রেলওয়ের সঙ্গে ‘সহজ ডটকমের’ চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট
, ২০ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১২ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২৭ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ রেলওয়ের সঙ্গে ‘সহজ ডটকমের’ টিকিট বিক্রির চুক্তি বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) অ্যাডভোকেট মিয়াজি আলম চৌধুরী এ রিট দায়ের করেন।
এর আগে গত ৩০ অক্টোবর বাংলাদেশ রেলওয়ের সঙ্গে সহজ ডটকমের করা ‘প্রশ্নবিদ্ধ’ চুক্তি বাতিল চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়।
রেজিস্ট্রি ডাকযোগে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) এবং সহজ ডটকমের ব্যবস্থাপনা পরিচালক বরাবরে সুপ্রিম কোর্টের আইনজীবী মিয়াজী আলমগীর আলম চৌধুরী এই নোটিশ পাঠান।
নোটিশ বলা হয়েছিল, নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে যথোপযুক্ত পদক্ষেপ না নিলে উচ্চ আদালতে রিট করা হবে।
মিয়াজী আলমগীর আলম চৌধুরী বলেন, রেলওয়ের টিকিট বিক্রির ওয়েবসাইটটি ভার্চুয়াল গেট খোলার কয়েক মিনিটের মধ্যেই লাখ লাখ হিট দিয়ে ভরে যায় এবং জনপ্রিয় গন্তব্যস্থলে যাওয়া বেশিরভাগ ট্রেনের টিকিট তাৎক্ষণিকভাবে বিক্রি হয়ে যায়, যার ফলে টিকিট মুহূর্তের মধ্যে উধাও হয়ে যায়। এতে অসংখ্য আগ্রহী যাত্রীদের মধ্যে হতাশার সৃষ্টি হয়। সম্পূর্ণ ই-টিকিট ব্যবস্থা আরোপের মাধ্যমে জনগণের চলাচলের ওপর অযথা শর্ত ও ভোগান্তি আরোপ করা হয়েছে- যা ব্যক্তিদের স্বাধীনভাবে চলাফেরার মৌলিক অধিকারের লঙ্ঘন। এ বিষয়ে সম্প্রতি সিলেটের জেলা প্রশাসক ‘দুই মিনিটে টিকিট শেষ, এটা কোনও সিস্টেম হতে পারে না’ বলে মন্তব্য করেছেন।
নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে রেলওয়ের সঙ্গে সহজ ডটকমের চুক্তির শর্তাবলি জনসমক্ষে প্রকাশ করা, ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি তারিখের প্রশ্নবিদ্ধ চুক্তিটি স্থগিত করা এবং বাংলাদেশ রেলওয়ের সম্পূর্ণ ই-টিকিট ক্রয় ব্যবস্থা বাতিল করতে বলা হয়েছিল। এ ছাড়া রেলওয়ের নিজস্ব ক্ষমতা অনুসারে ম্যানুয়াল টিকিটিং ব্যবস্থাসহ আনুপাতিক ই-টিকিট ক্রয় ব্যবস্থা পুনরায় চালু করতেও বলা হয়েছিল ওই নোটিশে।
তবে নোটিশ প্রাপ্তির পর এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ না করায় জনস্বার্থ হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘লাইনে দাঁড়িয়েই অর্ধেক দিন শেষ’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রুট ও কৌশল বদলে দেশে আসছে স্বর্ণের বড় চালান
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাসাবাড়ি থেকে ময়লা নেয়ার ফি আদায় বন্ধে রিট
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ব্যাংকিংয়ে ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদেশি প্ল্যাটফর্মে ডিজিটাল বিজ্ঞাপনের জন্য নতুন নীতিমালা করছে সরকার
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দ্রুত স্পেশাল বিসিএসে চিকিৎসক নিয়োগ হবে -স্বাস্থ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে -আইনমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই -বাণিজ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমরা টাহা-পয়সা চাই না, রিলিফ-স্লিপও চাই না’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাকরিপ্রার্থীদের জন্য জেলা-উপজেলায় হবে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার'
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)