া পুনর্র্নিধারণ করা হলে আয় ও ব্যয়ের ব্যবধান আরও কমে আসবে। তাই বাংলাদেশ রেলওয়েকে লোকসানি প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা সমীচীন নয় বলে মনে করে রেলওয়ে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
থার্ড টার্মিনাল পরিচালনার চুক্তি আগস্ট-সেপ্টেম্বরে
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খেলা দেখে দেরিতে বাড়ি ফেরায় স্ত্রীর সঙ্গে মনমালিন্য, আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জিয়াউল আহসানের ৯তলা ভবন নিয়ন্ত্রণে নিলো দুদক
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতালি যাওয়ার স্বপ্ন ভেঙে লিবিয়ায় জিম্মি কুমিল্লার ৬ যুবক
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২০ লাখ দিয়ে ছেলেকে ইতালি পাঠালাম, এখন লিবিয়ায় আটকে দেড় কোটি টাকা চায়
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তারেক রহমানের পাশে সবাইকে থাকার আহ্বান বিএনপি নেতাদের
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশে কর্মী পাঠানোয় অনিয়ম, ৪৯ এজেন্সির লাইসেন্স বাতিল
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাপ্তাই হ্রদে নিখোঁজ বিএনপি নেতার ভাসমান মরদেহ উদ্ধার
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পাহাড়ি ঢলে ব্রিজ ভেঙে ভেসে গেল মানুষ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারতীয় ঢলে তিস্তার পানি বিপদসীমায়, খুলে দেয়া হলো ৪৪ পানিকপাট
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বড় বোনকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় গর্ভের সন্তান হারালেন ছোট বোন
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












