সংসদে প্রধানমন্ত্রী
রুফটপে সোলার বসালে ১০ টাকা ৫০ পয়সা দরে বিদ্যুৎ কিনবে সরকার
আগামী ৬ মাসের মধ্যে যারা রুফটপ বা ছাদে সোলার প্যানেল (সৌরবিদ্যুৎ) বসাবে, তাদের কাছ থেকে সরকার ১০ টাকা ৫০ পয়সা দরে প্রতি ইউনিট বিদ্যুৎ কিনবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে মহিলা আসন-১০ এর নিলোফার চৌধুরী মনির এক প্রশ্নের জবাবে এমনটা জানান তিনি।
, ২০ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ রবি, ১৩৯৪ শামসী সন , ০৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৯ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
সরকারপ্রধান বলেন, যারা আগামী ৬ মাসের মধ্যে রুফটপ সোলার স্থাপন করবেন এবং সরকারের কাছে বিদ্যুৎ বিক্রয় করবেন, তাদের জন্য এই সুবিধা আগামী ৩ বছরের জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ এই ৬ মাসের মধ্যে যারা যারা রুফটপ সোলার স্থাপন করবেন, তারা আগামী ৩ বছর পর্যন্ত ১০ টাকা ৫০ পয়সা দরে সরকারের কাছে বিদ্যুৎ বিক্রি করতে পারবে।
এ ছাড়াও দেশের সরকারি ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালসহ গুরুত্বপূর্ণ ভবনের ছাদে রুফটপ সোলার সিস্টেম স্থাপনের জন্য জাতীয় রুফটপ সোলার কর্মসূচি হাতে নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে এই কর্মসূচি বাস্তবায়নের জন্য একটি গাইডলাইন প্রস্তুত করা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকেও ইতোমধ্যে বিশেষ বরাদ্দ দেয়া হয়েছে। পাশাপাশি দেশের সব জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ইতোমধ্যে রুফটপ সোলার সিস্টেম স্থাপন করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, সোলার ছাড়াও পানি বিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রমও গ্রহণ করেছে সরকার। এ সময় আগামী কয়েক মাসের মধ্যে জাতীয় সংসদের সম্পূর্ণ বিদ্যুৎ ব্যবস্থাকেও সোলারের উপর নির্ভরশীল করা হবে বলেও জানান তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিরোধী দলের আন্দোলনে বাধা নয়, তবে জনদুর্ভোগ বরদাশত করা হবে না : মীর হেলাল
০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কম্বোডিয়ায় পাচার হওয়া ৩৮ বাংলাদেশি দেশে ফিরছে আজ
০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শাহজালাল বিমান বন্দরে ২০ কোটি টাকা মূল্যে স্বর্ণের বার জব্দ
০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসলামিক ফাউন্ডেশনের নতুন বোর্ড অব গভর্নরস গঠন, দায়িত্বে যারা
০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০
০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিগত সময়ে শিক্ষার চেয়ে অবকাঠামোর দিকে মনোযোগ ছিল বেশি: ববি হাজ্জাজ
০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাবিতে হলের ছাদে ৫ শিক্ষার্থীর গাঁজা সেবনের অভিযোগ, তদন্ত কমিটি গঠন
০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুজ্জামান
০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে: প্রধানমন্ত্রী
০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ইজিবাইকচালক নিহত
০২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লাইপজিগ বিমানবন্দরে বিস্ফোরকভর্তি ড্রোন পাঠায় রাশিয়া, দাবি জার্মানির
০২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)