রিজার্ভ সংকট:
রেমিট্যান্স বাড়াতে হুন্ডি বন্ধ করার তাগিদ
, ১৪ নভেম্বর, ২০২২ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে তৎপর সব দেশ। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান খাত প্রবাসী আয় বা রেমিট্যান্স। তবে সরকারের নানা উদ্যোগের পরও কাঙ্খিত মাত্রায় বাড়ছে না রেমিট্যান্স। এ অবস্থায় রেমিট্যান্স বাড়াতে হুন্ডি বন্ধ করার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা।
তারা বলেছেন, প্রতি মাসেই রিজার্ভ কমছে। চলমান সংকটের মধ্যে রিজার্ভ বেশি কমতে দেওয়া ঠিক হবে না। এজন্য বৈদেশিক মুদ্রার আয় ও ব্যয়ের ব্যবস্থাপনা হতে হবে পরিকল্পিত। বিশেষ করে বৈধপথে রেমিট্যান্স সংগ্রহ বাড়ানো হবে। এজন্য হুন্ডি বন্ধে কঠোর হতে হবে। পাশাপাশি আমদানি কমিয়ে রপ্তানি বাড়ানোর উদ্যোগ নিতে হবে।
গত শনিবার (১২ নভেম্বর) ‘বাংলাদেশের অর্থনৈতিক সংকট ও বৈদেশিক ঋণ’ শীর্ষক এক ওয়েবিনারে এসব কথা বলেন বক্তারা। ওয়েবিনারটির আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এম এম আকাশ এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উন্নয়ন ও অর্থনীতিবিষয়ক গবেষক জিয়া হাসান।
অধ্যাপক আকাশ বলেন, দেশে খুব বেশি সংকট নেই, তবে সংকটের দিকে যাচ্ছে। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য পরিকল্পনামাফিক এগোতে হবে। বৈদেশিক মুদ্রার ব্যবহার কমানোর জন্য দেশীয় উৎপাদনের দিকে নজর দিতে হবে। যেসব পণ্য আমদানি করা হবে সেগুলো যেন সঠিকভাবে করা হয়। কারণ নির্বাচনের বছরে দেশ থেকে টাকা পাচার হয় এবং পাচারের মাধ্যম হিসেবে অনেক ক্ষেত্রে আমদানি ব্যবস্থাকে ব্যবহার করা হয়ে থাকে।
তিনি বলেন, দেশের রেমিট্যান্স আয় কমছে, এটা উদ্বেগজনক। কারণ বিদেশে কর্মী যাওয়া বেড়েছে। বেশি কর্মী যাওয়ার পরে রেমিট্যান্স কমে যাওয়ার যৌক্তিকতা নেই। সেক্ষেত্রে হুন্ডির মাধ্যমে রেমিট্যান্স আসা বন্ধ করতে হবে। একই সঙ্গে বৈধপথে রেমিট্যান্স আনার ব্যবস্থা করতে হবে। বৈধপথে রেমিট্যান্স পাঠাতে আগ্রহী করতে প্রক্রিয়া সহজ করে প্রণোদনা বাড়ানো যেতে পারে।
পিআরই নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো- এটা বলা যাবে না। কারণ ধরাবাহিকভাবে রিজার্ভ কমছে। তবে ভালো খবর হলো আগামী বছরে আমদানি ব্যয় কমবে।
তিনি বলেন, লেনদেনের ভারসাম্যে ঘাটতি বড় হচ্ছে। এ ঘাটতি কমানোর পরিকল্পনা আগে থেকেই করতে হবে। নতুবা বড় ধরনের সংকট হতে পারে। তার পরিণতি ভালো হবে না। অর্থনীতি নিয়ে নয়-ছয় খেলা যাবে না। রিজার্ভের সুষ্ঠু ব্যবস্থাপনা দরকার। তিনি আরও বলেন, বৈধপথে রেমিট্যান্স বাড়ানোতে জোর দিতে হবে। এজন্য নীতি সহায়তা যেমন দরকার, তেমনি হুন্ডি বন্ধে পদক্ষেপ নিতে হবে।
ওয়েবিনারে মূল প্রবন্ধে জিয়া হাসান বলেন, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মজুতের তুলনায় বৈদেশিক ঋণ অনেক বেশি। পাশাপাশি প্রতিবছর আমদানি বাড়ছে। এতে রিজার্ভের ঝুঁকিও বাড়ছে। তিনি বলেন, বৈদেশিক ঋণ পরিশোধ করতে গিয়ে আগামীতে রিজার্ভে চাপ আরও বাড়বে। টাকার মান আরও কমতে পারে। এ অবস্থায় রিজার্ভ বাড়ানো ও এর সুষ্ঠু ব্যবস্থাপনা জরুরি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালীতে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় আরও এগিয়ে ইরান -হরমুজ থেকে আদায় করা টোলের প্রথম অর্থ পেলো ইরান -১০ দিনে ১০ লাখ ব্যারেল তেল রপ্তানি করেছে ইরান -অনুমতি না নেয়ায় ২টি জাহাজ জব্দ করল ইরান
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তীব্র তাপে পুড়ছে রাজশাহী, ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সেই বিচারককে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারক
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লাশ চুরির ভয়ে রাত জেগে সন্তানের কবর পাহারা দিচ্ছেন বৃদ্ধ বাবা!
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঈশ^রদী সরকারি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বেসরকারি উদ্যোগে চালু হবে সরকারি ৬টি বন্ধ পাটকল -বস্ত্র ও পাট মন্ত্রী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সার কারখানায় ১ মে থেকে গ্যাস সরবরাহের সিদ্ধান্ত সরকারের
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শিক্ষা খাতে ১৬ বছরের দুর্নীতির শে^তপত্র প্রকাশের পরিকল্পনা সরকারের -শিক্ষামন্ত্রী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায়ও লোডশেডিং করা হবে -জ্বালানি প্রতিমন্ত্রী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘ঢাকায় ১-২ ঘণ্টা হলেও গ্রামে এখন ১৪ ঘণ্টা লোডশেডিং’
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বাপুরে, ১০০ মণ ধান পেতাম এখন এক মণও পামু না’
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












