লাইপজিগ বিমানবন্দরে বিস্ফোরকভর্তি ড্রোন পাঠায় রাশিয়া, দাবি জার্মানির
, ১৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৪ রবি, ১৩৯৪ শামসী সন , ০২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৮ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, বার্লিন এসব প্রমাণ ‘সাজিয়েছে’। জার্মানির পদক্ষেওগুলোকে ‘মারাত্মক ভুল’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।
এর আগে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ডট জানান, পূর্ব জার্মানির লাইপজিগ-হ্যালে বিমানবন্দরে গত ৪ আগস্ট বিস্ফোরকভর্তি একটি ড্রোন দিয়ে হামলাচেষ্টা চালানো হয়। তিনি বলেন, এটি ইউরোপে ‘রুশ হাইব্রিড অপারেশনের’ ছকের সঙ্গে মিলে যায়। ড্রোন নিয়ন্ত্রণকারী এজেন্টরা ‘রুশ রাষ্ট্রীয় সংস্থাগুলোর পক্ষে’ কাজ করছিল বলে প্রমাণ পেয়েছে তদন্তকারীরা।
পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুলের পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘পুলিশি তদন্ত, অপরাধের ধরন এবং গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে সামগ্রিকভাবে এই হামলার চেষ্টার জন্য রাশিয়ার দায় প্রমাণিত হয়েছে। এই হাইব্রিড হামলার জন্য রাশিয়াই দায়ী।’
তদন্তে রাশিয়ার ষড়যন্ত্র প্রমাণের পর জার্মানির পদক্ষেপের কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী ওয়াডেফুল বলেন, রুশ রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। একই সঙ্গে বন শহরে অবস্থিত মস্কোর কনস্যুলেট জেনারেল ও বার্লিনের রাশিয়ান হাউস কালচারাল সেন্টার বন্ধ করে দেয়া হবে।
তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাঠামোর মাধ্যমে রুশ নাগরিকদের ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা ও ভ্রমণ বিধিনিষেধ আরোপের চেষ্টা চালাবে জার্মানি। এ ছ্যারা রাশিয়ার ‘শ্যাডো ফ্লিটের’ বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেয়ার জন্য চাপ প্রয়োগ করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন -কোটি কোটি কণ্ঠে বিশ্বজুড়ে পবিত্র মীলাদ শরীফ পাঠ -দেশের সকল জেলা, থানা ও শহরেও অনুরূপ আয়োজন -রাজধানীর প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আলোচনা মজলিস ও তাবারুক বিতরণ -পশু জবেহের মাধ্যমে বিশেষ আক্বীক্বাহ মুবারক
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাধারণ মানের অস্ত্র দিয়েই দখলদারদের কুপোকাত করেছেন যোদ্ধারা।
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারক অবমাননাকারীদের মৃত্যুদ- দেশবিরোধী চুক্তি বাতিল,সীমান্ত রক্ষাসহ ১৬ দফা দাবীতে সমাবেশ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাঁচ ইসরায়েলি সন্ত্রাসী সেনা হতাহত
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মোবাইল টাওয়ারের তার কেটে নিল উপজাতি বিচ্ছিন্নতাবাদীরা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সৌদি আরবে বিমান চলাচলে বিধিনিষেধ: ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজারের বেশি যাত্রী
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিক্ষোভ ঠেকাতে ফ্রান্সে যুদ্ধের মতো প্রস্তুতি, ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাজধানীতে ককটেল বিস্ফোরণ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, প্রভাব পড়তে পারে বাংলাদেশেও
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইতালিতে পরপর ১২ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মোজতবা খামেনি সুস্থ আছেন, বাবার জানাজায়ও অংশ নিয়েছিলেন: ইরানি কূটনীতিক
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কক্সবাজারে ফের হোটেলে অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












